শনিবার, ৮ আগস্ট ২০২৬ ২৪ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ইউরোপ-দক্ষিণ আমেরিকার বয়কট সত্ত্বেও শক্ত অবস্থানে ইনফান্তিনো

ইউরোপ-দক্ষিণ আমেরিকার বয়কট সত্ত্বেও শক্ত অবস্থানে ইনফান্তিনো

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোকে ঘিরে চরম উত্তপ্ত বিশ্ব ফুটবল। বিতর্কিত সিদ্ধান্ত ঘিরে ইউরোপের ৫৫টি দেশ আর দক্ষিণ আমেরিকার প্রভাবশালী সংস্থাগুলোর চরম বয়কট সত্ত্বেও-গদি ছাড়ার বদলে উল্টো হাত ভারী করছেন ইনফান্তিনো। এবার বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনাসহ আফ্রিকার দেশগুলো পাশে দাঁড়িয়েছে ইনফান্তিনোর।

ফিফার বাণিজ্যিকীকরণ ও বেসরকারি বিনিয়োগ আনার এক সিদ্ধান্তে তোলপাড় পুরো ফুটবল বিশ্ব। সিদ্ধান্তটি বাতিল করে ইনফান্তিনো প্রকাশ্যে ক্ষমা চাইলেও গলেনি বরফ। ইউরোপের ৫৫টি ফুটবল অ্যাসোসিয়েশন এখনো নিজেদের বয়কট সিদ্ধান্তে অটল, আর তীব্র অসন্তোষ প্রকাশ করেছে দক্ষিণ আমেরিকার ‘কনমেবল’ও।

তবে ইউরোপ মুখ ফিরিয়ে নিলেও চিত্রটা ভিন্ন , আফ্রিকা ও ল্যাটিন আমেরিকায়। ফুটবলীয় সংকটের মাঝে স্পেন ও মরক্কোর দ্বন্দ্বে সফল মধ্যস্থতাকারী হিসেবে উঠে এসেছে ইনফান্তিনোর নাম। যা আফ্রিকার দেশগুলোতে বাড়িয়েছে তার আকাশচুম্বী গ্রহণযোগ্যতা। যার ফলশ্রুতিতে আফ্রিকান ফুটবল কনফেডারেশনের ৫৪টি দেশ একজোট হয়ে তাদের পূর্ণ সমর্থন ঢেলে দিয়েছে এই ফিফা প্রধানের ঝুলিতে।

তবে সবচেয়ে বড় রাজনৈতিক চমকটি এসেছে সাবেক বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনার পক্ষ থেকে। নিজস্ব কনফেডারেশন কনমেবলের তোপ দাগানোর মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে, বিদ্রোহ ভেঙে ইনফান্তিনোর পাশে এসে দাঁড়িয়েছে আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন। চিঠিতে আর্জেন্টিনা স্পষ্ট জানিয়েছে-গত ১০ বছরে বিশ্ব ফুটবলের যে ইতিবাচক রূপান্তর ইনফান্তিনো এনেছেন, তার জন্য ২০২৭ সালের নির্বাচনেও তাঁর নেতৃত্বেই বিশ্বাস রাখতে চায় আলবিসেলেস্তারা।

একই পরিস্থিতি কনকাকাফ অঞ্চলেও। মহাদেশীয় সংস্থার বিরুদ্ধে গিয়েই ইনফান্তিনোকে সমর্থন জানিয়েছে উত্তর আমেরিকার দেশ মেক্সিকো।

ইউরোপীয় পরাশক্তিগুলো যেখানে তাঁকে ক্ষমতাচ্যুত করতে মরিয়া, সেখানে আফ্রিকা, আর্জেন্টিনা এবং মেক্সিকোর এই অভাবনীয় ‘লাইফলাইন’ ইনফান্তিনোকে দিয়েছে দারুণ স্বস্তি। বিরোধীদের সমস্ত ঝড় তুচ্ছ করে ২০২৭-এর নির্বাচনেও তাই আত্মবিশ্বাস নিয়েই মাঠে নামতে যাচ্ছেন ইনফান্তিনো।

আরও

এশিয়া কাপে আবারও একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের প্রতিপক্ষ কারা

খেলাধুলা

এশিয়া কাপে আবারও একই গ্রুপে ভারত-পাকিস্তান, বাংলাদেশের প্রতিপক্ষ কারা

নারী টি-টোয়েন্টি এশিয়া কাপে আবারও একই গ্রুপে পড়েছে চিরপ্রতিদ্বন্দ্বী ভারত ও পাকিস্তান। বৃহস্পতিবার (৬ আগস্ট) টুর্নামে...

২০২৬-০৮-০৭ ১০:২৯

দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান

খেলাধুলা

দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান

দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল দলের সাবেক কোচ হংক মিয়াং-বোর নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনে...

২০২৬-০৮-০৬ ২১:২৪

মেসির রেকর্ড গোলের ম্যাচে বড় জয় মায়ামির

খেলাধুলা

মেসির রেকর্ড গোলের ম্যাচে বড় জয় মায়ামির

বিশ্বকাপের পর ইন্টার মায়ামিতে ফেরার দ্বিতীয় ম্যাচেই গোলের রেকর্ড গড়লেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। লিগস কাপের ইতিহ...

২০২৬-০৮-০৬ ০৮:৫০

অবসর নিয়ে ধোঁয়াশায় নেইমার, ভবিষ্যৎ নিয়ে যা বললেন ব্রাজিলিয়ান তারকা

খেলাধুলা

অবসর নিয়ে ধোঁয়াশায় নেইমার, ভবিষ্যৎ নিয়ে যা বললেন ব্রাজিলিয়ান তারকা

ক্লাবে থাকবেন, নতুন ঠিকানা খুঁজবেন নাকি বুটজোড়া তুলে রাখবেন—ক্যারিয়ারের পরবর্তী অধ্যায় নিয়ে এখনই কোনো সিদ্ধান্ত নিতে রাজ...

২০২৬-০৮-০৪ ২২:৫০

কী করলে ভারত জাতীয় দলে ডাক পাবেন শামি, জানালেন আগারকার

খেলাধুলা

কী করলে ভারত জাতীয় দলে ডাক পাবেন শামি, জানালেন আগারকার

২০২৫ সালে ইংল্যান্ডের বিপক্ষে একটি টি-টোয়েন্টি ম্যাচে সর্বশেষ ভারত জাতীয় দলের জার্সিতে খেলেছিলেন মোহাম্মদ শামি। আর টেস্...

২০২৬-০৮-০৪ ২২:৪৭

চাপ বাড়ছে ইনফান্তিনোর ওপর; সমর্থন হারাচ্ছেন ফিফা সভাপতি

খেলাধুলা

চাপ বাড়ছে ইনফান্তিনোর ওপর; সমর্থন হারাচ্ছেন ফিফা সভাপতি

ফিফার সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর ওপর চাপ বেড়েই চলছে। বিতর্কিত ‘ফিফা ফরোয়ার্ড এন্টারপ্রাইজ’ পরিকল্পনা ভেস্তে যাওয়ার...

২০২৬-০৮-০৪ ২২:৪৩