বৃহস্পতিবার, ২৮ মে ২০২৬ ১৪ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হলো হত্যা মামলার আসামিকে

ইন্টারপোলের মাধ্যমে দেশে আনা হলো হত্যা মামলার আসামিকে

নারায়ণগঞ্জের আড়াইহাজারে আলোচিত মস্তকবিহীন আব্রাহাম হত্যা মামলার আসামি মোবারক মন্ডলকে (৪৭) ইন্টারন্যাশনাল ক্রিমিনাল পুলিশ অর্গানাইজেশন (ইন্টারপোল)- এর সহায়তায় কাতার থেকে দেশে ফিরিয়ে এনেছে পুলিশ ব্যুরো অব ইনভেস্টিগেশন (পিবিআই)। বুধবার (২৭ মে) সকালে তাকে বাংলাদেশে আনা হয়।

পরে দুপুরে আড়াইহাজার আমলী আদালতে মোবারক মন্ডলকে হাজির করা হলে সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট নুর মোহসীনের আদালতে তিনি স্বেচ্ছায় দোষ স্বীকার করে ১৬৪ ধারায় জবানবন্দি দেন।

পিবিআই সূত্র জানায়, ২০২৫ সালের ১৮ ডিসেম্বর আড়াইহাজার থানার একটি মামলায় তদন্তে তথ্যপ্রযুক্তি ও গোয়েন্দা তথ্যের ভিত্তিতে হত্যাকাণ্ডের মূল রহস্য উদ্‌ঘাটন করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা এসআই মো. জাহিদ হোসেন রায়হানের নেতৃত্বে পিবিআই নারায়ণগঞ্জ জেলার একটি টিম গত ১৯ ডিসেম্বর রাজধানীর মধ্য বাড্ডা এলাকা থেকে ঘটনায় জড়িত রুহুল আমিন প্রকাশ রাব্বি (২৬)-কে গ্রেপ্তার করে। পরবর্তীতে রাব্বিও আদালতে ১৬৪ ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন।

তদন্তে জানা যায়, নিহত আব্রাহাম খান প্রকাশ আলিম খান (২৭) রাজবাড়ীর পাংশা থানার বাসিন্দা ছিলেন। গত ১৬ ডিসেম্বর সকালে আড়াইহাজার উপজেলার শ্রীনিবাসদী এলাকার একটি বালুর মাঠ সংলগ্ন রাস্তার পাশে মস্তকবিহীন মরদেহ পড়ে থাকতে দেখে স্থানীয়রা পুলিশে খবর দেয়। পরে পিবিআইয়ের ক্রাইমসিন টিম ঘটনাস্থল থেকে ফিঙ্গারপ্রিন্ট সংগ্রহ করে নিহতের পরিচয় শনাক্ত করে।

পিবিআইয়ের ভাষ্য অনুযায়ী, নিহত আব্রাহামের সঙ্গে গ্রেপ্তার রাব্বির খালার পরকীয়ার সম্পর্ক ছিল। বিষয়টি জানাজানি হলে আব্রাহাম তাকে ব্ল্যাকমেইল করতে শুরু করেন। এর জেরে রাব্বি, তার খালা ও সহযোগীরা মিলে হত্যার পরিকল্পনা করে। ঘটনার একদিন আগে বিদেশ থেকে গোপনে দেশে আসেন মূল পরিকল্পনাকারী মোবারক মন্ডল। পরে ১৫ ডিসেম্বর পূর্বপরিকল্পনা অনুযায়ী আব্রাহামকে আড়াইহাজারে ডেকে এনে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে হত্যা করা হয়। হত্যার পর মরদেহের মাথা বিচ্ছিন্ন করে পরিচয় গোপনের চেষ্টা করা হয়।

