মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬ ৩১ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুই আসনে উপনির্বাচন : মুসলিমদের জন্য পরীক্ষা বললেন শুভেন্দু

পশ্চিমবঙ্গে দুই আসনে উপনির্বাচন : মুসলিমদের জন্য পরীক্ষা বললেন শুভেন্দু

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নন্দিগ্রাম ও রেজিনগর আসনে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন হবে। সর্বশেষ নির্বাচনে নন্দিগ্রামে বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী এবং রেজিনগরে জেতেন বাবরি মসজিদ বানানোর ঘোষণা দিয়ে আলোচনায় আসা হুমায়ুন কবির। তারা দুজনই দুটি করে আসনে জয় পান। ফলে একটি আসন রেখে বাকি একটি আসন ছেড়ে দিতে হয়েছে তাদের। এখন ওই দুটি আসনে উপনির্বাচন হবে।

আর এগুলোতে ভোটের আগে মুসলিম ভোটারদের সতর্ক করেছেন হিন্দুত্ববাদী বিজেপির শুভেন্দু। তিনি বলেছেন, এ দুটি আসনের নির্বাচন মুসলিমদের জন্য পরীক্ষা। আর এতে তারা পাস করবেন নাকি ফেল করবেন, সেটি তাদের ওপর।

মঙ্গলবার (১৫ সেপ্টেম্বর) শুভেন্দু বলেন, “নন্দিগ্রাম ও রেজিনগরের সংখ্যালঘুদের (মুসলিম) সামনে সুযোগ এসেছে সিদ্ধান্ত নেওয়ার, আপনারা কী সরকারের সঙ্গে থাকতে চান নাকি চান না। যদি আপনারা (মুসলিমরা) সরকার এবং মুখ্যমন্ত্রীর সঙ্গে থাকতে চান এবং হাতে হাত মিলিয়ে কাজ করে আরও সুযোগ-সুবিধা পেতে চান, তাহলে ৬ অক্টোবর রেজিনগর ও নন্দিগ্রামে আপনাদের পরীক্ষা হবে। এই পরীক্ষায় পাস করবেন নাকি ফেল করবেন সেটি আপনাদের ওপর ছেড়ে দিলাম।”

পূর্ব মেদেনিপুরের নন্দিগ্রাম এবং মুর্শিদাবাদের রেজিনগর, উভয় অঞ্চলই মুসলিম অধ্যুষিত।

নন্দ্রিগ্রামে শুভেন্দু আজ জনসভা করতে যান। সেখানে তিনি বিজেপির প্রার্থী হিসেবে মনোনয়ন দিয়েছেন তার সাবেক পিএস চন্দ্রনাথ রাথের মাকে।

চন্দ্রনাথ রাথকে গত ৬ মে গুলি করে হত্যা করা হয়। এরমাত্র দুদিন আগে তিনি মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন।

সূত্র: টেলিগ্রাফ ইন্ডিয়া

আরও

মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

আন্তর্জাতিক

মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে...

২০২৬-০৯-১৫ ১৭:৫৩

ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য বাঁচলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

আন্তর্জাতিক

ইউক্রেনের ট্রেনে রুশ ড্রোন হামলা, অল্পের জন্য বাঁচলেন সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন

সাবেক ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ও শীর্ষ ইউরোপীয় নিরাপত্তা কর্মকর্তাদের একটি দল অতিক্রম করার ঠিক কিছুক্ষণ পরেই ইউক্...

২০২৬-০৯-১৪ ২১:১২

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেলের দাম ছাড়াল ব্যারেলপ্রতি ১০৭ ডলার

আন্তর্জাতিক

মধ্যপ্রাচ্যে উত্তেজনায় তেলের দাম ছাড়াল ব্যারেলপ্রতি ১০৭ ডলার

মধ্যপ্রাচ্যে উত্তেজনা আরও বাড়ায় বিশ্ববাজারে ব্রেন্ট ক্রুডের দাম ব্যারেলপ্রতি ১০৭ ডলার ছাড়িয়েছে।

২০২৬-০৯-১৪ ১২:৪৪

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি

আন্তর্জাতিক

ইয়েমেনে ২৪ ঘণ্টায় ৫৮টি বিমান অভিযান চালিয়েছে সৌদি

ইরানের মদতপুষ্ট হুথি বিদ্রোহীদের বিভিন্ন স্থাপনা লক্ষ্য শনিবার রাত থেকে রোববার রাত পর্যন্ত ২৪ ঘণ্টায় ইয়েমেনে ৫৮টি বিমান...

২০২৬-০৯-১৪ ১২:৩৬

পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ, ১০০টিকে কারণ দর্শানোর নোটিশ

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে ২৫২ মাদরাসা বন্ধের নির্দেশ, ১০০টিকে কারণ দর্শানোর নোটিশ

ভারতের পশ্চিমবঙ্গে শত শত মাদরাসা নিয়ে বড় ধরনের পদক্ষেপ নিয়েছে রাজ্য সরকার। রাজ্যটিতে জরিপ ও পর্যালোচনার পর আড়াই শতাধিক ম...

২০২৬-০৯-১৩ ১৮:৩০