রবিবার, ১৭ মে ২০২৬ ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

ইনস্টাগ্রামে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন

ইনস্টাগ্রামে আসছে প্রিমিয়াম সাবস্ক্রিপশন

সামাজিক যোগাযোগমাধ্যমে নতুন আয়ের পথ খুঁজছে মেটা। এর অংশ হিসেবে কয়েকটি দেশে প্রিমিয়াম সাবস্ক্রিপশন সেবা পরীক্ষামূলকভাবে চালু করেছে প্রতিষ্ঠানটি। যার নাম ‘ইনস্টাগ্রাম প্লাস’। এই সেবার মাধ্যমে ব্যবহারকারীরা পাবেন কিছু বিশেষ ফিচার। যা সাধারণ ব্যবহারকারীদের জন্য উন্মুক্ত নয়।

প্রতিষ্ঠানটি জানিয়েছে, ‘ইনস্টাগ্রাম প্লাস’ নামের এই সাবস্ক্রিপশনের আওতায় ব্যবহারকারীরা স্টোরি দেখলেও সেটি পোস্টদাতার কাছে ধরা পড়বে না। অর্থাৎ গোপনে স্টোরি দেখার সুযোগ থাকবে। পাশাপাশি নিজের স্টোরি কতজন একাধিকবার দেখেছেন সেই তথ্যও জানা যাবে।

এছাড়া স্টোরি শেয়ারের ক্ষেত্রে বাড়তি নিয়ন্ত্রণ পাবেন গ্রাহকেরা। এখন পর্যন্ত ‘ক্লোজ ফ্রেন্ডস’ তালিকার বাইরে আলাদা করে দর্শক নির্ধারণের সুযোগ সীমিত ছিল। নতুন এই ফিচারে একাধিক অডিয়েন্স তালিকা তৈরি করা যাবে। ফলে ব্যবহারকারীরা নির্দিষ্ট গ্রুপ বেছে নিয়ে স্টোরি শেয়ার করতে পারবেন।

স্টোরির সময়সীমাও বাড়ানো হয়েছে। সাধারণত ২৪ ঘণ্টা পর স্টোরি মুছে যায়। তবে সাবস্ক্রিপশন নিলে এটি আরও ২৪ ঘণ্টা বাড়ানো যাবে। একই সঙ্গে সপ্তাহে একবার স্টোরিকে ‘স্পটলাইট’ করার সুযোগ থাকবে। যা অনুসারীদের স্টোরি তালিকার শুরুতে প্রদর্শিত হবে।

ইনস্টাগ্রাম প্লাসে আরও যুক্ত হয়েছে ‘সুপারলাইক’ নামের একটি অ্যানিমেটেড প্রতিক্রিয়া। এছাড়া স্টোরি ভিউয়ার তালিকায় নির্দিষ্ট কোনো ব্যবহারকারীকে দ্রুত খুঁজে পাওয়ার সুবিধাও থাকছে।

যদিও মেটা আনুষ্ঠানিকভাবে কোন কোন দেশে এই পরীক্ষা চলছে তা জানায়নি। তবে বিভিন্ন সূত্রে জানা গেছে, মেক্সিকো, জাপান এবং ফিলিপাইন-এ এটি পরীক্ষা করা হচ্ছে। দেশভেদে সাবস্ক্রিপশনের মূল্য ভিন্ন। মেক্সিকোতে এর মাসিক খরচ প্রায় ২ ডলার, জাপানে প্রায় একই আর ফিলিপাইনে এর চেয়েও কম।

বিশ্লেষকদের মতে, নতুন এই উদ্যোগ মেটার আয়ের নতুন উৎস তৈরি করতে পারে। তবে একই সঙ্গে ‘সাবস্ক্রিপশন ক্লান্তি’ বা অতিরিক্ত সাবস্ক্রিপশন সেবার কারণে ব্যবহারকারীদের অনাগ্রহও তৈরি হতে পারে।

