শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

আকাশসীমা নজরদারির নতুন যুগে বাংলাদেশ

আকাশসীমা নজরদারির নতুন যুগে বাংলাদেশ

অত্যাধুনিক ‘গ্রাউন্ড মাস্টার ৪০০’ (Ground Master 403M) রাডার ও নতুন এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম স্থাপনের মাধ্যমে বাংলাদেশ আকাশসীমা নজরদারিতে নতুন সক্ষমতা অর্জন করেছে বলে দাবি করেছে বিএনপি। রোববার (২৩ আগস্ট) দলটির ফেসবুক পেজে দেওয়া এক স্ট্যাটাসে এ তথ্য জানানো হয়।

স্ট্যাটাসে বলা হয়েছে, হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে স্থাপিত নতুন এই রাডারের মাধ্যমে ঢাকা-কেন্দ্রিক প্রায় ৬৫০ কিলোমিটার এবং বঙ্গোপসাগরকেন্দ্রিক আকাশসীমায় সর্বোচ্চ ৮৩৩ কিলোমিটার পর্যন্ত উড়োজাহাজ রিয়েল-টাইমে পর্যবেক্ষণ করা সম্ভব হবে।

বিএনপির দাবি, নতুন রাডার ও এয়ার ট্রাফিক ম্যানেজমেন্ট সিস্টেম চালুর ফলে দেশের আকাশসীমা পর্যবেক্ষণ আরও কার্যকর ও আধুনিক হবে। একই সঙ্গে উড়োজাহাজ চলাচল ব্যবস্থাপনা, নিরাপত্তা এবং আকাশসীমা নিয়ন্ত্রণে সক্ষমতা বাড়বে।

নতুন প্রযুক্তির মাধ্যমে আকাশপথে চলাচলকারী উড়োজাহাজের অবস্থান তাৎক্ষণিকভাবে শনাক্ত ও পর্যবেক্ষণ করা সম্ভব হবে বলেও স্ট্যাটাসে উল্লেখ করা হয়েছে।

তবে রাডারটি কবে থেকে আনুষ্ঠানিকভাবে কার্যকর হয়েছে, এর কারিগরি সক্ষমতা এবং প্রকল্পের বিস্তারিত বিষয়ে বিএনপির ফেসবুক পোস্টে অতিরিক্ত কোনো তথ্য দেওয়া হয়নি।

আরও

সাইবার প্রতারণায় টাকা হারালে ঘরে বসেই ফেরতের আবেদন

প্রযুক্তি

সাইবার প্রতারণায় টাকা হারালে ঘরে বসেই ফেরতের আবেদন

অনলাইনে সাইবার প্রতারণার শিকার হয়ে টাকা হারালে তা ফেরত পাওয়ার জন্য এখন থেকে ঘরে বসেই আবেদন করা যাবে। এ জন্য নতুন একটি অন...

২০২৬-০৯-০৭ ১৯:৪৪

প

প্রযুক্তি

গবেষণাগার ও হাসপাতালের গণ্ডি পেরিয়ে নিউরোটেকনোলজি বা স্নায়ুপ্রযুক্তি এখন মানুষের দৈনন্দিন জীবন, কর্মক্ষেত্র ও শোবার ঘরে জায়গা করে নিচ্ছে মস্তিষ্কের সংকেত পড়া এয়ারবাড: বদলে যেতে পারে জীবন ও চিন্তা

গবেষণাগারের গণ্ডি পেরিয়ে এবার বাজারে এল মস্তিষ্কের সংকেত বা সিগনাল মেপে দেখার বিশেষ এয়ারবাড। বিজ্ঞানের কল্পকাহিনির মতো শ...

২০২৬-০৮-৩১ ১৩:১৮

স্মার্টফোনে আসক্তি শিশুর স্মৃতিশক্তি দুর্বল করে

প্রযুক্তি

স্মার্টফোনে আসক্তি শিশুর স্মৃতিশক্তি দুর্বল করে

শিশুর খুব কম বয়সে অতিরিক্ত স্মার্টফোন বা অন্যান্য স্ক্রিনযুক্ত ডিভাইস ব্যবহারের প্রভাব দীর্ঘমেয়াদে পড়তে পারে। নতুন এক গব...

২০২৬-০৮-৩০ ০১:৪৬

যাচাইয়ের চেয়ে এআইয়ের ওপর অন্ধ আস্থা বাড়ছে, সতর্ক করল ক্যাসপারস্কি

প্রযুক্তি

যাচাইয়ের চেয়ে এআইয়ের ওপর অন্ধ আস্থা বাড়ছে, সতর্ক করল ক্যাসপারস্কি

এআই এজেন্টের দ্রুত বিকাশ এবং কাজের গতি ও উৎপাদনশীলতাকে অগ্রাধিকার দেওয়ার প্রবণতা নতুন ধরনের সাইবার নিরাপত্তা ঝুঁকি তৈরি...

২০২৬-০৮-২৫ ১৭:২৭

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়?

প্রযুক্তি

ফেসবুকে ‘অরিজিনাল কনটেন্ট’ বলতে কী বোঝায়?

ফেসবুকে কনটেন্ট নির্মাতাদের জন্য গুরুত্বপূর্ণ পরিবর্তন এসেছে। প্ল্যাটফর্মটি এখন অরিজিনাল বা মৌলিক কনটেন্টকে আগের চেয়ে বে...

২০২৬-০৮-২০ ০৮:৩০