মঙ্গলবার, ২৪ নভেম্বর ২০২৬ ৯ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

রাজনীতি

মাফিয়া ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করবে সরকার: প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

মাফিয়া ও বৈষম্যের বিরুদ্ধে লড়াই করবে সরকার: প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী ইঞ্জিনিয়ার ইশরাক হোসেন বলেছেন, দেশে বিদ্যমান বৈষম্য এবং মাফিয়া চক্রের বিরুদ্ধে লড়াই করে জনগণের সম্পদ জনগণের কাছে পৌঁছে দেওয়ার উদ্যোগ নেওয়া হবে।

শনিবার (১৪ মার্চ) রাজধানীর ধুপখোলা গেন্ডারিয়ায় পবিত্র মাহে রমজান উপলক্ষে আয়োজিত ইফতার ও দোয়া মাহফিলে প্রতিমন্ত্রী বলেন, "দেশের ৫ শতাংশ মানুষের কাছে দেশের ৯৫ শতাংশ সম্পদ কেন্দ্রীভূত হয়েছে। মাফিয়া চক্রের হাতে জনগণের অর্থ লুটপাট হয়েছে। আগামী দিনে সেই অবস্থা পরিবর্তন করে জনগণের সম্পদ জনগণের কাছে পৌঁছে দেওয়ার চেষ্টা করা হবে।"

তিনি আরও বলেন, "মহান মুক্তিযুদ্ধের আদর্শ অনুযায়ী একটি সমান অধিকারের রাষ্ট্র গড়াই আমাদের লক্ষ্য। দেশের আলেম-ওলামা, ইমাম-মুয়াজ্জিন ও পুরোহিতসহ বিভিন্ন ধর্মীয় উপাসনালয়ের দায়িত্ব পালনকারীদের জন্য প্রধানমন্ত্রী ইতোমধ্যেই সম্মানী প্রদান কার্যক্রম উদ্বোধন করেছেন।"

ইশরাক হোসেন উল্লেখ করেন, "রাজনীতিতে যারা আন্দোলন-সংগ্রাম করেছেন, তারা ক্ষমতার জন্য নয়, অন্যায় ও নির্যাতনের বিরুদ্ধে অবস্থান নিয়েছেন। সরকারের ৩১ দফা কর্মসূচি বাস্তবায়নে দলের হাতকে শক্তিশালী করতে হবে।"

ইফতারের পর পুরান ঢাকার বিভিন্ন থানার বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে নিহত ১৭ জন, গুম ও ফ্যাসিস্ট শাসনের সময় নিহত পরিবারের সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়।

উপস্থিত ছিলেন: সড়ক ও রেল প্রতিমন্ত্রী হাবিবুর রশিদ হাবিব, নবীউল্লা নবী, ঢাকা মহানগর দক্ষিণ বিএনপির যুগ্ম আহ্বায়ক সাইদুর রহমান মিন্টু, শ্রমিকদল সভাপতি সুমন ভূঁইয়া, স্বেচ্ছাসেবক দলের সভাপতি জহিরউদ্দিন তুহিন, যুবদলের সদস্য সচিব রবিউল ইসলাম নয়ন, ছাত্রদল সভাপতি রকিবুল ইসলাম রাকিবসহ অন্যান্য বিশিষ্ট ব্যক্তিবৃন্দ।

আরও

আগুনের রাজনীতি কি আবার ফিরছে? গোপালগঞ্জ থেকে রাজধানী, সহিংসতার নতুন আতঙ্ক

রাজনীতি

আগুনের রাজনীতি কি আবার ফিরছে? গোপালগঞ্জ থেকে রাজধানী, সহিংসতার নতুন আতঙ্ক

রাতের অন্ধকারে জ্বলছে বাস। কোথাও পুলিশের গাড়িতে আগুন, কোথাও দলীয় কার্যালয় ও বাড়িঘরে হামলা। সড়কে ককটেলের বিস্ফোরণ, আতঙ্কে...

২০২৬-১১-১৮ ১৯:৩৮

শেখ হাসিনার প্রত্যাবর্তন, নেপথ্যে কী রাজনৈতিক হিসাব?

রাজনীতি

শেখ হাসিনার প্রত্যাবর্তন, নেপথ্যে কী রাজনৈতিক হিসাব?

একসময় যাঁর একটি ঘোষণায় বদলে যেত বাংলাদেশের রাজনৈতিক পরিস্থিতি, সেই শেখ হাসিনা এখন দেশের বাইরে। ২০২৪ সালের ৫ আগস্ট ছাত্র-...

২০২৬-১১-১৫ ১৮:৪১

সংসদ থেকে টকশো—রাশেদ খাঁনকে কেন ‘ফালতু লোক’ বলা হচ্ছে?

রাজনীতি

সংসদ থেকে টকশো—রাশেদ খাঁনকে কেন ‘ফালতু লোক’ বলা হচ্ছে?

রাজনীতির ময়দানে সমালোচনা নতুন কিছু নয়। প্রতিপক্ষের বক্তব্যের জবাব আসে পাল্টা বক্তব্যে, অভিযোগের জবাবে ওঠে পাল্টা অভিযোগ।...

২০২৬-১১-১৪ ১১:২০

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল–পেট্রলবোমা, কী ভাবছে জামায়াত–এনসিপি

রাজনীতি

ঢাকাসহ দেশের বিভিন্ন স্থানে ককটেল–পেট্রলবোমা, কী ভাবছে জামায়াত–এনসিপি

জুলাই গণ–অভ্যুত্থানে ক্ষমতাচ্যুত সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার দেশে ফেরার ঘোষণাকে কেন্দ্র করে ঢাকাসহ দেশের বিভিন্ন স্থ...

২০২৬-১১-১২ ১৭:১০

পাসপোর্টের জট, মৃত্যুদণ্ডের রায়: শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ কোন দিকে?

রাজনীতি

পাসপোর্টের জট, মৃত্যুদণ্ডের রায়: শেখ হাসিনার বাংলাদেশে ফেরার পথ কোন দিকে?

দিল্লিতে নির্বাসিত জীবনের অবসান ঘটিয়ে বাংলাদেশে ফিরতে চান শেখ হাসিনা। ডিসেম্বরেই দেশে ফেরার ঘোষণা দিয়েছেন ক্ষমতাচ্যুত প্...

২০২৬-১১-১১ ১৪:৪৬