প্রিমিয়াম ফিচারের মাধ্যমে ব্যবহারকারীর অভিজ্ঞতা বাড়ানোর পাশাপাশি নতুন ব্যবসায়িক সম্ভাবনা যাচাই করছে মেটা। এখন দেখার বিষয়, পরীক্ষার পর এই সেবা কতটা বিস্তৃতভাবে চালু করা হয়।

আরও

আমাদের পলিসি অ্যানালগ কিন্তু চ্যালেঞ্জ ডিজিটাল: তথ্যমন্ত্রী

প্রযুক্তি

আমাদের পলিসি অ্যানালগ কিন্তু চ্যালেঞ্জ ডিজিটাল: তথ্যমন্ত্রী

তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দিন স্বপন বলেছেন, আমাদের পলিসি হচ্ছে অ্যানালগ কিন্তু চ্যালেঞ্জ ডিজিটাল।

২০২৬-০৫-০৬ ২০:৩৫

স্যামসাংয়ের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল

প্রযুক্তি

স্যামসাংয়ের বাজারমূল্য ১ ট্রিলিয়ন ডলার ছাড়াল

দ্রুত পরিবর্তনশীল কৃত্রিম বুদ্ধিমত্তা খাতের সঙ্গে পাল্লা দিতে বিশ্বের বিভিন্ন প্রতিষ্ঠান এখন উচ্চ প্রযুক্তির চিপের দিকে...

২০২৬-০৫-০৬ ১১:৫৩

ফেসবুক–ইনস্টাগ্রামের বিরুদ্ধে বড় আইনি পদক্ষেপ, বদলে যেতে পারে মেটার নীতিমালা

প্রযুক্তি

ফেসবুক–ইনস্টাগ্রামের বিরুদ্ধে বড় আইনি পদক্ষেপ, বদলে যেতে পারে মেটার নীতিমালা

শিশুদের ডিজিটাল নিরাপত্তা নিশ্চিত করতে ব্যর্থ হওয়া এবং আসক্তি তৈরি করে এমন ডিজাইন ব্যবহারের অভিযোগে বড় ধরনের আইনি চ্যালে...

২০২৬-০৫-০৩ ১৭:৪৯

স্যাটেলাইট ছবিতে সবুজ আভায় বাংলাদেশ, বৈজ্ঞানিক ব্যাখ্যায় চমক

প্রযুক্তি

স্যাটেলাইট ছবিতে সবুজ আভায় বাংলাদেশ, বৈজ্ঞানিক ব্যাখ্যায় চমক

রাশিয়ার মহাকাশ গবেষণা সংস্থা রসকসমস সম্প্রতি পৃথিবীর একটি স্যাটেলাইট ছবি প্রকাশ করেছে, যা বিশ্বজুড়ে ব্যাপক আলোচনার জন্ম...

২০২৬-০৪-২৮ ১৩:৫৯

প্রশান্ত মহাসাগরে বিপৎসংকেত: ধেয়ে আসছে শক্তিশালী ‘সুপার এল নিনো’

প্রযুক্তি

প্রশান্ত মহাসাগরে বিপৎসংকেত: ধেয়ে আসছে শক্তিশালী ‘সুপার এল নিনো’

প্রশান্ত মহাসাগরের উপরিভাগের তাপমাত্রা অস্বাভাবিক হারে বাড়তে থাকায় উদ্বেগ প্রকাশ করেছেন বিশ্বজুড়ে জলবায়ু বিশেষজ্ঞরা। চলত...

২০২৬-০৪-২১ ২৩:৫৭

মোবাইল ব্যবহারকারীর ৪২ শতাংশ এখনো ইন্টারনেটবিহীন: বিবিএস জরিপ

প্রযুক্তি

মোবাইল ব্যবহারকারীর ৪২ শতাংশ এখনো ইন্টারনেটবিহীন: বিবিএস জরিপ

বাংলাদেশে মোবাইল ফোন ব্যবহারকারীদের প্রায় ৪১ দশমিক ৬ শতাংশ এখনো ইন্টারনেট সুবিধার বাইরে রয়েছেন বলে জানিয়েছে বাংলাদেশ পরি...

২০২৬-০৪-১৪ ২০:২৫