মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের বিভিন্ন কার্যক্রমের অগ্রগতি নিয়ে আয়োজিত এক প্রেস ব্রিফিংয়ে তিনি এ কথা জানান।
ডা. জাহেদ উর রহমান বলেন, বর্তমানে চাহিদা অনুযায়ী সহজে গ্যাস পাওয়া যাচ্ছে না। একই সঙ্গে গ্যাসের দামও অনেক বেশি চাওয়া হচ্ছে। চলমান সংকট সরকার গুরুত্বের সঙ্গে দেখছে এবং পরিস্থিতি মোকাবিলায় সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে।
তিনি বলেন, গ্যাস পরিস্থিতিকে কাঙ্ক্ষিত পর্যায়ে নিতে প্রায় দুই বছর সময় প্রয়োজন হতে পারে। তবে এর অর্থ এই নয় যে, এই পুরো সময়জুড়ে পরিস্থিতি আরও খারাপ হবে। বরং ধীরে ধীরে গ্যাস সরবরাহের পরিস্থিতির উন্নতি হবে বলে আশাবাদ জানান তিনি।
অন্তর্বর্তী সরকারের সময়কালের প্রসঙ্গ তুলে তথ্য ও সম্প্রচার উপদেষ্টা বলেন, ওই সরকারের দুই বছরে দেশের স্থলভাগে নতুন করে গ্যাস অনুসন্ধানের উদ্যোগ নেওয়া হয়নি। পাশাপাশি ওই সময়ে মধ্যপ্রাচ্যের চলমান সংকটের মতো পরিস্থিতির মুখোমুখিও হতে হয়নি।
বর্তমান গ্যাস সংকট মোকাবিলায় সরকার দীর্ঘমেয়াদি পরিকল্পনার পাশাপাশি পরিস্থিতির তাৎক্ষণিক উন্নয়নে কাজ করছে বলেও জানান তিনি।