মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সংযুক্ত আরব আমিরাত

বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে সংযুক্ত আরব আমিরাত

সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে ক্ষতিগ্রস্ত বাংলাদেশের মানুষের পাশে মানবিক সহায়তা নিয়ে দাঁড়িয়েছে সংযুক্ত আরব আমিরাত (UAE) সরকার। ঢাকায় অবস্থিত সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ফরেন এইড অফিসের উদ্যোগে দেশের বিভিন্ন ক্ষতিগ্রস্ত এলাকায় প্রায় ১০ হাজার পরিবারকে খাদ্য ও বস্ত্রের প্যাকেজ প্রদান করা হচ্ছে। এর অংশ হিসেবে রোহিঙ্গা ক্যাম্পের ৩ ও ৪ নম্বর ক্যাম্পে প্রায় ৫ হাজার পরিবারের মধ্যে খাদ্য ও বস্ত্র সহায়তা বিতরণ করা হয়েছে।

সহায়তা বিতরণ কার্যক্রমে বাংলাদেশে সংযুক্ত আরব আমিরাত দূতাবাসের ডিরেক্টর অব ফরেন এইড রাশেদ মোহাম্মদ নাসের আলমেইল আলজাবি উপস্থিত ছিলেন।

তিনি বলেন, “বন্যা ও ভূমিধসের মতো দুর্যোগে ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়ানো আমাদের মানবিক দায়িত্ব। এই কঠিন সময়ে ক্ষতিগ্রস্ত পরিবারগুলোর প্রয়োজন কিছুটা হলেও পূরণ করতে এবং তাদের পাশে থাকতে সংযুক্ত আরব আমিরাত এই সহায়তা কার্যক্রম হাতে নিয়েছে।”

সাম্প্রতিক বন্যা ও ভূমিধসে অনেক পরিবার ঘরবাড়ি, জীবিকা ও স্বাভাবিক জীবনযাপনের সুযোগ হারিয়েছে। এসব পরিবারের তাৎক্ষণিক প্রয়োজন মেটানো এবং তাদের দুর্ভোগ কিছুটা লাঘব করাই এই উদ্যোগের মূল লক্ষ্য।

সংযুক্ত আরব আমিরাতের এই মানবিক সহায়তা বাংলাদেশ ও সংযুক্ত আরব আমিরাতের দীর্ঘদিনের বন্ধুত্বপূর্ণ সম্পর্কের পাশাপাশি দুর্যোগ ও মানবিক সংকটে বাংলাদেশের মানুষের পাশে থাকার দেশটির অঙ্গীকারের প্রতিফলন।

 

আরও

৯ বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় ইইউর উদ্বেগ

জাতীয়

৯ বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় ইইউর উদ্বেগ

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা ও বিপুলসংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেওয়ার নয় বছর পূর্ণ হয়েছে আজ। দীর্ঘ এই সময়ে প্রত্যাবা...

২০২৬-০৮-২৫ ১৫:০০

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন, ১৫ সেপ্টেম্বর তফসিলের পরিকল্পনা ইসির

জাতীয়

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন, ১৫ সেপ্টেম্বর তফসিলের পরিকল্পনা ইসির

নভেম্বর থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৫ সেপ্টেম্...

২০২৬-০৮-২৫ ১৪:৫৫

ঢাকার পানি সংকট মোকাবিলায় সায়েদাবাদ প্রকল্পে ডেনমার্কের সাড়ে ৪ হাজার কোটি টাকার সহায়তা

জাতীয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় সায়েদাবাদ প্রকল্পে ডেনমার্কের সাড়ে ৪ হাজার কোটি টাকার সহায়তা

ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থা...

২০২৬-০৮-২৫ ১৪:৩৯

ইউএনডিপির সহায়তায় আইন, বিচার ও সাংবিধানিক সংস্কারে এগোতে চায় সরকার

জাতীয়

ইউএনডিপির সহায়তায় আইন, বিচার ও সাংবিধানিক সংস্কারে এগোতে চায় সরকার

বাংলাদেশের আইন, বিচার ও সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) পূর্ণ সহযোগিতা দিতে আগ্রহী বলে...

২০২৬-০৮-২৫ ১৪:৩৬

রোহিঙ্গা ক্যাম্পে পানি শোধনে ১০০ কোটি টাকা দেবে ডেনমার্ক

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে পানি শোধনে ১০০ কোটি টাকা দেবে ডেনমার্ক

রোহিঙ্গা ক্যাম্পে পানি শোধনাগার স্থাপনে বাংলাদেশকে ১০০ কোটি টাকা সহায়তা দেবে ডেনমার্ক সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার,...

২০২৬-০৮-২৫ ১২:৪৮

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়, দেখে নিন তালিকা

জাতীয়

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়, দেখে নিন তালিকা

পানগাঁও ভাল্ভ স্টেশনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর আশপাশের কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা...

২০২৬-০৮-২৫ ১১:৫৮