মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বঙ্গভবনে রাষ্ট্রপতির সঙ্গে পৃথকভাবে সাক্ষাৎ করেন সেনাবাহিনী প্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান, নৌবাহিনী প্রধান অ্যাডমিরাল খোন্দকার মিসবাহ উল আজীম এবং বিমান বাহিনী প্রধান এয়ার চিফ মার্শাল হাসান মাহমুদ খাঁন।

সাক্ষাৎকালে তিন বাহিনীর প্রধান রাষ্ট্রপতির দায়িত্বভার গ্রহণ করায় তাকে আন্তরিক অভিনন্দন ও শুভকামনা জানান। একই সঙ্গে নিজ নিজ বাহিনীর বিভিন্ন কার্যক্রম সম্পর্কে রাষ্ট্রপতিকে অবহিত করেন তারা।

দায়িত্ব পালনে সশস্ত্র বাহিনীর সর্বাধিনায়ক হিসেবে রাষ্ট্রপতির দিকনির্দেশনা ও সহযোগিতা কামনা করেন তিন বাহিনীর প্রধান।

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর সশস্ত্র বাহিনীর বিভিন্ন কার্যক্রমে সন্তোষ প্রকাশ করেন। তিনি বলেন, ‘বর্তমান সরকার সশস্ত্র বাহিনীকে একটি আধুনিক চতুর্মাত্রিক বাহিনী হিসেবে গড়ে তুলতে কাজ করে যাচ্ছে।’

রাষ্ট্রপতি বলেন, তার দায়িত্ব পালনকালে সশস্ত্র বাহিনীর সদস্যদের পেশাগত দক্ষতা বৃদ্ধির পাশাপাশি বাহিনীর সার্বিক উন্নয়নে সর্বোচ্চ সহযোগিতা অব্যাহত থাকবে।

এ বিষয়ে তিন বাহিনীর প্রধানকে আশ্বস্ত করেন রাষ্ট্রপতি।

আরও

৯ বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় ইইউর উদ্বেগ

জাতীয়

৯ বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় ইইউর উদ্বেগ

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা ও বিপুলসংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেওয়ার নয় বছর পূর্ণ হয়েছে আজ। দীর্ঘ এই সময়ে প্রত্যাবা...

২০২৬-০৮-২৫ ১৫:০০

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন, ১৫ সেপ্টেম্বর তফসিলের পরিকল্পনা ইসির

জাতীয়

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন, ১৫ সেপ্টেম্বর তফসিলের পরিকল্পনা ইসির

নভেম্বর থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৫ সেপ্টেম্...

২০২৬-০৮-২৫ ১৪:৫৫

ঢাকার পানি সংকট মোকাবিলায় সায়েদাবাদ প্রকল্পে ডেনমার্কের সাড়ে ৪ হাজার কোটি টাকার সহায়তা

জাতীয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় সায়েদাবাদ প্রকল্পে ডেনমার্কের সাড়ে ৪ হাজার কোটি টাকার সহায়তা

ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থা...

২০২৬-০৮-২৫ ১৪:৩৯

ইউএনডিপির সহায়তায় আইন, বিচার ও সাংবিধানিক সংস্কারে এগোতে চায় সরকার

জাতীয়

ইউএনডিপির সহায়তায় আইন, বিচার ও সাংবিধানিক সংস্কারে এগোতে চায় সরকার

বাংলাদেশের আইন, বিচার ও সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) পূর্ণ সহযোগিতা দিতে আগ্রহী বলে...

২০২৬-০৮-২৫ ১৪:৩৬

রোহিঙ্গা ক্যাম্পে পানি শোধনে ১০০ কোটি টাকা দেবে ডেনমার্ক

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে পানি শোধনে ১০০ কোটি টাকা দেবে ডেনমার্ক

রোহিঙ্গা ক্যাম্পে পানি শোধনাগার স্থাপনে বাংলাদেশকে ১০০ কোটি টাকা সহায়তা দেবে ডেনমার্ক সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার,...

২০২৬-০৮-২৫ ১২:৪৮

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়, দেখে নিন তালিকা

জাতীয়

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়, দেখে নিন তালিকা

পানগাঁও ভাল্ভ স্টেশনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর আশপাশের কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা...

২০২৬-০৮-২৫ ১১:৫৮