শুক্রবার, ৭ আগস্ট ২০২৬ ২৩ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান

দক্ষিণ কোরিয়ার ফুটবল অ্যাসোসিয়েশনে পুলিশের অভিযান

দক্ষিণ কোরিয়ার জাতীয় ফুটবল দলের সাবেক কোচ হংক মিয়াং-বোর নিয়োগ প্রক্রিয়ায় অনিয়মের অভিযোগে দেশটির ফুটবল অ্যাসোসিয়েশনের (কেএফএ) কার্যালয়ে তল্লাশি অভিযান চালিয়েছে সিউল পুলিশ। ব্যবসায়িক কাজে বাধা সৃষ্টিসংক্রান্ত একটি অভিযোগ তদন্তের অংশ হিসেবে সিউল পুলিশ কেএফএ কার্যালয়ে এই অভিযান চালায়।

২০২৪ সালে কেএফএ কয়েক মাস ধরে বিদেশী কোচের সন্ধান চালানোর পর হঠাৎ করেই দীর্ঘ অনুসন্ধান প্রক্রিয়া বন্ধ করে এবং সংক্ষিপ্ত একটি বৈঠকের পর হংক মিয়াং-বোকে প্রধান কোচ ঘোষণা করে। এরপর থেকেই তার নিয়োগের স্বচ্ছতা নিয়ে প্রশ্ন ওঠে।

ফিফা বিশ্বকাপে দক্ষিণ কোরিয়ার হতাশাজনক পারফরম্যান্স এবং গ্রুপ পর্ব থেকেই বিদায়ের পর এ বিষয়টি আবার নতুন করে ওঠে আসে। একটি সংসদীয় শুনানিতে হংক বিশেষ সুবিধা পাওয়ার কথা অস্বীকার করলেও দলের ব্যর্থতার সম্পূর্ণ দায় নিজের কাঁধে নেন।

২০২৪ সালের অক্টোবরে দক্ষিণ কোরিয়ার সংস্কৃতি, ক্রীড়া ও পর্যটন মন্ত্রণালয় জানিয়েছিল যে, হংক ও সাবেক কোচ জার্গেন ক্লিন্সম্যানের নিয়োগে কেএফএ নিজেদের নিয়ম-কানুন লঙ্ঘন করেছে। তবে তখন সরাসরি কোনো অপরাধমূলক কর্মকাণ্ডের প্রমাণ মেলেনি।

বর্তমানে পুলিশ নিয়োগ প্রক্রিয়ায় কোনো অনৈতিক বা বেআইনি হস্তক্ষেপ ছিল কি না তা খতিয়ে দেখছে। এই অভিযানের বিষয়ে কেএফএ বা সংশ্লিষ্ট কর্মকর্তাদের তরফ থেকে এখনও আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া জানানো হয়নি।

আরও

আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য কোটি টাকা অনুদান দিলেন মেসি

খেলাধুলা

আগুনে ক্ষতিগ্রস্তদের জন্য কোটি টাকা অনুদান দিলেন মেসি

বিশ্বকাপ ফাইনালে শিরোপা হারানোর হতাশা কাটিয়ে মানবিক উদ্যোগ নিয়ে আবারও আলোচনায় এসেছেন লিওনেল মেসি। স্পেনের মাদ্রিদ অঞ্চ...

২০২৬-০৮-০৪ ২২:৩০

সাব্বিরকে নিয়েই মালয়েশিয়ার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের

খেলাধুলা

সাব্বিরকে নিয়েই মালয়েশিয়ার বিপক্ষে দল ঘোষণা বাংলাদেশের

টপ অ্যান্ড টি-টোয়েন্টি সামনে রেখে দুটি ম্যাচ খেলতে যাচ্ছেন টাইগার ক্রিকেটাররা। দেশের মাটিতে মালয়েশিয়ার বিপক্ষে দুটি টি-ট...

২০২৬-০৮-০৪ ১৭:৪১

নেতৃত্বের বিতর্কে ব্রুককে অবমূল্যায়ন, রুটকে নিয়ে স্টোকসের শঙ্কা

খেলাধুলা

নেতৃত্বের বিতর্কে ব্রুককে অবমূল্যায়ন, রুটকে নিয়ে স্টোকসের শঙ্কা

হঠাৎ আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়া বেন স্টোকস এবার দেশের ক্রিকেট বোর্ডের সিদ্ধান্ত নিয়ে সরাসরি প্রশ্ন তুলেছেন। ‘ফর...

২০২৬-০৮-০৪ ১৭:১৬

গ্রিভসের হাফ সেঞ্চুরিতে প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের

খেলাধুলা

গ্রিভসের হাফ সেঞ্চুরিতে প্রথম দিন ওয়েস্ট ইন্ডিজের

কুইন’স পার্ক ওভালে স্পিননির্ভর দিনে খেলার বেশিরভাগ সময় পাকিস্তানের বোলাররা নিয়ন্ত্রণে রেখেছিল বলে মনে হচ্ছিল। কিন্তু ওয়ে...

২০২৬-০৮-০৩ ০৯:০৩

বিশ্বকাপ ফাইনালে হারের ১৩ দিন পর মাঠে মেসি, নেমেই হতবাক করলেন

খেলাধুলা

বিশ্বকাপ ফাইনালে হারের ১৩ দিন পর মাঠে মেসি, নেমেই হতবাক করলেন

বিশ্বকাপ ফাইনালে স্পেনের বিপক্ষে হতাশাজনকভাবে হেরে গিয়েছিল আর্জেন্টিনা। ১-০ ব্যবধানের ওই পরাজয় কাঁদিয়েছিল লিওনেল মেসিকে।...

২০২৬-০৮-০২ ০৯:৫৪

ফিফার গোপন নথি ফাঁস, মিলল বিশ্বকাপ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

খেলাধুলা

ফিফার গোপন নথি ফাঁস, মিলল বিশ্বকাপ নিয়ে চাঞ্চল্যকর তথ্য

সদ্য সমাপ্ত ফুটবল বিশ্বকাপের আমেজ কাটতে না কাটতেই নতুন এক বিশ্ব কাঁপানো বিতর্কে জড়ালো ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা...

২০২৬-০৮-০২ ০৮:২২