সোমবার, ৭ সেপ্টেম্বর ২০২৬ ২৩ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে গাইবান্ধায় ঈদুল আযহার নামাজ আদায়

মধ্যপ্রাচ্যের সাথে মিল রেখে গাইবান্ধায় ঈদুল আযহার নামাজ আদায়

সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলায় মাত্র ২৫-৩০ জন মুসল্লি নিয়ে ঈদুল আযহার জামাত অনুষ্ঠিত হয়েছে।

বুধবার (২৭ মে) সকাল ৯ টার দিকে গাইবান্ধার পলাশবাড়ী উপজেলার মনোহরপুর ইউনিয়নের তালুক ঘোড়াবান্ধা গ্রামের মধ্যপাড়ার একটি ব্যক্তি মালিকানাধীন ভবনের ছাদে ঈদুল আযহার নামাজ আদায় করা হয় ।

মুসল্লি ও স্থানীয়রা জানায়, ঝড় বৃষ্টি উপেক্ষা করে বিভিন্ন এলাকার সহিহ হাদিস সম্প্রদায়ের মুসল্লিগণ একত্রিত হন এবং সৌদি আরবসহ মধ্যপ্রাশের দেশগুলোর সাথে মিল রেখে ঈদুল আযহা পালন করেন। 

ওই নামাজের ইমামতি ও খুৎবা পাঠ করেন হাফেজ রেজওয়ান ইসলাম আকন্দ । নামাজ শেষে মুসল্লীগণ মুসলিম রীতিনীতি অনুযায়ী,ঈদের আনন্দ উপভোগ করার পাশাপাশি তারা একে অপরকে জড়িয়ে ধরে কোলাকুলি করেন।

ওই জামাতে অংশগ্রহণকারী উপজেলার রামচন্দ্রপুর ইউনিয়নের রওশন আলী (৪৫) আব্দুল জব্বার (৫৭) বলেন, সৌদি আরবসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল রেখে ঈদুল আযহার নামাজ আদায়ের জন্য আজ রোববার সকালে এখানে উপস্থিত হয়েছি। সবাই মিলে ঈদুল আযহার নামাজ আদায় করেছি। 

আমরা সহিহ হাদিস সম্প্রদায়ের মুসল্লিগান এভাবে প্রায় ১৬ বছর যাবৎ ঈদের নামাজ আদায় করে আসছি। 

পলাশবাড়ী উপজেলার তালুক ঘোড়াবান্দা গ্রামের রাশেদুল ইসলাম (৪০) ও ইউনুস আলী (৬২) বলেন, এ গ্রামের ৬-৭ টি পরিবার সৌদিসহ মধ্যপ্রাচ্যের দেশগুলোর সাথে মিল দেখে প্রতিবছর ঈদ উদযাপন করে আসছি। নামাজ শেষে দুইটি পশু কোরবানি করেন বলে জানান তারা।

আরও

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

সারা দেশ

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার বাতিলের লক্ষ্যে খুলনা এডভোকেসি সভা

ভোজ্যতেল ক্রয়-বিক্রয়ে অনিরাপদ ড্রাম ব্যবহার পর্যায়ক্রমে বাতিল করার লক্ষ্যে স্থানীয় প্রভাবশালী ব্যক্তিবর্গের ভূমিকা শীর্ষ...

২০২৬-০৯-০৬ ২১:৪৫

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

সারা দেশ

ডেঙ্গুর প্রকোপ রোধে ঘুমানোর সময় মশারি ব্যবহারের পরামর্শ কেসিসি প্রশাসকের

খুলনা সিটি কর্পোরেশনের প্রশাসক নজরুল ইসলাম মঞ্জু বলেছেন, ডেঙ্গু জ¦রের প্রকোপ রোধে মশার প্রজনন স্থান অর্থাৎ বাড়ির আঙ্গিন...

২০২৬-০৯-০৬ ২১:৪৪

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

সারা দেশ

শমশেরনগরে অটোরিকশা থেকে চাঁদা আদায় নিয়ে হামলার অভিযোগ

মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার শমশেরনগরে ব্যাটারিচালিত অটোরিকশা থেকে চাঁদা আদায়কে কেন্দ্র করে হামলার অভিযোগ উঠেছে। এতে রাস...

২০২৬-০৯-০৬ ২১:৪২

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

সারা দেশ

বন্দরে পুলিশ পরিচয় দিয়ে অটোরিকশা নিয়ে চম্পট দিল প্রতারক!

নারায়ণগঞ্জের বন্দরে পুলিশ কর্মকর্তা (এসআই) পরিচয়ে এক চালকের ব্যাটারিচালিত অটোরিকশা কৌশলে হাতিয়ে নিয়ে পালিয়ে গেছে অজ্ঞাত...

২০২৬-০৯-০৬ ২১:৪১

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

সারা দেশ

গাইবান্ধায় চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত

গাইবান্ধার স্বেচ্ছাসেবী সংগঠন চাকরিজীবী কল্যাণ সংস্থার উদ্যোগে বৃক্ষরোপণ ও প্রীতি ফুটবল ম্যাচের আয়োজন করা হয়। এ অনুষ্ঠান...

২০২৬-০৯-০৬ ১৯:৩৯

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

সারা দেশ

কৃষিজমিতে অবৈধ বালুভরাট ও অনুমোদনহীন আবাসন প্রকল্পে ৪ লাখ ৫০ হাজার টাকা জরিমানা

মুন্সীগঞ্জের সিরাজদিখানে কৃষিজমিতে অবৈধভাবে বালুভরাট এবং যথাযথ কর্তৃপক্ষের অনুমোদন ছাড়া আবাসন প্রকল্প পরিচালনার অপরাধে ভ...

২০২৬-০৯-০৬ ১৯:৩৭