বৃহস্পতিবার, ১৭ সেপ্টেম্বর ২০২৬ ২ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

আন্তর্জাতিক

এআই নিয়ে বিতর্কের মধ্যেই সতর্কবার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

এআই নিয়ে বিতর্কের মধ্যেই সতর্কবার্তা দিলেন জাতিসংঘ মহাসচিব

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) নিরাপত্তা নিশ্চিত করার ক্ষেত্রে দেশগুলোর মধ্যে প্রতিযোগিতামূলক শিথিলতা বিশ্ব সহ্য করতে পারবে না বলে সতর্ক করেছেন জাতিসংঘের মহাসচিব আন্তোনিও গুতেরেস। এআইয়ের বিকাশের ঝুঁকি মানুষের বোঝাপড়ার চেয়ে দ্রুত এগিয়ে যাওয়ায় আরও শক্তিশালী নিরাপত্তা কাঠামোর প্রয়োজন বলেও মন্তব্য করেছেন তিনি।

আনাদোলু এজেন্সির প্রতিবেদনে বলা হয়েছে, বুধবার (১৬ সেপ্টেম্বর) জাতিসংঘ সাধারণ পরিষদের ৮১তম অধিবেশন উপলক্ষে এক সংবাদ সম্মেলনে এ কথা বলেন গুতেরেস। বিশ্বের বিভিন্ন হুমকির প্রসঙ্গ তুলে এআই নিয়ে ক্রমবর্ধমান উদ্বেগের কথাও জানান জাতিসংঘ মহাসচিব।

গুতেরেস বলেন, ‘টেকসই উন্নয়ন ত্বরান্বিত করা, শিক্ষার সুযোগ বাড়ানো, স্বাস্থ্যব্যবস্থা শক্তিশালী করা এবং জলবায়ু পরিবর্তনের প্রভাব মোকাবিলার সক্ষমতা বাড়াতে এআইয়ের বিপুল সম্ভাবনা রয়েছে।’

তবে ‘এআই তৈরির সঙ্গে যুক্ত ক্রমবর্ধমান সংখ্যক ব্যক্তি ও প্রতিষ্ঠানই এখন সতর্কবার্তা দিচ্ছে’ বলে উল্লেখ করেন তিনি। মহাসচিব বলেন, ‘তাদের আশঙ্কা, এআইয়ের উন্নয়ন এর সম্ভাব্য ঝুঁকি সম্পর্কে মানুষের বোঝাপড়ার চেয়ে অনেক দ্রুত এগিয়ে যাচ্ছে।’

গুতেরেস বলেন, এআইকে ঘিরে ভূরাজনৈতিক বিভাজন এবং সেখান থেকে তৈরি হওয়া নানা প্রলোভন সম্পর্কে তিনি অবগত। তবে এআই নিরাপত্তার ক্ষেত্রে বিশ্ব ‘নিচের দিকে দৌড়’ চালানোর সামর্থ্য রাখে না।

তিনি আরও বলেন, ‘এআইয়ের ওপর আস্থা তৈরি করতে নিরাপত্তা কাঠামো বা ‘গার্ডরেল’ প্রয়োজন। এসব ব্যবস্থার মাধ্যমে এআইকে নিরাপদ, স্বচ্ছ ও জবাবদিহিমূলক করতে হবে এবং এর কেন্দ্রে মানবিক মর্যাদাকে রাখতে হবে।’

সূত্র: আনাদোলু এজেন্সি

আরও

ব্যালট রায়ের পর নিজের নিয়োগ দেওয়া বিচারপতিদেরও সমালোচনা করলেন ট্রাম্প

আন্তর্জাতিক

ব্যালট রায়ের পর নিজের নিয়োগ দেওয়া বিচারপতিদেরও সমালোচনা করলেন ট্রাম্প

ডাকযোগে পাঠানো ব্যালট ব্যালট নিয়ে রিপাবলিকানদের পক্ষে থাকা একটি বিধি কার্যকর করার সুযোগ যুক্তরাষ্ট্রের ডাক বিভাগকে না দে...

২০২৬-০৯-১৫ ২২:৪২

পশ্চিমবঙ্গে দুই আসনে উপনির্বাচন : মুসলিমদের জন্য পরীক্ষা বললেন শুভেন্দু

আন্তর্জাতিক

পশ্চিমবঙ্গে দুই আসনে উপনির্বাচন : মুসলিমদের জন্য পরীক্ষা বললেন শুভেন্দু

ভারতের পশ্চিমবঙ্গের বিধানসভার নন্দিগ্রাম ও রেজিনগর আসনে আগামী ৬ অক্টোবর উপনির্বাচন হবে। সর্বশেষ নির্বাচনে নন্দিগ্রামে বর...

২০২৬-০৯-১৫ ২২:৩৫

‘এআই যুদ্ধে’ গতি বাড়াচ্ছেন ট্রাম্প, গন্তব্য কোনদিকে?

আন্তর্জাতিক

‘এআই যুদ্ধে’ গতি বাড়াচ্ছেন ট্রাম্প, গন্তব্য কোনদিকে?

কৃত্রিম বুদ্ধিমত্তার (এআই) উন্নয়নের গতি কমানোর আহ্বান জানিয়েছেন মার্কিন এআই প্রতিষ্ঠান অ্যানথ্রোপিকের প্রধান নির্বাহী ডা...

২০২৬-০৯-১৫ ২২:২৬

মানবপাচার ও সীমান্তপারের অপরাধ ঠেকাতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ

আন্তর্জাতিক

মানবপাচার ও সীমান্তপারের অপরাধ ঠেকাতে মালয়েশিয়ার নতুন উদ্যোগ

সীমান্তপারের ক্রমবর্ধমান অপরাধ, অনলাইন প্রতারণা, মানবপাচার, জাল নথি ও পরিচয় অপব্যবহার ঠেকাতে নতুন উদ্যোগ গ্রহণ করেছে মাল...

২০২৬-০৯-১৫ ২২:০৭

মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

আন্তর্জাতিক

মার্কিন দূতাবাসের জরুরি সতর্কবার্তা

যুক্তরাষ্ট্রের কূটনীতিকদের পরিচয় ব্যবহার করে তৈরি ভুয়া সামাজিক যোগাযোগমাধ্যমের প্রোফাইল থেকে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে...

২০২৬-০৯-১৫ ১৭:৫৩