সোমবার, ৩১ আগস্ট ২০২৬ ১৬ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

শিক্ষা-ক্যাম্পাস

হাবিপ্রবির সহকারী গ্রন্থাগারিকের বিরুদ্ধে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ

হাবিপ্রবির সহকারী গ্রন্থাগারিকের বিরুদ্ধে নারীর সঙ্গে অনৈতিক সম্পর্কের অভিযোগ

দিনাজপুরের হাজী মোহাম্মদ দানেশ বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (হাবিপ্রবি) সহকারী গ্রন্থাগারিক উত্তম কুমার রায়ের বিরুদ্ধে প্রথম বিয়ের বিষয়টি গোপন করে বিয়ের প্রলোভন দেখিয়ে এক নারীর সঙ্গে শারীরিক সম্পর্কে জড়ানো এবং পরবর্তীতে তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি না দেওয়ার অভিযোগ উঠেছে।

‘সরলা রাণী’ (ছদ্মনাম) নামের ওই নারী রোববার (৩১ আগস্ট) বিকেলে এ বিষয়ে বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার অধ্যাপক ড. আবু হাসানের কাছে লিখিত অভিযোগ দিয়েছেন। বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার দপ্তর অভিযোগ পাওয়ার বিষয়টি নিশ্চিত করেছে।

অভিযোগকারী নারী দিনাজপুর সদর উপজেলার ফাজিলপুর ইউনিয়নের বাসিন্দা বলে জানা গেছে।

অভিযোগে যা বলা হয়েছে

লিখিত অভিযোগে ওই নারী দাবি করেন, ২০২৩ সাল থেকে উত্তম কুমার রায়ের সঙ্গে তার পরিচয়। পরিচয়ের পর থেকেই উত্তম কুমার বিভিন্ন সময়ে তাকে বিয়ের আশ্বাস দিয়ে শারীরিক সম্পর্কে জড়ান বলে অভিযোগ করেন তিনি।

একপর্যায়ে দিনাজপুরের একটি কালীমন্দিরে উত্তম কুমার তাকে বিয়ে করেছেন বলেও দাবি করেন ওই নারী। তবে পরবর্তীতে তাকে স্ত্রী হিসেবে স্বীকৃতি দেওয়া হয়নি বলে অভিযোগ তার।

অভিযোগে আরও বলা হয়, বিভিন্ন সময় মামলার ভয় দেখিয়ে উত্তম কুমার তাকে শারীরিক সম্পর্কে জড়াতে বাধ্য করেছেন।

রামসাগরে মোবাইল ছিনিয়ে নেওয়ার অভিযোগ

অভিযোগকারী জানান, গত ২৫ আগস্ট উত্তম কুমার ও তিনি দিনাজপুরের রামসাগরে ঘুরতে গেলে কয়েকজন যুবক তাদের মোবাইল ফোন কেড়ে নিয়ে চলে যায়। এরপর থেকেই উত্তম কুমার তার সঙ্গে যোগাযোগ এড়িয়ে চলছেন বলে দাবি করেন তিনি।

মোবাইল হারানোর ঘটনায় ওই নারী থানায় সাধারণ ডায়েরি (জিডি) করেছেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে। তবে উত্তম কুমার দাবি করেছেন, তার মোবাইলটি ওই নারীর সঙ্গে রামসাগরে ঘুরতে গিয়ে হারায়নি।

অভিযোগ অস্বীকার উত্তম কুমারের

অভিযোগের বিষয়ে উত্তম কুমার রায় বলেন, ওই নারীর সঙ্গে তার কোনো ধরনের অনৈতিক সম্পর্ক নেই। ওই নারীর ব্যক্তিগত জীবনে বিভিন্ন সমস্যা থাকায় কয়েকজন সহকর্মীর সঙ্গে মিলে তাকে পড়াশোনার বিষয়ে সহযোগিতা করতেন বলে দাবি করেন তিনি।

তিনি বলেন, একপর্যায়ে তাকে সহযোগিতা করার সিদ্ধান্ত থেকে সরে আসায় ওই নারী বিভিন্নভাবে তাকে হুমকি দিতে শুরু করেন। তার চাকরি খেয়ে ফেলা, বাসায় গিয়ে ঝামেলা করা এবং ধর্ষণ মামলা করার হুমকি দেওয়া হয়েছে বলেও দাবি করেন উত্তম কুমার।

