মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

খুলনা ৩ বিদেশি পিস্তলসহ আটক পিতা মাতা ও সন্তান

খুলনা ৩ বিদেশি পিস্তলসহ  আটক পিতা মাতা ও সন্তান

খুলনা মহনগরীর দারোগাপাড়ার একটি বাড়ি থেকে তিনটি বিদেশি পিস্তল ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এ ঘটনায় একই পরিবারের তিনজনকে হেফাজতে নিয়েছে।

বুধবার (২৬ আগস্ট) বিকেলে মহিউদ্দিন সড়কের কেএম ইমতিয়াজ আলীর বাড়ি থেকে তাদের তিনজনকে থানা হেফাজতে নেওয়া হয়। অস্ত্র উদ্ধারের ঘটনায় তাদেরকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

থানা হেফাজতে নেওয়া ব্যক্তিরা হলেন, খান কুব্বাত আলী, তার স্ত্রী শামসুন নাহার ও ছেলে কেএম আবিদ হাসান।

খুলনা থানার ওসি তদন্ত মিজানুর রহমান বলেন, গোপন সংবাদের ভিত্তিতে আমরা টুটপাড়া এলাকার দারোগাপাড়ার কেএম ইমতিয়াজ আলীর বাড়ির দুইতলার ভাড়াটিয়া কুব্বাতের ঘরে অভিযান চালানো হয়। প্রথমে ডাইনিং রুমের চেয়ারের ওপর থেকে একটি পিস্তল পাওয়া যায়। পরে ঘরের বিভিন্নস্থানে তল্লাশি করে আরও দুইটি বিদেশি পিস্তল, ৬ রাউন্ড ম্যাগজিন, ৮ রাউন্ড গুলি উদ্ধার করা হয়। 

এর পরবর্তীতে সন্ধ্যার দিকে ঘর থেকে দুইটি চাইনিজ কুড়াল, দুইটি চা-পাতিসহ দেশি তৈরি আরও কয়েকটি অস্ত্র উদ্ধার করা হয়। অস্ত্রের ভাণ্ডার সম্পর্কে জিজ্ঞাসাবাদের জন্য তাদের তিনজনকে থানায় নেওয়া হয়েছে। তাদের সকলকে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।

অস্ত্রের সন্ধান সম্পর্কে ওসি বলেন, সকালে টুটপাড়া এলাকায় তেরখাদা উপজেলার দুলু শেখের ছেলে মাসুদ শেখ নামে এক ব্যক্তি গুলিবিদ্ধ হন। বিষয়টি নিয়ে তদন্তে নামে পুলিশ। কিন্তু কোথাও খোঁজ পায় না। পরবর্তীতে বিকেলে আবারও মাঠে নামে পুলিশ। এলাকাবাসীর সহায়তায় ওই এলাকার উল্লিখিত মালিকের বাড়ির দোতলায় অভিযান চালিয়ে তাদের ঘর থেকে উল্লিখিত অস্ত্রগুলো উদ্ধার করা হয়।

আরও

জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

সারা দেশ

জীবননগরে ৪টি স্বর্ণের বারসহ পাচারকারী আটক

চুয়াডাঙ্গার জীবননগর সীমান্তে অভিযান চালিয়ে ৪টি স্বর্ণের বারসহ মো. সেলিম (৩৫) নামে এক পাচারকারীকে আটক করেছে বিজিবির মহেশপ...

২০২৬-১০-১২ ১৪:৫৮

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি

সারা দেশ

কুড়িগ্রামে রাধাগোবিন্দ মন্দিরের মুর্তি চুরি

কুড়িগ্রাম সদর উপজেলার কাঁঠালবাড়ি ইউনিয়নের শিবরাম রাঙাতিপাড়ায় হরিপদ রায়ের পারিবারিক রাধা গোবিন্দ মন্দিরের মুর্তি চুরি...

২০২৬-১০-১২ ১৪:৫৭

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

সারা দেশ

চরম দুর্ভোগে স্থানীয়রা, বান্দরবান-থানচি সড়কে বাসের পর জিপ-মাহেন্দ্র চলাচল বন্ধ

বান্দরবান-থানচি সড়কে টানা তিন দিন ধরে যাত্রীবাহী বাস চলাচল বন্ধ থাকার পর এবার চাঁদের গাড়ি (জিপ) ও মাহেন্দ্র চলাচলও বন্ধ...

২০২৬-১০-১২ ১৪:১৯

নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন

সারা দেশ

নেত্রকোনা রেডক্রিসেন্ট ইউনিটের বিশেষ সাধারণ সভা ও দ্বি-বার্ষিক নির্বাচন

বাংলাদেশ রেডক্রিসেন্ট সোসাইটি নেত্রকোনা ইউনিটের বিশেষ সাধারণ সভা ও ইউনিট কার্যনির্বাহী কমিটির (২০২৬-২০২৮) মেয়াদের দ্বি-ব...

২০২৬-১০-১২ ১৩:৫০

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

সারা দেশ

গাইবান্ধায় বিভিন্ন মাদকদ্রব্যসহ নারী মাদক-কারবারি চামেলী রানী গ্রেফতার

গাইবান্ধা শহরের সুইপার পট্টিতে অভিযান চালিয়ে ইয়াবা, গাজা ও মদসহ চামেলী রানী (৪২) নামের এক নারী মাদক-কারবারিকে গ্রেফতার...

২০২৬-১০-১২ ১৩:৪০

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

সারা দেশ

গাইবান্ধায় গৃহবধুকে পালাক্রমে ধর্ষণ : গ্রেফতার ২

গাইবান্ধার সাঘাটায় বাড়ি পৌঁছে দেয়ার কথা বলে এক গৃহবধু (২১)কে পরিত্যক্ত ইটভাটায় নিয়ে ধর্ষণের লোহমর্ষক ঘটনা ঘটেছে। এ সময়...

২০২৬-১০-১২ ১৩:৩৭