সোমবার, ১৬ নভেম্বর ২০২৬ ১ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

হাজিদের কোনো কষ্ট সহ্য করা হবে না : এজেন্সিগুলোর উদ্দেশে ধর্মমন্ত্রী

হাজিদের কোনো কষ্ট সহ্য করা হবে না : এজেন্সিগুলোর উদ্দেশে ধর্মমন্ত্রী

মধ্যপ্রাচ্যজুড়ে ছড়িয়ে থাকা মার্কিন সামরিক ও কূটনৈতিক স্থাপনাগুলোয় ইরানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে। পেন্টাগনের মহাপরিদর্শকের এক প্রতিবেদনে বলা হয়েছে, এসব হামলায় একাধিক ঘাঁটির শত শত অবকাঠামো ধ্বংস বা ক্ষতিগ্রস্ত হয়েছে এবং মার্কিন কূটনৈতিক স্থাপনাগুলোর অন্তত ১৮ কোটি ৪০ লাখ ডলারের ক্ষতি হয়েছে। ওয়াশিংটন পোস্টের প্রতিবেদনে এ তথ্য জানা যায়।

মার্কিন কংগ্রেসের কাছে জমা দেয়া প্রতিবেদনে অবরুদ্ধ পরিস্থিতিতে যুক্তরাষ্ট্রের সামরিক ব্যয়ের মাত্রা ও সরঞ্জাম সংকটের চিত্র তুলে ধরা হয়। অপারেশন এপিক ফিউরি নামের এই অভিযানের খরচ ইতিমধ্যেই আকাশচুম্বী হয়েছে। মার্কিন প্রতিরক্ষামন্ত্রী পিট হেগসেথ আগে জানিয়েছিলেন, যুদ্ধ পরিচালনায় ইতিমধ্যেই ৩ হাজার ৭৫০ কোটি ডলার ব্যয় হয়েছে এবং অস্ত্রাগার পুনরায় পূর্ণ করতে আরও ৬ হাজার ৭০০ কোটি ডলার প্রয়োজন।

পেন্টাগনের প্রতিবেদনে বলা হয়, প্যাট্রিয়ট, থাড ও টমাহক ক্ষেপণাস্ত্রের মতো গুরুত্বপূর্ণ অস্ত্রের মজুদ আশঙ্কাজনকভাবে কমে গেছে। এর ফলে এশিয়া-প্রশান্ত মহাসাগরীয় অঞ্চলে সম্ভাব্য সংঘাত মোকাবিলায় যুক্তরাষ্ট্রের প্রস্তুতি বিঘ্নিত হতে পারে বলে উদ্বেগ প্রকাশ করেছেন মার্কিন মিত্ররা। তবে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সামাজিক যোগাযোগমাধ্যম ট্রুথ সোশ্যালে দাবি করেছেন, যুক্তরাষ্ট্রে রেকর্ড পরিমাণ অত্যাধুনিক অস্ত্র তৈরি হচ্ছে এবং অস্ত্র সংকটের খবর সত্য নয়।

প্রতিবেদনে নিশ্চিত করা হয়েছে, মধ্যপ্রাচ্যে সেন্টকমের অধীনে ৫০ হাজারের বেশি মার্কিন সেনা মোতায়েন রয়েছে। গত ২৮ ফেব্রুয়ারি যুদ্ধ শুরুর পর থেকে ৩০ জুন পর্যন্ত অন্তত ১৮ জন মার্কিন সেনা নিহত এবং ৪১৭ জন আহত হয়েছে। এছাড়া চারটি এফ-১৫ই যুদ্ধবিমান, একটি এফ-৩৫এ বিমান ও অন্তত ৩০টি ড্রোন ক্ষতিগ্রস্ত বা ধ্বংস হয়েছে।

যুদ্ধের জেরে উদ্ভূত পরিস্থিতিতে প্রায় ৯ হাজার মার্কিন নাগরিক ও কূটনীতিককে মধ্যপ্রাচ্য থেকে সরিয়ে নেয়া হয়েছে। ফলে ওই অঞ্চলের স্বাস্থ্য, কৃষি ও পানি পরিশোধনের মতো বিভিন্ন গুরুত্বপূর্ণ মানবিক সহায়তা কার্যক্রম থমকে গেছে।

আরও

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

আন্তর্জাতিক

যুক্তরাষ্ট্র বদলে যাচ্ছে, টের পাচ্ছেন কী?

মার্কিন মধ্যবর্তী নির্বাচন সাধারণত দেশটির অভ্যন্তরীণ রাজনৈতিক ক্ষমতার ভারসাম্য, প্রেসিডেন্টের জনপ্রিয়তা এবং কংগ্রেসের নি...

২০২৬-১১-০৫ ১৭:০৮

প্রথম মুসলিম সিনেটর, কংগ্রেস সদস্য-যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকানদের জয়জয়কার

আন্তর্জাতিক

প্রথম মুসলিম সিনেটর, কংগ্রেস সদস্য-যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকানদের জয়জয়কার

যুক্তরাষ্ট্রের ২০২৬ সালের মধ্যবর্তী নির্বাচনে মুসলিম ও আরব-আমেরিকান প্রার্থীরা অভূতপূর্ব সাফল্য পেয়েছেন। এর মধ্য দিয়ে দে...

২০২৬-১১-০৫ ১২:২২

ডেমোক্র্যাটদের জয়ে বদলে যাচ্ছে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য

আন্তর্জাতিক

ডেমোক্র্যাটদের জয়ে বদলে যাচ্ছে ওয়াশিংটনের ক্ষমতার ভারসাম্য

যুক্তরাষ্ট্রের মধ্যবর্তী নির্বাচনে কংগ্রেসের দুই কক্ষের নিয়ন্ত্রণ হারিয়েছে প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের রিপাবলিকান পার্...

২০২৬-১১-০৪ ২২:০৪

যেভাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হলো আম্বানির জিও

আন্তর্জাতিক

যেভাবে ভারতের দ্বিতীয় বৃহত্তম কোম্পানিতে পরিণত হলো আম্বানির জিও

ভারতের আর্থিক রাজধানী মুম্বাইয়ে এ সপ্তাহে জমকালো আয়োজন করেছেন এশিয়ার শীর্ষ ধনী ব্যক্তি মুকেশ আম্বানি। ছিল ডিজে পরিবেশনা,...

২০২৬-১১-০১ ১৮:০৮

সৌদি-হুথি সংঘাত: বিদ্রোহীরা কী রুশ স্যাটেলাইট ব্যবহার করছে?

আন্তর্জাতিক

সৌদি-হুথি সংঘাত: বিদ্রোহীরা কী রুশ স্যাটেলাইট ব্যবহার করছে?

রাশিয়ার স্যাটেলাইট থেকে পাওয়া তথ্য ব্যবহার করে সৌদি আরবের সামরিক ও জ্বালানি অবকাঠামোয় হামলা চালাতে সহায়তা পাচ্ছে ইরান-সম...

২০২৬-১১-০১ ১৮:০৩

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি

আন্তর্জাতিক

মালয়েশিয়ায় অবৈধ অভিবাসন ঠেকাতে অভিযান, আটক ২০ বাংলাদেশি

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের চৌ কিট মার্কেট এলাকায় অবৈধ অভিবাসনবিরোধী অভিযানে ২০ বাংলাদেশিসহ ১৮১ জন বিদেশি নাগরিককে...

২০২৬-১১-০১ ১৪:৫৯