মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

কলাপাড়ায় সাংবাদিকের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা

কলাপাড়ায় সাংবাদিকের উপর ছাত্রদলের সন্ত্রাসী হামলা

।

পটুয়াখালীর কলাপাড়ায় সংবাদ প্রকাশের জেরে মোয়াজ্জেম হোসেন (৪০) নামে এক সাংবাদিক ও স্কুল শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে ছাত্রদলের কয়েকজন নেতাকর্মীর বিরুদ্ধে। গত শনিবার (২৭ জুন) রাত সাড়ে ৮টার দিকে পৌর শহরের মাছ বাজার সংলগ্ন সদর সড়কে এ হামলার ঘটনা ঘটে।

‎​আহত মোয়াজ্জেম হোসেন জাতীয় দৈনিক ‘আজকের পত্রিকা’-এর কলাপাড়া প্রতিনিধি এবং স্থানীয় একটি বিদ্যালয়ের সহকারী শিক্ষক। বর্তমানে তিনি কলাপাড়া হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

‎​হাসপাতালে চিকিৎসাধীন মোয়াজ্জেম হোসেন অভিযোগ করেন, ঘটনার সময় তিনি একটি মোবাইল ফোনের দোকানে অবস্থান করছিলেন। এ সময় উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিম এবং সরকারি মোজাহার উদ্দিন বিশ্বাস কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলালের নেতৃত্বে ৭-৮ জন তাঁর ওপর দুই দফায় হামলা চালায়। এতে তিনি গুরুতর আহত হন।

‎​মোয়াজ্জেম হোসেনের ভাষ্যমতে, গত ২১ জুন শহরের স্লুইজ এলাকায় তাঁর বোনের বাড়িতে হামলার একটি ঘটনা বিভিন্ন গণমাধ্যমে প্রকাশিত হয়েছিল। ওই সংবাদটি প্রচারের জের ধরেই পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে।

‎​অভিযোগের বিষয়ে জানতে উপজেলা ছাত্রদলের সাধারণ সম্পাদক আমিরুল ইসলাম ফাহিমের সঙ্গে যোগাযোগ করা হলে তিনি এ বিষয়ে কোনো মন্তব্য করতে রাজি হননি।

‎​তবে কলেজ শাখা ছাত্রদলের সাধারণ সম্পাদক বেলাল অভিযোগ অস্বীকার করেছেন। তিনি দাবি করেন, ঘটনার দিন তিনি এলএলবি পরীক্ষায় অংশ নিতে সারাদিন বরিশালে ছিলেন। তিনি বলেন, “আমাকে পরিকল্পিতভাবে ফাঁসানো হচ্ছে। আমি ঘটনার সময় এলাকায় ছিলাম না এবং কে বা কারা হামলা করেছে সে বিষয়ে আমি কিছু জানি না।”

‎​ঘটনার বিষয়ে পটুয়াখালী জেলা ছাত্রদলের সদস্যসচিব জাকারিয়া আহমেদ বলেন, বিষয়টি অত্যন্ত দুঃখজনক। তারা ঘটনাটি খতিয়ে দেখছেন এবং দোষীদের বিরুদ্ধে সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।

‎​কলাপাড়া উপজেলা বিএনপির সভাপতি হাজী হুমায়ুন শিকদার আহত সাংবাদিককে হাসপাতালে দেখতে গিয়ে বলেন, “সাংবাদিকের ওপর হামলার ঘটনা কোনোভাবেই গ্রহণযোগ্য নয়। ঘটনায় জড়িতদের বিরুদ্ধে দলীয় ও সাংগঠনিক ব্যবস্থা নেওয়া হবে।”

‎​পটুয়াখালী-৪ আসনের সংসদ সদস্য এবিএম মোশাররফ হোসেন জানান, তিনি বিষয়টি অবগত আছেন। ঘটনাটি তদন্তাধীন এবং অপরাধী কাউকেই ছাড় দেওয়া হবে না।

‎​এ বিষয়ে কলাপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নজরুল ইসলাম বলেন, বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করে আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হচ্ছে।

আরও

জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সারা দেশ

জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবির মহেশপ...

২০২৬-১০-১২ ১৪:৫৮

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি

সারা দেশ

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় হরিপদ রায়ের পারিবারিক রাধা গোবিন্দ মন্দিরের মুর্তি চুরি...

২০২৬-১০-১২ ১৪:৫৭

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

সারা দেশ

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

বান্দরবান-থানচি সড়কে টানা তিন দিন ধরে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকার পর এবার চাঁদের গাড়ি (জিপ) ও মাহেন্দ্র চলাচলও বন্ধ...

২০২৬-১০-১২ ১৪:১৯

নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন

সারা দেশ

নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) মেয়াদের দ্বি-ব...

২০২৬-১০-১২ ১৩:৫০

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

গাইবান্ধা শহরের সুইপার পট্টিতে অভিযান চালিয়ে ইয়াবা, গাজা ও মদসহ চামেলী রানী (৪২) নামের এক নারী মাদক-কারবারিকে গ্রেফতার...

২০২৬-১০-১২ ১৩:৪০

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

সারা দেশ

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

গাইবান্ধার সাঘাটায় বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে এক গৃহবধু (২১)কে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে ধর্ষণের লোহমর্ষক ঘটনা ঘটেছে। এ সময়...

২০২৬-১০-১২ ১৩:৩৭