শনিবার, ১৫ আগস্ট ২০২৬ ৩১ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

মেসিদের ছেড়ে স্কালোনি কি কোচ হচ্ছেন ভিনিসিয়ুসদের!

মেসিদের ছেড়ে স্কালোনি কি কোচ হচ্ছেন ভিনিসিয়ুসদের!

আর্জেন্টিনা জাতীয় দলের দীর্ঘদিনের সফল কোচ লিওনেল স্কালোনিকে দলে ভেড়ানোর পরিকল্পনা করছে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। জানা গেছে, বর্তমান কোচ আলভারো আরবেলোয়ার পরিবর্তে তাকে দায়িত্ব দেয়ার বিষয়ে ইতোমধ্যেই যোগাযোগ শুরু করেছে ক্লাবটি। প্রতিবেদন গোল ডটকমের।

বর্তমানে এক ধরনের অনিশ্চয়তার মধ্য দিয়ে যাচ্ছে রিয়াল মাদ্রিদ। লা লিগায় চিরপ্রতিদ্বন্দ্বী বার্সেলোনার চেয়ে ১১ পয়েন্ট পিছিয়ে থাকা এবং মৌসুমে বড় কোনো সাফল্যের সম্ভাবনা কমে যাওয়ায় কোচ আরবেলোয়ার ওপর চাপ বাড়ছে। শুরু থেকেই তার দায়িত্বকে অস্থায়ী হিসেবে দেখা হচ্ছিল, আর এখন ক্লাব কর্তৃপক্ষ একজন উচ্চপ্রোফাইল কোচ খুঁজছে।

ক্লাব সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজের সম্ভাব্য তালিকায় ইতোমধ্যে সেস্ক ফ্যাব্রেগাস, জার্গেন ক্লপ এবং দিদিয়ের দেঁশমের মতো বড় নাম উঠে এসেছে।

এরই মধ্যে স্প্যানিশ রেডিও এল পারতিদাজো দে কোপ-এর তথ্য অনুযায়ী, রিয়াল মাদ্রিদ ইতোমধ্যেই স্কালোনির সঙ্গে আনুষ্ঠানিক যোগাযোগ করেছে। আর্জেন্টিনাকে কোপা আমেরিকা ও বিশ্বকাপ জয় করিয়ে তার কোচিং দক্ষতা বিশ্বজুড়ে প্রশংসিত হয়েছে। বিশেষ করে লিওনেল মেসির মতো বড় তারকাকে সফলভাবে সামলানোর ক্ষমতা মাদ্রিদ বোর্ডকে মুগ্ধ করেছে।

বর্তমানে স্কালোনির আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশনের সঙ্গে ২০২৬ বিশ্বকাপ পর্যন্ত চুক্তি রয়েছে। ইউরোপের বড় ক্লাবগুলোর আগ্রহ নিয়ে জল্পনা থাকলেও তিনি আপাতত জাতীয় দলের দায়িত্বেই মনোযোগী। এক সংবাদ সম্মেলনে তিনি বলেন, ভবিষ্যৎ নিয়ে এখনই ভাবতে চান না এবং প্রয়োজনে সংশ্লিষ্টদের সঙ্গে আলোচনা করবেন।

আরও

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

খেলাধুলা

ইনফান্তিনোর উদ্দেশ্যে খোলা চিঠি, এএফসির বিরুদ্ধে কাতারের চ্যালেঞ্জ

বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থা ফিফা সভাপতি জিয়ানি ইনফান্তিনোকে নিয়ে এশিয়ান ফুটবল কনফেডারেশন (এএফসি), উয়েফা এবং কনকাকাফ...

২০২৬-০৮-১৪ ২২:৪৭

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

খেলাধুলা

রিয়াল সমর্থকদের নতুন প্রতিশ্রুতি দিলেন এমবাপ্পে

টানা দুই মৌসুম ধরে ট্রফিহীন স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। শিরোপা জিততে না পারার হতাশা পেছনে ফেলে এবার ট্রফির মঞ্চে ফি...

২০২৬-০৮-১৪ ২২:০৪

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

খেলাধুলা

বাংলাদেশের প্রশংসা ও নিজেদের দুর্বলতা স্বীকার করলেন স্টার্ক

বাংলাদেশের বিপক্ষে যেভাবে বল হাতে দাপট দেখানোর ধারণা ছিল, তেমন কিছু করতে পারেনি অস্ট্রেলিয়া। অবশ্য সফরকারী দেশটি যে বল-ব...

২০২৬-০৮-১৪ ০৯:২০

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

খেলাধুলা

বাবার শোক কাটিয়ে মাঠে ফিরলেন মেসি, এগিয়ে থেকেও মায়ামির হার

বাবা হোর্হে মেসির গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল লিওনেল মেসির ক্যারিয়ারে। তিনি ছিলেন ছেলের এজেন্ট এবং ব্যবসায়িক বিষয়গুলোও দেখ...

২০২৬-০৮-১৩ ১১:১৫

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

খেলাধুলা

নেদারল্যান্ডসের কোচ হলেন জাভি, ৫০ বছরে ‘প্রথম’

স্পেন কিংবদন্তি ও বার্সেলোনার সাবেক কোচ জাভি হার্নান্দেজকে নিয়োগ দিয়েছে নেদারল্যান্ডস। প্রায় ৫০ বছরে তিনি প্রথম বিদেশি ক...

২০২৬-০৮-১৩ ১০:০০