শনিবার, ১৮ জুলাই ২০২৬ ৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

মেসির প্রশংসা করার আগে ট্রাম্প বললেন, ‘ফুটবল কিছুটা হলেও আমি বুঝি’

মেসির প্রশংসা করার আগে ট্রাম্প বললেন, ‘ফুটবল কিছুটা হলেও আমি বুঝি’

নিউইয়র্কে একটি ফিফা ইভেন্টে হাজির হন ডোনাল্ড ট্রাম্প। বিশ্বকাপ ফাইনাল শেষে তিনিই চ্যাম্পিয়ন দলকে তুলে দেবেন ট্রফি। আর্জেন্টিনা ও স্পেনের মধ্যকার ফাইনালের আগে এক অনুষ্ঠানে এসে যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট টুর্নামেন্টের রেকর্ড সংখ্যক দর্শক উপস্থিতি নিয়ে মন্তব্য করলেন। ইংল্যান্ডের বিপক্ষে লিওনেল মেসির পারফরম্যান্সের প্রশংসাও করেছেন। কথা বলেছেন ফকল্যান্ডস বা মালভিনাস ইস্যু নিয়েও।

রোববারের ফাইনালের আগে রোজারিওতে জন্ম নেওয়া তারকাকে নিয়ে ট্রাম্প বললেন, ‘আমি মেসির দেওয়া ওই পাসটি দেখেছি, আর ফুটবল সম্পর্কে আমি কিছুটা হলেও বুঝি। আমি দেখছিলাম মেসিকে বেশ ভালোভাবেই মার্ক করে রাখা হয়েছিল, তাই না? আর হঠাৎ করেই সে ডানপ্রান্তে চলে গেল, শট নিল এবং সেটি নিখুঁত হওয়ার থেকে মাত্র কোয়ার্টার ইঞ্চি দূরে ছিল। এটা দুর্দান্ত ছিল।’ আর্জেন্টিনার ফুটবল অ্যাসোসিয়েশনের সভাপতির সাথেও তার সংক্ষিপ্ত কথাবার্তা হয়। তাকে তিনি অভিবাদন জানান এবং আগামী রোববারের ম্যাচটি নিয়ে জানতে চান। ট্রাম্প তাকে বলেন, ‘তোমরা কি আবার ইতিহাস পুনরাবৃত্তি করতে প্রস্তুত?’

ইংল্যান্ড ম্যাচ শেষে আর্জেন্টিনার খেলোয়াড়রা ফকল্যান্ডস নিয়ে একটি ব্যানার প্রদর্শন করেছিল, যা স্টেডিয়ামের আচরণবিধি লংঘনের শামিল। ফিফার শাস্তির মুখে পড়ার ঝুঁকিতে দল। কিন্তু হোয়াইট হাউজ ফকল্যান্ডসের সার্বভৌমত্ব নিয়ে আর্জেন্টাইন খেলোয়াড়দের মত প্রকাশের অধিকারকে সকি বলেছেন। ট্রাম্পের উপদেষ্টা অ্যান্ড্রু জিউলিয়ানি বলেছেন, ‘আমরা মার্কিন যুক্তরাষ্ট্রের সংবিধানের প্রথম সংশোধনী দ্বারা নিশ্চিত অধিকারগুলিতে বিশ্বাস করি। তারা সম্পূর্ণরূপে তাদের অধিকারের মধ্যেই ছিলেন।’

আরও

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

খেলাধুলা

ফাইনাল শুরুর আগে নিউইয়র্ক মেয়রের সতর্কবার্তা

বিশ্বকাপ ফাইনালের আগে নিউইয়র্ক অঞ্চলে জারি হয়েছে স্বাস্থ্য সতর্কতা। কানাডার দাবানলের ধোঁয়ায় বাতাসের মান বিপজ্জনক পর্...

২০২৬-০৭-১৭ ০৮:৫৭

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালের চেয়েও লাউতারোর কাছে মূল্যবান যে বিষয়

ইংল্যান্ডের বিপক্ষে আর্জেন্টিনার জয়ের নায়ক লাউতারো মার্টিনেজ। সেমিফাইনালে শেষ মুহূর্তের জয়সূচক গোল করে দলকে ফাইনালে তুলে...

২০২৬-০৭-১৬ ১২:৪৭

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

খেলাধুলা

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার প্রথমবারের মতো শি...

২০২৬-০৭-১৬ ১২:৪৩

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

খেলাধুলা

আমি বাকরুদ্ধ, এরা আমাকে সবসময় বিস্মিত করে : স্কালোনি

কেপ ভার্দে ও মিশরের পর সুইজারল্যান্ড। নকআউটে ধুঁকতে ধুঁকতে এই তিন দলকে হারিয়ে বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল আর্জেন্টিনা।...

২০২৬-০৭-১৬ ০৯:০৭