শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মাগুরাতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে ঋতুভিত্তিক অনুষ্ঠান 'বর্ষায় নজরুল' অনুষ্ঠান

মাগুরাতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে ঋতুভিত্তিক অনুষ্ঠান 'বর্ষায় নজরুল' অনুষ্ঠান

মাগুরাতে নজরুল বর্ষ উদযাপন উপলক্ষ্যে ঋতুভিত্তিক অনুষ্ঠান 'বর্ষায় নজরুল' অনুষ্ঠান করা হয়েছে। সোমবার ২০ জুলাই ২০২৬/০৫ শ্রাবণ ১৪৩৩ সন্ধ্যা ৭টার সময় মাগুরা জেলা অডিটোরিয়ামে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের উদ্যোগে, বাংলাদেশ শিল্পকলা একাডেমির ব্যবস্থাপনায়, মাগুরা জেলা প্রশাসনের সহযোগিতায় ও মাগুরা জেলা শিল্পকলা একাডেমি মাগুরার আয়োজনে এই বর্ষায় নজরুল' অনুষ্ঠান হয়।

বর্ষায় নজরুল অনুষ্ঠানে সভাপতিত্ব করেন, মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক (সার্বিক) মোঃ আব্দুল কাদের ও সঞ্চালনায় মাগুরা জেলা কালচারাল অফিসার পার্থ প্রতিম দাশ।

অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, মাগুরা অতিরিক্ত জেলা প্রশাসক শাশ্বত শীল, মাগুরা সিভিল সার্জন ডাঃ মোঃ শামীম কবির, মাগুরা ২৫০ শয্যা বিশিষ্ট হাসপাতাল তত্ত্বাবধায়ক ডাঃ মোহসীন উদ্দিন ফকির, মাগুরা সরকারি মহিলা কলেজের প্রিন্সিপাল প্রফেসর মোহাম্মদ আবু সাঈদ মোল্লা, মাগুরা সদর উপজেলা নির্বাহী অফিসার ইউএনও মেহেরুন্নাহার, মাগুরা পৌর বিএনপি সভাপতি আলহাজ্ব মাসুদ হাসান খান কিজিল, পৌর বিএনপি নেতা উৎপল কাজী, মাগুরা জেলা কৃষক দলের সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম হীরা, মাগুরা জেলা জাসাস সদস্য সচিব এম ফেরদৌস রেজা, কাটাখালী কাদের স্মৃতি বাউল সংঘ সংগঠনের সভাপতি আকরাম হোসেন ইকরাম, সাধারণ সম্পাদক বাবু আলী, স্বাস্থ্য সম্পাদক হাকীম ও কবিরাজ মোঃ ফারুক আহমেদ, মাগুরা সাংবাদিক ফোরামের সভাপতি সাংবাদিক মিরাজ আহমেদ প্রমুখ।

কবি কাজী নজরুল ইসলামের স্মরণে 'বর্ষায় নজরুল' অনুষ্ঠানে দেশাত্মবোধক গান, নৃত্য, নজরুল সঙ্গীত, ময়ুর নৃত্য, কবিতা আবৃত্তি করা হয়। মাগুরা জেলা জাসাস সদস্য সচিব এম ফেরদৌস রেজার পরিচালনায় সঙ্গীতে অংশ গ্রহণ করেন শিল্পীরা। এছাড়াও মাগুরা শিল্পকলা একাডেমির নৃত্য ইন্সট্রাক্টর (নৃত্য প্রশিক্ষক) আপেল মাহমুদের নেতৃত্বে ময়ুর নৃত্য ও ক্ল্যাসিক্যাল সুন্দর নৃত্য পরিবেশিত হয়েছে।

অনুষ্ঠানে জাতীয় কবি কাজী নজরুল ইসলামের বর্ষা-ভাবনা, প্রেম, প্রকৃতি, মানবতা এবং অসাম্প্রদায়িক চেতনায় সমৃদ্ধ সাহিত্য ও সংগীতের নানা অনুষঙ্গ পরিবেশিত হয়। কবির কালজয়ী গান, আবৃত্তি, নৃত্য এবং সাংস্কৃতিক পরিবেশনার মধ্য দিয়ে উপস্থিত দর্শক-শ্রোতারা নজরুলের সৃষ্টিশীলতা, জীবনদর্শন ও সাংস্কৃতিক ঐতিহ্যের সঙ্গে নতুনভাবে পরিচিত হওয়ার সুযোগ লাভ করেন।
অনুষ্ঠানে বর্ষা ঋতুর আবহ ও নজরুলের সাহিত্য-সংগীতের নান্দনিক উপস্থাপনার মাধ্যমে বাংলা সংস্কৃতির সৌন্দর্য, মানবিক মূল্যবোধ এবং জাতীয় কবির সৃষ্টিকর্ম সংরক্ষণ ও নতুন প্রজন্মের মাঝে ছড়িয়ে দেওয়ার গুরুত্ব তুলে ধরা হয়। এ ধরনের সাংস্কৃতিক আয়োজন জাতীয় কবি কাজী নজরুল ইসলামের সাহিত্য, সংগীত ও দর্শনের চর্চা এবং সাংস্কৃতিক ঐতিহ্য সংরক্ষণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে বলে প্রত্যাশা ব্যক্ত করা হয়।

আরও

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

সারা দেশ

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী প্রাইভেটকারের পথ আটকে ক্যাশ ম্যানেজারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা আর...

২০২৬-১০-০৯ ২১:৩০

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

সারা দেশ

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছ...

২০২৬-১০-০৯ ২১:১৮

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