নভেম্বরের মধ্যবর্তী নির্বাচনের আগে ডাকযোগে পাঠানো ব্যালটসংক্রান্ত ওই বিধি কার্যকর করতে চেয়েছিল ইউএস পোস্টাল সার্ভিস। তবে সুপ্রিম কোর্ট তাৎক্ষণিকভাবে সেটি কার্যকর করার অনুমতি দেয়নি।
এরপর সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ট্রাম্প অভিযোগ করেন, তার প্রশাসনের বিভিন্ন নীতির বিরুদ্ধে রায় দেওয়ার ক্ষেত্রে বিচারপতিরা ডেমোক্র্যাটদের প্রভাবের কাছে নতি স্বীকার করছেন।
এগুলোর মধ্যে বৈশ্বিক শুল্ক ব্যবস্থা এবং জন্মসূত্রে নাগরিকত্ব সীমিত করার উদ্যোগও রয়েছে বলে উল্লেখ করেন তিনি। বর্তমানে সুপ্রিম কোর্টে ৬-৩ সংখ্যাগরিষ্ঠতা রক্ষণশীল বিচারপতিদের।
ট্রাম্প বলেন, র্যাডিক্যাল বামপন্থিদের চাপ ও প্ররোচনায় এই সুপ্রিম কোর্ট এমন সিদ্ধান্ত নিচ্ছে, যা আমেরিকাকে অন্তত ১০০ বছর পিছিয়ে দিয়েছে।
নিজের নিয়োগ দেওয়া বিচারপতিদের উদ্দেশ্যেও ক্ষোভ প্রকাশ করেন ট্রাম্প। তিনি বলেন, সুপ্রিম কোর্টে দায়িত্ব পালনের জন্য যাদের তিনি সাক্ষাৎকার নিয়েছিলেন, তারা এখন আর সেই মানুষ নেই; তারা যেন নিজেদের পুরোনো অবস্থার ছায়া।
ট্রাম্প আরও বলেন, যুক্তরাষ্ট্রের ইতিহাসে সবচেয়ে ধ্বংসাত্মক, কষ্টদায়ক ও ক্ষতিকর সিদ্ধান্তগুলোর কয়েকটির জন্য এই আদালত ইতিহাসে স্মরণীয় হয়ে থাকবে।
ডাকযোগে পাঠানো ব্যালটসংক্রান্ত রায়কে রিপাবলিকানদের জন্য বড় পরাজয় হিসেবেও উল্লেখ করেন মার্কিন প্রেসিডেন্ট।
সূত্র : রয়টার্স