বৃহস্পতিবার, ২০ আগস্ট ২০২৬ ৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

জয় দিয়ে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশ

জয় দিয়ে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব শুরু করলো বাংলাদেশ

বাংলাদেশ জয় দিয়ে এশিয়ান গেমস হকি বাছাইপর্ব শুরু করেছে। ব্যাংককের রয়েল থাই এয়ারফোর্স হকি মাঠে চায়নিজ তাইপেকে ৪-৩ গোলে হারিয়েছে লাল-সবুজেরা।

প্রিলিমিনারি রাউন্ডে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশ আগামী শুক্রবার (৩ এপ্রিল) শ্রীলঙ্কার মুখোমুখি হবে।

ম্যাচের প্রথম কোয়ার্টারে দুই দলই সমানতালে লড়াই করেছে। চতুর্থ মিনিটে চায়নিজ তাইপে লি চি-শুয়ানের গোলে এগিয়ে যায়। তবে ১৫ মিনিটে পেনাল্টি কর্নার থেকে গোল করে আশরাফুল ইসলাম সমতা ফেরান।

দ্বিতীয় কোয়ার্টারে আক্রমণাত্মক খেলায় দ্রুত ফল পায় বাংলাদেশ। ২২ মিনিটে পেনাল্টি কর্নার থেকে আবারও গোল করে দলকে ২-১ ব্যবধানে এগিয়ে দেন আশরাফুল। তৃতীয় কোয়ার্টারে পেনাল্টি কর্নার থেকে তৃতীয় গোলটি করেন আমিরুল।

চতুর্থ কোয়ার্টারে ম্যাচে নতুন উত্তেজনা আসে। ৫৯ মিনিটে দ্বীন ইসলামের গোলে ব্যবধান বাড়লেও শেষ দিকে বাংলাদেশ টানা দুই গোল হজম করে চাপে পড়ে। তবুও শেষ পর্যন্ত ৪-৩ গোলে জয় নিয়েই তারা মাঠ ছাড়ে।

বাছাইপর্বে অংশ নেওয়া ৯ দলের মধ্যে শীর্ষ ৬ দল এশিয়ান গেমসে জায়গা করে নেবে। প্রতিযোগিতা চলবে ১০ এপ্রিল পর্যন্ত। এশিয়ান গেমসের ২০তম আসর চলতি বছরের সেপ্টেম্বর জাপানে অনুষ্ঠিত হবে।

উল্লেখ্য, বাংলাদেশ এখন পর্যন্ত এশিয়ান গেমসে ১১ বার অংশ নিয়েছে। এর মধ্যে ১৯৭৮ ও ২০১৮ সালে ষষ্ঠ স্থান অর্জনই তাদের সেরা সাফল্য।

আরও

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

খেলাধুলা

অবিশ্বাস্য উন্মাদনা: দ্বিতীয় টেস্টের প্রথম দিনের টিকিট ‘সোল্ড আউট’!

এমন কিছু যে হতে পারে, তা হয়তো সবার কল্পনার বাইরে ছিল। ডারউইনে সিরিজের প্রথম টেস্টে মাত্র ৪ দিনেই অস্ট্রেলিয়াকে হারিয়ে ঐত...

২০২৬-০৮-১৮ ১৩:১৯

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

খেলাধুলা

সেইফার্ট ঝড়ে ম্যানচেস্টারের প্রথম হানড্রেড শিরোপা

ম্যানচেস্টার সুপার জায়ান্টসকে প্রথম পুরুষ হানড্রেড শিরোপা জয়ে দারুণ অবদান রাখলেন টিম সেইফার্ট। লর্ডসে তার ঝোড়ো ব্যাটিংয়ে...

২০২৬-০৮-১৭ ০৮:৩৬

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে হারানোর কৃতিত্ব যাদের দিলেন বিসিবি সভাপতি

অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট সিরিজ খেলতে ২৩ বছর পর তাদের মাটিতে গিয়েছে বাংলাদেশ দল। আর সিরিজের প্রথম টেস্টেই স্বাগতিকদের দ...

২০২৬-০৮-১৬ ১৮:০৬

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

খেলাধুলা

অস্ট্রেলিয়াকে গুঁড়িয়ে বাংলাদেশের ঐতিহাসিক জয়

নাজমুল হোসেন শান্ত চেয়েছিলেন, ডারউইনে তার দলের খেলোয়াড় পাঁচ দিন ভালো খেলুক। তার চাওয়াকে ছাপিয়ে গেছে বাংলাদেশ। মাত্র চার...

২০২৬-০৮-১৬ ১১:৫১