শনিবার, ১৭ অক্টোবর ২০২৬ ১ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

৭ মিনিটের ঝড়ে উড়ে গেল জাহাঙ্গীরের স্বপ্নের মুরগির খামার, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

৭ মিনিটের ঝড়ে উড়ে গেল জাহাঙ্গীরের স্বপ্নের মুরগির খামার, ক্ষতি প্রায় ১০ লাখ টাকা

শরীয়তপুরের ডামুড্যা পৌরসভার ৫নং ওয়ার্ডের কুলকুড়ি গ্রামে হঠাৎ বয়ে যাওয়া মাত্র ৭ মিনিটের ভয়াবহ ঝড়ে লণ্ডভণ্ড হয়ে গেছে এক প্রান্তিক খামারির স্বপ্ন। ঝড়ের তাণ্ডবে ক্ষতিগ্রস্ত হয়েছে জাহাঙ্গীরের মুরগির খামার ও টিনসেট ঘর। এতে করে তিনি প্রায় ১০ লাখ টাকার ক্ষতির মুখে পড়েছেন বলে দাবি করেছেন।

স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার বিকেলে হঠাৎ কালো মেঘ ও দমকা বাতাসের সঙ্গে শুরু হয় তীব্র ঝড়। অল্প সময়ের মধ্যেই ঝড়ে জাহাঙ্গীরের মুরগির খামারের টিনসেট ঘরের চাল উড়ে যায়। ঘরের বিভিন্ন অংশ ভেঙে পড়ে এবং খামারের ব্যাপক ক্ষয়ক্ষতি হয়।

ক্ষতিগ্রস্ত খামারি জাহাঙ্গীর বলেন, মাত্র ৭ মিনিটের ঝড়ে আমার সব শেষ হয়ে গেছে। অনেক কষ্ট করে ঋণ করে এই খামার দাঁড় করাইছিলাম। এখন ঘরের টিন উড়ে গেছে, খামারেরও অনেক ক্ষতি হয়েছে। প্রায় ১০ লাখ টাকার ক্ষতি হয়েছে। আমি প্রশাসনের সহযোগিতা চাই।

স্থানীয়রা জানান, ঝড়ের সময় এলাকায় আতঙ্ক ছড়িয়ে পড়ে। অনেক ঘরবাড়ি ও গাছপালারও ক্ষতি হয়েছে। তবে জাহাঙ্গীরের ক্ষয়ক্ষতি সবচেয়ে বেশি হয়েছে বলে তারা দাবি করেন।

এ বিষয়ে এলাকাবাসী উপজেলা প্রশাসনের জরুরি দৃষ্টি কামনা করে বলেন, ক্ষতিগ্রস্ত পরিবারটিকে দ্রুত সহায়তা দেওয়া প্রয়োজন।

স্থানীয় জনপ্রতিনিধি ও উপজেলা প্রশাসনের পক্ষ থেকে এখনো কোনো আনুষ্ঠানিক বক্তব্য পাওয়া যায়নি।

আরও

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

সারা দেশ

ঢাকার ধামরাইয়ে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আইন-শৃঙ্খলা বিষয়ক মতবিনিময়

আসন্ন শারদীয় দুর্গাপূজা উৎসবমুখর ও নিরাপদ পরিবেশে উদযাপনে সব ধরনের নিরাপত্তা প্রস্তুতি গ্রহণ করেছে ঢাকা জেলা পুলিশ। আইন...

২০২৬-১০-১৩ ১৮:০৯

ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

সারা দেশ

তরুণ প্রজন্মকে ভূমিকম্প, অগ্নিকাণ্ড, ঘূর্ণিঝড়সহ বিভিন্ন প্রাকৃতিক দুর্যোগ সম্পর্কে নিজে সচেতন হতে হবে ফেনীতে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উদযাপন অনুষ্ঠানে জেলা প্রশাসক

ঘর থেকেই শুরু করি, দুর্যোগ সহনশীল দেশ গড়ি’ এ প্রতিপাদ্যে আন্তর্জাতিক দুর্যোগ প্রশমন দিবস উপলক্ষ্যে ফেনীতে ভূমিকম্প ও অ...

২০২৬-১০-১৩ ১৭:১৮

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

সারা দেশ

লালমনিরহাটে বিদ্যালয়ে বহিরাগতদের হামলা, প্রধান শিক্ষকসহ আহত ৬

লালমনিরহাটের আদিতমারী উপজেলার সরলখা উচ্চ বিদ্যালয়ে বহিরাগতদের হামলায় প্রধান শিক্ষক রশিদুল আলমসহ ৬জন শিক্ষার্থী আহত হয়...

২০২৬-১০-১৩ ১৭:০৯

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

সারা দেশ

মহেশপুরে পুকুরের পানিতে ডুবে আপন মামাতো-ফুফাতো ভাই-বোনের মৃত্যু

ঝিনাইদহের মহেশপুর উপজেলার যাদবপুর বাজারসংলগ্ন একটি পুকুরের পানিতে ডুবে দুই শিশুর মর্মান্তিক মৃত্যু হয়েছে। মঙ্গলবার (১৩...

২০২৬-১০-১৩ ১৭:০৭

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

সারা দেশ

বিদ্যালয়ের গণ্ডি পেরিয়ে শিক্ষকের ওপর হামলা!

বিদ্যালয়ে শাসন করার জেরে ছুটির পর পথে এক শরীরচর্চা শিক্ষকের ওপর হামলার অভিযোগ উঠেছে সপ্তম শ্রেণির এক শিক্ষার্থীর বিরুদ্ধ...

২০২৬-১০-১৩ ১৬:৫২