মঙ্গলবার, ১৩ অক্টোবর ২০২৬ ২৮ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৭৪ জন

হামের উপসর্গ নিয়ে আরও ৬ শিশুর মৃত্যু, নতুন রোগী ১ হাজার ৭৪ জন

হামের উপসর্গ নিয়ে গত ২৪ ঘণ্টায় দেশে আরও ছয় শিশুর মৃত্যু হয়েছে। একই সময়ে নতুন করে ১৪৯ জনের শরীরে হাম শনাক্ত হয়েছে। এ ছাড়া সন্দেহজনক হামের রোগী পাওয়া গেছে ১ হাজার ৭৪ জন।

মঙ্গলবার (১৩ অক্টোবর) স্বাস্থ্য অধিদপ্তরের প্রকাশিত হামবিষয়ক বিজ্ঞপ্তিতে এসব তথ্য জানানো হয়।

বিজ্ঞপ্তির তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় সন্দেহজনক হামের রোগীদের মধ্যে ঢাকা বিভাগে ২৯৫ জন, চট্টগ্রামে ২৪৬, সিলেটে ১৪২, বরিশালে ১৩২, খুলনায় ১২৬, ময়মনসিংহে ৭২, রাজশাহীতে ৩৭ এবং রংপুরে ২৪ জন রয়েছেন।

অন্যদিকে, গত ২৪ ঘণ্টায় নিশ্চিত হামে আক্রান্তদের মধ্যে ঢাকা বিভাগে ৬৩ জন, চট্টগ্রামে ৬৭ জন এবং খুলনায় ৯ জন শনাক্ত হয়েছেন।

হামের উপসর্গ নিয়ে মারা যাওয়া ছয় শিশুর মধ্যে ঢাকা বিভাগে তিনজন, সিলেটে একজন এবং চট্টগ্রামে দুজন রয়েছে।

স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত মার্চ থেকে এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্ত হয়ে ১০৪ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে হামের উপসর্গ নিয়ে মারা গেছেন ১ হাজার ৬৬ জন।

এ পর্যন্ত দেশে নিশ্চিত হামে আক্রান্তের সংখ্যা দাঁড়িয়েছে ২২ হাজার ৭১২ জনে। অন্যদিকে, ২ লাখ ৭ হাজার ৩৭১ জনের মধ্যে হামের উপসর্গ দেখা গেছে।

এ ছাড়া হামের উপসর্গ নিয়ে এ পর্যন্ত হাসপাতালে ভর্তি হয়েছেন ১ লাখ ৮৪ হাজার ২৬৯ জন। তাঁদের মধ্যে চিকিৎসা শেষে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ১ লাখ ৭৬ হাজার ৬৭২ জন।

আরও

পূজামণ্ডপের নিরাপত্তায় সহযোগিতা করবেন বিএনপির নেতাকর্মীরা

জাতীয়

পূজামণ্ডপের নিরাপত্তায় সহযোগিতা করবেন বিএনপির নেতাকর্মীরা

দুর্গাপূজা উপলক্ষে পূজামণ্ডপের নিরাপত্তা নিশ্চিত করতে পূজা উদযাপন কমিটির সঙ্গে সমন্বয় করে বিএনপির নেতাকর্মীরা সহযোগিতা ক...

২০২৬-১০-১৩ ১৫:৩০

রাজধানীতে ১ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

জাতীয়

রাজধানীতে ১ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ নারী গ্রেপ্তার

রাজধানীর রমনা থানা এলাকায় অভিযান চালিয়ে ১ হাজার ৯৫৫ পিস ইয়াবাসহ মাহমুদা আক্তার সোনিয়া (২৬) নামে এক নারীকে গ্রেপ্তার করেছ...

২০২৬-১০-১৩ ১৫:২৮

প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

জাতীয়

প্রবাসীদের জন্য চালু হচ্ছে ‘প্রবাসী কার্ড’

প্রবাসীদের বিভিন্ন সেবা সহজ করা এবং তাঁদের জন্য বিশেষ সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ‘প্রবাসী কার্ড’ চালুর উদ্যোগ নিয়েছে সরকা...

২০২৬-১০-১৩ ১৫:১৯

দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে নয়, বাস্তবে কার্যকর করার তাগিদ রাষ্ট্রপতির

জাতীয়

দুর্যোগ মোকাবিলার পরিকল্পনা কাগজে নয়, বাস্তবে কার্যকর করার তাগিদ রাষ্ট্রপতির

দুর্যোগ মোকাবিলায় দূরদর্শী নীতি, সমন্বিত পরিকল্পনা ও বিজ্ঞানভিত্তিক ব্যবস্থাপনা নিশ্চিত করার ওপর গুরুত্ব দিয়েছেন রাষ্ট্র...

২০২৬-১০-১৩ ১৩:৫৬

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

জাতীয়

নিউইয়র্কে ড. ইউনূসকে হেনস্তা, ব্যবস্থা নেবে সরকার

যুক্তরাষ্ট্রের নিউইয়র্কের জন এফ কেনেডি (জেএফকে) আন্তর্জাতিক বিমানবন্দরে অন্তর্বর্তী সরকারের সাবেক প্রধান উপদেষ্টা ড. মুহ...

২০২৬-১০-১৩ ১৩:৪৪

যন্তর মন্তরে গেট টপকে ঢুকে আটক সিজেপির দুই শীর্ষ নেতা

জাতীয়

যন্তর মন্তরে গেট টপকে ঢুকে আটক সিজেপির দুই শীর্ষ নেতা

দিল্লিতে বিক্ষোভের অনুমতি না পেয়ে যন্তর মন্তরের একটি গেট টপকে ভেতরে প্রবেশের পর আটক হয়েছেন ককরোচ জনতা পার্টির (সিজেপি) দ...

২০২৬-১০-১৩ ১২:৫৭