রবিবার, ৫ জুলাই ২০২৬ ২১ আষাঢ় ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

ইরানের অনুমতিতে হরমুজ প্রণালি পার হয়েছে ভারতের দুটি জাহাজ

ইরানের অনুমতিতে হরমুজ প্রণালি পার হয়েছে ভারতের দুটি জাহাজ

হরমুজ প্রণালি দিয়ে ভারতের পশ্চিমাঞ্চলের বন্দরের উদ্দেশে যাওয়া এলপিজিবাহী ভারতীয় পতাকাবাহী দুটি ট্যাংকার নিরাপদে পার হয়েছে বলে জানিয়েছে নয়াদিল্লি। আল জাজিরার প্রতিবেদনে এ তথ্য উঠে এসেছে।

আজ শনিবার (১৪ মার্চ) নয়াদিল্লিতে এক সংবাদ ব্রিফিংয়ে দেশটির বন্দর, নৌপরিবহন ও জলপথ মন্ত্রণালয়ের বিশেষ সচিব রাজেশ কুমার সিনহা বলেন, ‘আজ ভোরে তারা নিরাপদে হরমুজ প্রণালি অতিক্রম করেছে এবং ভারতের পথে রয়েছে।’

গত মাসের শেষ দিকে যুক্তরাষ্ট্র ও ইসরাইল ইরানে হামলা শুরুর পর থেকে বৈশ্বিক তেল সরবরাহের প্রায় পাঁচ ভাগের এক ভাগ বহনকারী এই গুরুত্বপূর্ণ নৌপথে চলাচল বড় অংশে বন্ধ রেখেছে তেহরান।

ইরানের সঙ্গে দীর্ঘদিনের সম্পর্ক থাকা সত্ত্বেও ভারত এ যুদ্ধের কারণে রান্নার গ্যাসের তীব্র সংকটে পড়েছে। আজ (শনিবার, ১৪ মার্চ) ভারতে নিযুক্ত ইরানের রাষ্ট্রদূত মোহাম্মদ ফাতহালি বলেন, ‘বৈশ্বিক জ্বালানি সরবরাহ ব্যাহত করা এই অবরোধের বিরল ব্যতিক্রম হিসেবে তেহরান কয়েকটি ভারতীয় জাহাজকে হরমুজ প্রণালি দিয়ে যেতে অনুমতি দিয়েছে।’

তবে নয়াদিল্লিতে ইন্ডিয়া টুডে মিডিয়া গ্রুপ আয়োজিত এক সভায় বক্তব্য দেয়ার সময় ফাতহালি নিরাপদে চলাচলের অনুমতি পাওয়া জাহাজের সংখ্যা নিশ্চিত করেননি।

আরও

২৫০ বছরে যুক্তরাষ্ট্র: প্রতিষ্ঠাতাদের স্বপ্ন থেকে কতদূরে আমেরিকা?

আন্তর্জাতিক

২৫০ বছরে যুক্তরাষ্ট্র: প্রতিষ্ঠাতাদের স্বপ্ন থেকে কতদূরে আমেরিকা?

স্বাধীনতার ২৫০ বছর পূর্তির দ্বারপ্রান্তে দাঁড়িয়ে যুক্তরাষ্ট্রের ভবিষ্যৎ নিয়ে গভীর উদ্বেগে ভুগছেন দেশটির বহু নাগরিক। স...

২০২৬-০৭-০৪ ১৯:৩৯

সৌদি প্রতিনিধিদলের সামনে সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত তেলাওয়াত, কি বার্তা দিলো ইরান?

আন্তর্জাতিক

সৌদি প্রতিনিধিদলের সামনে সুরা আল ইমরানের ১৩ নম্বর আয়াত তেলাওয়াত, কি বার্তা দিলো ইরান?

ইরানের সাবেক সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনির প্রতি শ্রদ্ধা জানাতে আসা বিদেশি প্রতিনিধিদের সামনে পবিত্র কোরআন থেকে ভ...

২০২৬-০৭-০৪ ১৮:১৫

সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের

আন্তর্জাতিক

সৌদিতে হামলার হুমকি ইয়েমেনের বিদ্রোহীদের

নিজেদের আকাশসীমা লঙ্ঘন করায় সৌদি আরবে হামলার হুমকি দিয়েছে ইয়েমেনের হুতি বিদ্রোহীরা। তারা দাবি করেছে, আজ ইরানের রাজধানী ত...

২০২৬-০৭-০৩ ২২:৫৩

কিয়েভে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ হামলা রুশ বাহিনীর, নিহত ২৭

আন্তর্জাতিক

কিয়েভে চলতি বছরের সবচেয়ে ভয়াবহ হামলা রুশ বাহিনীর, নিহত ২৭

ইউক্রেনের রাজধানী কিয়েভে চলতি বছরের সবচেয়ে বড় ড্রোন ও ক্ষেপণাস্ত্র হামলা চালিয়েছে রুশ বাহিনী। এতে নিহত হয়েছেন ২৭ জন এবং...

২০২৬-০৭-০৩ ০৯:২১

ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তুপে মিলল ৩ বছরের জীবিত শিশু

আন্তর্জাতিক

ভূমিকম্পের ৬ দিন পর ধ্বংসস্তুপে মিলল ৩ বছরের জীবিত শিশু

ভেনেজুয়েলায় আঘাত হানা ভয়াবহ জোড়া ভূমিকম্পের দীর্ঘ ছয় দিন পর এক অবিশ্বাস্য ও অলৌকিক ঘটনার সাক্ষী হলো বিশ্ব। রাজধানী...

২০২৬-০৭-০১ ১৭:১০