ঘটনার পর মোবারক মন্ডল পুনরায় বিদেশে পালিয়ে যান। পরে আন্তর্জাতিক আইনি প্রক্রিয়া ও ইন্টারপোলের সহায়তায় কাতারে তার অবস্থান শনাক্ত করা হয়। সেখান থেকে তাকে গ্রেপ্তার করিয়ে দেশে ফিরিয়ে আনা হয়।

পিবিআই নারায়ণগঞ্জ জেলা পুলিশ সুপার মো. মোস্তফা কামাল রাশেদ জানান, মামলার আরও কয়েকজন আসামি, বিশেষ করে রুহুল আমিন রাব্বির খালা ও অজ্ঞাতনামা সহযোগীদের শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। একইসঙ্গে মামলার তদন্ত কার্যক্রমও চলমান রয়েছে।

আরও

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন নারী মৃত্যু

সারা দেশ

গাইবান্ধায় পুকুরের পানিতে ডুবে মানসিক ভারসাম্যহীন নারী মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পুকুরের পানিতে ডুবে শিরিনা বেগম (২৮) নামের মানসিক ভারসাম্যহীন এক নারীর মৃত্যু হয়েছে।

২০২৬-০৫-২৭ ১৮:৪৬

প্রস্তুত ফেনীর প্রধান ঈদ জামাত  অংশ নেবে পনেরো হাজার মুসল্লী

সারা দেশ

প্রস্তুত ফেনীর প্রধান ঈদ জামাত অংশ নেবে পনেরো হাজার মুসল্লী

পবিত্র ঈদুল আযহার নামাজের জন্য প্রস্তুত ফেনীর প্রধান ঈদ জামাত ঐতিহাসিক মিজান ময়দান। জেলা শহরের এই মাঠে পনেরো হাজার মুসল্...

২০২৬-০৫-২৭ ১৮:৪৩

মহাসড়কে দুই দুর্ঘটনা, নিহত শ্রমিক ও হেলপার

সারা দেশ

মহাসড়কে দুই দুর্ঘটনা, নিহত শ্রমিক ও হেলপার

বগুড়ার দুই মহাসড়কে মাত্র কয়েক ঘণ্টার ব্যবধানে পৃথক সড়ক দুর্ঘটনায় প্রাণ হারিয়েছেন দুইজন। নিহতদের একজন ফিড মিলের শ্রমিক, অ...

২০২৬-০৫-২৭ ১৫:২৬

মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে গাইবান্ধায় ঈদুল আযহার নামাজ আদায়

সারা দেশ

মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে গাইবান্ধায় ঈদুল আযহার নামাজ আদায়

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাত্র ২৫-৩০ জন মুসল্লি নিয়ে ঈদুল আযহার জা...

২০২৬-০৫-২৭ ১৫:১৯

ঈদের ছুটিতে দর্শনার্থীদের বরণে প্রস্তুত সোনারগাঁয়ের পর্যটন কেন্দ্রগুলো

সারা দেশ

ঈদের ছুটিতে দর্শনার্থীদের বরণে প্রস্তুত সোনারগাঁয়ের পর্যটন কেন্দ্রগুলো

পবিত্র ঈদুল আজহার টানা ছুটিকে কেন্দ্র করে দর্শনার্থীদের বরণে প্রস্তুত করা হয়েছে প্রাচীন বাংলার রাজধানী সোনারগাঁর বিভিন্ন...

২০২৬-০৫-২৭ ১৩:১৩

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ, নামাজ শেষে চলছে কোরবানি

সারা দেশ

চাঁদপুরের অর্ধশতাধিক গ্রামে আজ ঈদ, নামাজ শেষে চলছে কোরবানি

সৌদি আরব ও মধ্যপ্রাচ্যের দেশগুলোর সঙ্গে মিল রেখে চাঁদপুরের বিভিন্ন উপজেলার অর্ধশতাধিক গ্রামে ঈদুল আজহার জামাত অনুষ্ঠিত হ...

২০২৬-০৫-২৭ ১২:৫৫