শুক্রবার, ২৩ অক্টোবর ২০২৬ ৭ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

স্মার্টফোনে আসক্তি শিশুর স্মৃতিশক্তি দুর্বল করে

স্মার্টফোনে আসক্তি শিশুর স্মৃতিশক্তি দুর্বল করে

শিশুর খুব কম বয়সে অতিরিক্ত স্মার্টফোন বা অন্যান্য স্ক্রিনযুক্ত ডিভাইস ব্যবহারের প্রভাব দীর্ঘমেয়াদে পড়তে পারে। নতুন এক গবেষণায় শৈশবের নির্দিষ্ট সময়ে বেশি স্ক্রিন ব্যবহারের সঙ্গে দুর্বল স্মৃতিশক্তি ও পড়াশোনায় তুলনামূলক খারাপ ফলাফলের সম্পর্ক পাওয়া গেছে।

ফ্রান্সের ন্যাশনাল ইনস্টিটিউট অব হেলথ অ্যান্ড মেডিকেল রিসার্চ এবং সিঙ্গাপুরের ন্যাশনাল ইউনিভার্সিটির গবেষকেরা সিঙ্গাপুরের ৫০২ শিশুকে নিয়ে এ গবেষণা করেন। 

শিশুদের বিভিন্ন বয়সে স্ক্রিন ব্যবহারের তথ্য বিশ্লেষণ করে তারা দেখতে পান, এক বছর বয়সে বেশি সময় স্ক্রিন ব্যবহারের সঙ্গে পরবর্তী সময়ে তুলনামূলক দুর্বল কার্যকর স্মৃতিশক্তি ও খারাপ শিক্ষাগত ফলাফলের সম্পর্ক রয়েছে। প্রায় ছয় বছর বয়সে অতিরিক্ত স্ক্রিন ব্যবহারের ক্ষেত্রেও একই ধরনের প্রবণতা দেখা গেছে।

গবেষকদের মতে, জীবনের প্রথম কয়েক বছর এবং স্কুলে যাওয়ার শুরুর সময় শিশুর বিকাশের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ। অতিরিক্ত স্ক্রিন ব্যবহারে খেলাধুলা, বই পড়া এবং মা-বাবার সঙ্গে সরাসরি যোগাযোগের মতো গুরুত্বপূর্ণ কার্যক্রমের সময় কমে যেতে পারে। এসব অভিজ্ঞতা শিশুর শেখা, চিন্তাশক্তি ও মানসিক বিকাশে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে।

আরও

সাইবার প্রতারণায় টাকা হারালে ঘরে বসেই ফেরতের আবেদন

প্রযুক্তি

সাইবার প্রতারণায় টাকা হারালে ঘরে বসেই ফেরতের আবেদন

অনলাইনে সাইবার প্রতারণার শিকার হয়ে টাকা হারালে তা ফেরত পাওয়ার জন্য এখন থেকে ঘরে বসেই আবেদন করা যাবে। এ জন্য নতুন একটি অন...

২০২৬-০৯-০৭ ১৯:৪৪

প

প্রযুক্তি

গবেষণাগার ও হাসপাতালের গণ্ডি পেরিয়ে নিউরোটেকনোলজি বা স্নায়ুপ্রযুক্তি এখন মানুষের দৈনন্দিন জীবন, কর্মক্ষেত্র ও শোবার ঘরে জায়গা করে নিচ্ছে মস্তিষ্কের সংকেত পড়া এয়ারবাড: বদলে যেতে পারে জীবন ও চিন্তা

গবেষণাগারের গণ্ডি পেরিয়ে এবার বাজারে এল মস্তিষ্কের সংকেত বা সিগনাল মেপে দেখার বিশেষ এয়ারবাড। বিজ্ঞানের কল্পকাহিনির মতো শ...

২০২৬-০৮-৩১ ১৩:১৮

যাচাইয়ের চেয়ে এআইয়ের ওপর অন্ধ আস্থা বাড়ছে, সতর্ক করল ক্যাসপারস্কি

প্রযুক্তি

যাচাইয়ের চেয়ে এআইয়ের ওপর অন্ধ আস্থা বাড়ছে, সতর্ক করল ক্যাসপারস্কি

এআই এজেন্টের দ্রুত বিকাশ এবং কাজের গতি ও উৎপাদনশীলতাকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা নতুন ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি...

২০২৬-০৮-২৫ ১৭:২৭

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়?

প্রযুক্তি

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়?

ফেসবুকে কনটেন্ট নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। প্ল্যাটফর্মটি এখন অরিজিনাল বা মৌলিক কনটেন্টকে আগের চেয়ে বে...

২০২৬-০৮-২০ ০৮:৩০