মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬ ১০ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ঢাকার পানি সংকট মোকাবিলায় সায়েদাবাদ প্রকল্পে ডেনমার্কের সাড়ে ৪ হাজার কোটি টাকার সহায়তা

ঢাকার পানি সংকট মোকাবিলায় সায়েদাবাদ প্রকল্পে ডেনমার্কের সাড়ে ৪ হাজার কোটি টাকার সহায়তা

ঢাকার ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদা ও সংকট মোকাবিলায় ডেনমার্কের সহযোগিতা কার্যকর ভূমিকা রাখবে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী ড. আবদুল মঈন খান।

মঙ্গলবার (২৫ আগস্ট) স্থানীয় সরকার মন্ত্রীর কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ডেনমার্কের রাষ্ট্রদূত ক্রিস্টেন ব্রিক্স মোলারের সঙ্গে বৈঠকে তিনি এ কথা বলেন। বৈঠকে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলমও উপস্থিত ছিলেন।

বৈঠকে বাংলাদেশ ও ডেনমার্কের দ্বিপাক্ষিক সম্পর্ক জোরদার, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনায় সহযোগিতা সম্প্রসারণ এবং উন্নয়ন প্রকল্পে ডেনমার্কের বিনিয়োগের সম্ভাবনা নিয়ে আলোচনা হয়।

মন্ত্রী বলেন, পানি সরবরাহ ও বর্জ্য ব্যবস্থাপনার মতো গুরুত্বপূর্ণ খাতে ডেনমার্ক বাংলাদেশের গুরুত্বপূর্ণ সহযোগী হতে পারে। বিশেষ করে বর্জ্য থেকে জ্বালানি উৎপাদনের ক্ষেত্রেও দেশটির বিনিয়োগের সুযোগ রয়েছে।

বৈঠকে সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের অর্থায়ন ও সহযোগিতা নিয়ে বিস্তারিত আলোচনা হয়। প্রকল্পটিতে ডেনমার্ক সরকার প্রায় সাড়ে ৪ হাজার কোটি টাকা অর্থায়ন করবে। এর মধ্যে ১ হাজার ৫০০ কোটি টাকা অনুদান এবং ৩ হাজার কোটি টাকা স্বল্পসুদে ঋণ হিসেবে দেওয়া হবে।

বৈঠক শেষে সাংবাদিকদের ব্রিফিংয়ে স্থানীয় সরকার প্রতিমন্ত্রী মীর শাহে আলম বলেন, সায়েদাবাদ পানি শোধনাগার প্রকল্পের তৃতীয় ধাপে ডেনমার্কের সহযোগিতা সরকারের জন্য একটি বড় সাফল্য। প্রকল্পটি বাস্তবায়িত হলে ঢাকায় ক্রমবর্ধমান বিশুদ্ধ পানির চাহিদার চাপ অনেকাংশে কমানো সম্ভব হবে।

বৈঠকের শুরুতে ডেনমার্কের রাষ্ট্রদূত নতুন দায়িত্ব গ্রহণ করায় স্থানীয় সরকারমন্ত্রীকে অভিনন্দন জানান এবং দুই দেশের সম্পর্ক আরও জোরদারের আশাবাদ ব্যক্ত করেন।

বৈঠকে স্থানীয় সরকার বিভাগের সচিব মো. শহীদুল হাসান, ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক মো. আমিনুল ইসলামসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

আরও

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

জাতীয়

রাষ্ট্রপতির সঙ্গে তিন বাহিনীর প্রধানের সৌজন্য সাক্ষাৎ

রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীরের সঙ্গে সৌজন্য সাক্ষাৎ করেছেন তিন বাহিনীর প্রধান। মঙ্গলবার (২৫ আগস্ট) দুপুরে বঙ্গভব...

২০২৬-০৮-২৫ ১৫:১৩

৯ বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় ইইউর উদ্বেগ

জাতীয়

৯ বছরেও রোহিঙ্গা প্রত্যাবাসন শুরু না হওয়ায় ইইউর উদ্বেগ

মিয়ানমারে রোহিঙ্গা গণহত্যা ও বিপুলসংখ্যক রোহিঙ্গার বাংলাদেশে আশ্রয় নেওয়ার নয় বছর পূর্ণ হয়েছে আজ। দীর্ঘ এই সময়ে প্রত্যাবা...

২০২৬-০৮-২৫ ১৫:০০

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন, ১৫ সেপ্টেম্বর তফসিলের পরিকল্পনা ইসির

জাতীয়

নভেম্বরে স্থানীয় সরকার নির্বাচন, ১৫ সেপ্টেম্বর তফসিলের পরিকল্পনা ইসির

নভেম্বর থেকে ধাপে ধাপে ইউনিয়ন পরিষদ (ইউপি) ও পৌরসভা নির্বাচন আয়োজনের পথে এগোচ্ছে নির্বাচন কমিশন (ইসি)। আগামী ১৫ সেপ্টেম্...

২০২৬-০৮-২৫ ১৪:৫৫

ইউএনডিপির সহায়তায় আইন, বিচার ও সাংবিধানিক সংস্কারে এগোতে চায় সরকার

জাতীয়

ইউএনডিপির সহায়তায় আইন, বিচার ও সাংবিধানিক সংস্কারে এগোতে চায় সরকার

বাংলাদেশের আইন, বিচার ও সাংবিধানিক সংস্কার প্রক্রিয়ায় জাতিসংঘ উন্নয়ন কর্মসূচি (ইউএনডিপি) পূর্ণ সহযোগিতা দিতে আগ্রহী বলে...

২০২৬-০৮-২৫ ১৪:৩৬

রোহিঙ্গা ক্যাম্পে পানি শোধনে ১০০ কোটি টাকা দেবে ডেনমার্ক

জাতীয়

রোহিঙ্গা ক্যাম্পে পানি শোধনে ১০০ কোটি টাকা দেবে ডেনমার্ক

রোহিঙ্গা ক্যাম্পে পানি শোধনাগার স্থাপনে বাংলাদেশকে ১০০ কোটি টাকা সহায়তা দেবে ডেনমার্ক সরকার বলে জানিয়েছেন স্থানীয় সরকার,...

২০২৬-০৮-২৫ ১২:৪৮

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়, দেখে নিন তালিকা

জাতীয়

আজ ৮ ঘণ্টা গ্যাস থাকবে না যেসব এলাকায়, দেখে নিন তালিকা

পানগাঁও ভাল্ভ স্টেশনে জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে আজ মঙ্গলবার (২৫ আগস্ট) রাজধানীর আশপাশের কয়েকটি এলাকায় টানা ৮ ঘণ্টা...

২০২৬-০৮-২৫ ১১:৫৮