শনিবার (২৯ আগস্ট) বিকেলে এক জরুরি বিজ্ঞপ্তিতে এ তথ্য জানায় জাতীয় বিশ্ববিদ্যালয়।
বিজ্ঞপ্তিতে বলা হয়, ২০২৫ সালের অনার্স প্রথম বর্ষের নতুন সিলেবাসের ‘ইন্ট্রোডাকশন টু সোশ্যাল ওয়ার্ক’ বিষয়ের (পত্র কোড-২১২১০৯) স্থগিত পরীক্ষার নতুন সময়সূচি সামাজিক যোগাযোগমাধ্যমের বিভিন্ন পেজ ও গ্রুপে ছড়িয়ে পড়েছে। এসব সময়সূচি ‘ফেক’ ও বিভ্রান্তিকর।
জাতীয় বিশ্ববিদ্যালয় জানিয়েছে, ওই পরীক্ষার পরিবর্তিত তারিখ এখনো ঘোষণা করা হয়নি। নতুন তারিখ নির্ধারণ করা হলে তা বিশ্ববিদ্যালয়ের অফিসিয়াল ওয়েবসাইটে প্রকাশ করা হবে।
এ কারণে সংশ্লিষ্ট শিক্ষার্থী ও কলেজ কর্তৃপক্ষকে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া কোনো তথ্যের ওপর নির্ভর না করে শুধু জাতীয় বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইটে প্রকাশিত বিজ্ঞপ্তি ও সময়সূচি অনুসরণ করার অনুরোধ জানিয়েছে কর্তৃপক্ষ।