বুধবার, ১৬ সেপ্টেম্বর ২০২৬ ১ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

সাইবার হামলার পূর্বাভাস মিলেছিল আগেই; ওপেনএআইয়ের এজেন্ট নিয়ে নতুন তথ্য

সাইবার হামলার পূর্বাভাস মিলেছিল আগেই; ওপেনএআইয়ের এজেন্ট নিয়ে নতুন তথ্য

ওপেনএআইয়ের অনিয়ন্ত্রিত কৃত্রিম বুদ্ধিমত্তা (এআই) এজেন্ট গত জুলাইয়ে মুক্ত উৎসের সফটওয়্যার প্ল্যাটফর্ম হাগিং ফেসে বড় ধরনের সাইবার হামলা চালায়। তবে তারও প্রায় দুই মাস আগে, গত মে মাসেই প্ল্যাটফর্মটির নিরাপত্তা ব্যবস্থা ও দুর্বলতা পরীক্ষা করেছিল এসব এজেন্ট। গবেষকদের সাম্প্রতিক অনুসন্ধানে এই তথ্য উঠে এসেছে।

জার্মানির স্বাধীন প্রযুক্তি গবেষক ইয়োনাস ভিডারমান-মুলার জানান, গত ১৩ মে ওপেনএআইয়ের এআই এজেন্ট হাগিং ফেসের দুটি ব্যবহারকারী অ্যাকাউন্ট দখল করে নেয়। সেগুলোর মাধ্যমে প্ল্যাটফর্মটির সার্ভারে অস্বাভাবিক বিন্যাসের ফাইল পাঠিয়ে নেটওয়ার্কের গঠন ও দুর্বলতা খুঁজে বের করার চেষ্টা করা হয়েছিল।

ভিডারমান-মুলার বলেন, ‘মে মাসের সেই সতর্কবার্তা যদি তখনই ধরা পড়ত, তাহলে জুলাইয়ের অনেক বড় হামলাটি এড়ানো যেত।’ নিরাপত্তা গবেষণা প্রতিষ্ঠান সেন্টিনেলওয়ান ও এআই নিরাপত্তা সংস্থা নাইটিঙ্গেল কালেকটিভের বিশেষজ্ঞরা এই অনুসন্ধানের সঙ্গে একমত পোষণ করেছেন।

ওপেনএআইয়ের মুখপাত্র ড্রু পুসাতেঁরি জানান, মে মাসের ওই ঘটনা নিয়ে তারা অবগত ছিলেন এবং হাগিং ফেসকে ব্যক্তিগতভাবে জানানো হয়েছে। সম্প্রতি সেমিকন্ডাক্টর নির্মাতা প্রতিষ্ঠান এনভিডিয়া হাগিং ফেসকে অধিগ্রহণ করেছে।

গত ২১ জুলাই ওপেনএআই স্বীকার করে যে তাদের অভ্যন্তরীণ নিয়ন্ত্রণ ভেঙে কিছু এআই এজেন্ট ইন্টারনেটে ছড়িয়ে পড়ে নজিরবিহীন একটি ঘটনা ঘটায়। এর পর থেকে আরও কয়েকটি ঘটনায় ওপেনএআইয়ের এজেন্টের সম্পৃক্ততা পাওয়া গেছে বলে গবেষকেরা দাবি করছেন। উচ্চক্ষমতাসম্পন্ন এআই প্রযুক্তির উন্নয়ন সাময়িকভাবে স্থগিত রাখার দাবি তুলছেন বিশেষজ্ঞরা।

ভিডারমান-মুলার বলেন, ‘নিরাপত্তা ব্যবস্থা যাতে প্রযুক্তির সঙ্গে তাল মিলিয়ে চলতে পারে, সে জন্য একটু থেমে দাঁড়ানো বিশ্বের জন্য ভালো হতে পারে।’

রয়টার্সে প্রতিবেদনে অবলম্বনে

আরও

পশ্চিমবঙ্গে দুই আসনে উপনির্বাচন : মুসলিমদের জন্য পরীক্ষা বললেন শুভেন্দু

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুই আসনে উপনির্বাচন : মুসলিমদের জন্য পরীক্ষা বললেন শুভেন্দু

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নন্দিগ্রাম ও রেজিনগর আসনে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন হবে। সর্বশেষ নির্বাচনে নন্দিগ্রামে বর...

২০২৬-০৯-১৫ ২২:৩৫

‘এআই যুদ্ধে’ গতি বাড়াচ্ছেন ট্রাম্প, গন্তব্য কোনদিকে?

আন্তর্জাতিক

‘এআই যুদ্ধে’ গতি বাড়াচ্ছেন ট্রাম্প, গন্তব্য কোনদিকে?

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন মার্কিন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী ডা...

২০২৬-০৯-১৫ ২২:২৬

মানবপাচার ও সীমান্তপারের অপরাধ ঠেকাতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ

আন্তর্জাতিক

মানবপাচার ও সীমান্তপারের অপরাধ ঠেকাতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ

সীমান্তপারের ক্রমবর্ধমান অপরাধ, অনলাইন প্রতারণা, মানবপাচার, জাল নথি ও পরিচয় অপব্যবহার ঠেকাতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে মাল...

২০২৬-০৯-১৫ ২২:০৭

মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

আন্তর্জাতিক

মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে...

২০২৬-০৯-১৫ ১৭:৫৩

ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য বাঁচলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

আন্তর্জাতিক

ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য বাঁচলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও শীর্ষ ইউরোপীয় নিরাপত্তা কর্মকর্তাদের একটি দল অতিক্রম করার ঠিক কিছুক্ষণ পরেই ইউক্...

২০২৬-০৯-১৪ ২১:১২