মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

জার্মান পর্যটকের হারানো ম্যাকবুক উদ্ধার করে দিল বাংলাদেশ পুলিশ

জার্মান পর্যটকের হারানো ম্যাকবুক উদ্ধার করে দিল বাংলাদেশ পুলিশ

জার্মান পর্যটক ক্রিল ল্যান্ডার-ওয়েবারের হারিয়ে যাওয়া ল্যাপটপ উদ্ধার করে তাঁর কাছে হস্তান্তর করেছে বাংলাদেশ পুলিশ। মঙ্গলবার (১৩ অক্টোবর) সকালে পুলিশ হেডকোয়ার্টার্সে আনুষ্ঠানিকভাবে ল্যাপটপটি তাঁর হাতে তুলে দেন পুলিশের মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির। এ সময় পুলিশ হেডকোয়ার্টার্সের অতিরিক্ত আইজিপিসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পুলিশ জানায়, বাংলাদেশের ঐতিহাসিক ও দর্শনীয় স্থান পরিদর্শনের উদ্দেশ্যে গত ২৩ সেপ্টেম্বর বাংলাদেশে আসেন ক্রিল ল্যান্ডার-ওয়েবার। গত ৭ অক্টোবর তিনি নাটোর রেলওয়ে স্টেশনে পৌঁছে দর্শনা সীমান্ত দিয়ে ভারতে যাওয়ার জন্য স্টেশনের অপেক্ষাকক্ষে অপেক্ষা করছিলেন।

এ সময় তিনি অপেক্ষাকক্ষে ল্যাপটপ ও ক্যামেরা রেখে পাশের একটি এটিএম বুথে টাকা তুলতে যান। ফিরে এসে ল্যাপটপ ও ক্যামেরা না পেয়ে নাটোর থানায় গিয়ে পুলিশের সহায়তা চান। হারিয়ে যাওয়া ল্যাপটপে গত ছয় মাসের বিভিন্ন কার্যক্রমের তথ্যসহ গুরুত্বপূর্ণ নথি সংরক্ষিত ছিল।

তাঁর লিখিত আবেদনের পরিপ্রেক্ষিতে নাটোর সদর থানা, নাটোর জেলা পুলিশ, রেলওয়ে পুলিশ ও ট্যুরিস্ট পুলিশের সমন্বয়ে একাধিক দল ল্যাপটপ ও ক্যামেরা উদ্ধারে অভিযান শুরু করে।

ধারাবাহিক অভিযানের একপর্যায়ে গত ১১ অক্টোবর রাত সাড়ে ৯টার দিকে নাটোর সদর থানার কাপুড়িয়াপট্টি এলাকার নূর ক্লোথিং স্টোর থেকে জার্মান পর্যটকের ম্যাকবুকটি উদ্ধার করা হয়।

ল্যাপটপ ফিরে পেয়ে বাংলাদেশ পুলিশের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন ক্রিল। একই সঙ্গে বাংলাদেশ ভ্রমণের সময় অর্জিত ইতিবাচক অভিজ্ঞতার কথাও তুলে ধরেন তিনি।

বিদেশি পর্যটকের অভিযোগ দ্রুত নিষ্পত্তি, হারানো ল্যাপটপ উদ্ধারে ভূমিকা এবং বাংলাদেশ পুলিশের পেশাদারত্ব ও ভাবমূর্তি উজ্জ্বল করার স্বীকৃতিস্বরূপ নাটোর সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মনসুর রহমান ও উপপরিদর্শক (এসআই) মোহাম্মদ শাহাদাত হোসেনকে আর্থিক পুরস্কার দেন আইজিপি।

আইজিপি সংশ্লিষ্ট পুলিশ সদস্যদের কর্মদক্ষতা, আন্তরিকতা, দায়িত্ববোধ ও দলগত সাফল্যের প্রশংসা করেন। পাশাপাশি বাংলাদেশ পুলিশের সব ইউনিটকে দ্রুত ও পেশাদার সেবা নিশ্চিত করা, দেশি-বিদেশি নাগরিকদের নিরাপত্তা ও আস্থা অর্জন, পর্যটনবান্ধব পরিবেশ তৈরি এবং জনমুখী পুলিশিংয়ে দৃষ্টান্ত স্থাপনের নির্দেশনা দেন।

আরও

পূজামণ্ডপের নিরাপত্তায় সহযোগিতা করবেন বিএনপির নেতাকর্মীরা

জাতীয়

পূজামণ্ডপের নিরাপত্তায় সহযোগিতা করবেন বিএনপির নেতাকর্মীরা

দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা ক...

২০২৬-১০-১৩ ১৫:৩০

রাজধানীতে ১ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

জাতীয়

রাজধানীতে ১ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ মাহমুদা আক্তার সোনিয়া (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছ...

২০২৬-১০-১৩ ১৫:২৮

প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

জাতীয়

প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

প্রবাসীদের বিভিন্ন সেবা সহজ করা এবং তাঁদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকা...

২০২৬-১০-১৩ ১৫:১৯

দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে নয়, বাস্তবে কার্যকর করার তাগিদ রাষ্ট্রপতির

জাতীয়

দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে নয়, বাস্তবে কার্যকর করার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি, সমন্বিত পরিকল্পনা ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্র...

২০২৬-১০-১৩ ১৩:৫৬

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

জাতীয়

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহ...

২০২৬-১০-১৩ ১৩:৪৪

যন্তর মন্তরে গেট টপকে ঢুকে আটক সিজেপির দুই শীর্ষ নেতা

জাতীয়

যন্তর মন্তরে গেট টপকে ঢুকে আটক সিজেপির দুই শীর্ষ নেতা

দিল্লিতে বিক্ষোভের অনুমতি না পেয়ে যন্তর মন্তরের একটি গেট টপকে ভেতরে প্রবেশের পর আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দ...

২০২৬-১০-১৩ ১২:৫৭