উত্তম কুমার আরও বলেন, বিষয়টি তিনি তার সহকর্মীদের জানালে তারা থানায় জিডি করার পরামর্শ দেন। তাদের পরামর্শে গত ২৮ আগস্ট তিনি থানায় একটি সাধারণ ডায়েরি করেছেন।

অভিযোগের বিষয়ে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের পক্ষ থেকে তদন্ত বা পরবর্তী পদক্ষেপ সম্পর্কে তাৎক্ষণিকভাবে বিস্তারিত কোনো তথ্য পাওয়া যায়নি।

আরও

দ্বৈত নাগরিকদের মন্ত্রিত্ব দেওয়ার প্রতিবাদে ঢাবিতে কর্মসূচি

শিক্ষা-ক্যাম্পাস

দ্বৈত নাগরিকদের মন্ত্রিত্ব দেওয়ার প্রতিবাদে ঢাবিতে কর্মসূচি

দ্বৈত নাগরিকদের মন্ত্রী-প্রতিমন্ত্রী হিসেবে নিয়োগ ও এর মাধ্যমে সংবিধান লঙ্ঘনের অভিযোগ তুলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে প্রতিবাদ...

২০২৬-০৮-২৮ ২৩:১২

জুনিয়র বৃত্তির ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

শিক্ষা-ক্যাম্পাস

জুনিয়র বৃত্তির ফরম পূরণ শুরু ১ সেপ্টেম্বর

চলতি বছরের জুনিয়র বৃত্তি পরীক্ষায় অংশ নিতে অষ্টম শ্রেণির শিক্ষার্থীদের অনলাইনে ফরম পূরণ শুরু হবে ১ সেপ্টেম্বর। শিক্ষার্থ...

২০২৬-০৮-২৫ ১২:৫৮

১১০ সিট বরাদ্দ ঘিরে ক্ষোভ, ঢাকা কলেজে বিক্ষোভে যাচ্ছেন বঞ্চিতরা

শিক্ষা-ক্যাম্পাস

১১০ সিট বরাদ্দ ঘিরে ক্ষোভ, ঢাকা কলেজে বিক্ষোভে যাচ্ছেন বঞ্চিতরা

ঢাকা কলেজের আবাসিক হলগুলোতে ২০২৬–২৭ শিক্ষাবর্ষের নতুন সিট বরাদ্দে অনিয়ম ও রাজনৈতিক প্রভাবের অভিযোগ তুলেছেন বঞ্চিত শিক্ষা...

২০২৬-০৮-২৫ ১২:০৫

একাদশে ভর্তির নতুন নিয়ম, থাকছে না ভর্তি পরীক্ষা

শিক্ষা-ক্যাম্পাস

একাদশে ভর্তির নতুন নিয়ম, থাকছে না ভর্তি পরীক্ষা

২০২৬-২৭ শিক্ষাবর্ষে একাদশ শ্রেণিতে ভর্তির ক্ষেত্রে কোনো ভর্তি পরীক্ষা নেওয়া হবে না। এসএসসি ও সমমান পরীক্ষার ফলের ভিত্তিত...

২০২৬-০৮-২৪ ১৪:২৯

২০২৭ শিক্ষাবর্ষের জন্য ৩০ কোটি ৯২ লাখ বই ছাপাবে এনসিটিবি

শিক্ষা-ক্যাম্পাস

২০২৭ শিক্ষাবর্ষের জন্য ৩০ কোটি ৯২ লাখ বই ছাপাবে এনসিটিবি

২০২৭ শিক্ষাবর্ষের পাঠ্যবই চলতি বছরের ডিসেম্বরেই শিক্ষার্থীদের হাতে তুলে দেওয়ার ঘোষণা দিয়েছে সরকার। এ লক্ষ্যে জাতীয় শিক্ষ...

২০২৬-০৮-২৪ ১১:৪৭

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ

শিক্ষা-ক্যাম্পাস

ঈদে মিলাদুন্নবী উপলক্ষে প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনের নির্দেশ

পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উপলক্ষে দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ে জাতীয় পতাকা উত্তোলনসহ বিভিন্ন কর্মসূচি পালনের নি...

২০২৬-০৮-২৩ ১৯:৫৭