বৃহস্পতিবার, ২৭ আগস্ট ২০২৬ ১২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে এগিয়ে যাচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা

চীনের জে-১০সিই যুদ্ধবিমান কেনার পথে এগিয়ে যাচ্ছে সরকার: তথ্য উপদেষ্টা

বাংলাদেশ বিমানবাহিনীর জন্য চীনের তৈরি জে-১০সিই মাল্টি-রোল ফাইটার এয়ারক্রাফট কেনার পথে সরকার এগিয়ে যাচ্ছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রীর তথ্য ও সম্প্রচার উপদেষ্টা ডা. জাহেদ উর রহমান।

তিনি জানান, জে-১০সিই এবং অ্যাটাক হেলিকপ্টার সংক্রান্ত কমিটি ‘নেগোসিয়েশন বৈঠকের’ মাধ্যমে খসড়া চুক্তিপত্র তৈরি করেছে। সেটা অনুমোদনের জন্য সশস্ত্র বাহিনী বিভাগ ও অন্যান্য মন্ত্রণালয়ে পাঠানো হয়েছে।

আজ মঙ্গলবার (২৫ আগস্ট) সচিবালয়ে সরকারের সমসাময়িক কর্মকাণ্ড তুলে ধরতে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি এ তথ্য জানান।

চীনের তৈরি জে-১০সিই ফাইটারের সক্ষমতার প্রসঙ্গে বলতে গিয়ে উপদেষ্টা বলেন, সাম্প্রতিক একটা রিয়েল এক্সপেরিয়েন্স আছে কমব্যাট সিচুয়েশনে। ভারত-পাকিস্তানে যখন যুদ্ধ হচ্ছে, ভারতের রাফাল ডাউন হয়েছিল, সেটা করেছিল চায়নিজ জে-১০। এই তথ্য এখন প্রতিষ্ঠিত।

প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলেন, রাফালকে বলা হয় ৪.৫ জেনারেশনের সবচেয়ে আধুনিক ফাইটারগুলোর একটা চায়নার তৈরি একটা মাল্টিরোল ফাইটার তার সঙ্গে কমব্যাট সিচুয়েশনে খুবই ভালো করেছে। বাংলাদেশ সেদিকে মনোযোগ দিয়েছে এবং আশা করা যায় আমরা এই পথে খুব ভালোভাবে এগিয়ে যাচ্ছি।

জাহেদ উর রহমান বলেন, একটা কথা বলে রাখা ভালো, সিমিলার কোয়ালিটির রাফাল বলি বা ইউরো ফাইটার টাইফুন বলি- ইউরোপিয়ান ভেরিয়েন্টের, তার তুলনায় চায়নিজ ফাইটারগুলোর দাম তুলনামূলকভাবে অনেক কম। আশা করি, আমাদের সরকার জনগণের প্রতিরক্ষা নিশ্চিত করার জন্য সব রকমের পদক্ষেপ নেবে।

আরও

বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানিযোগ্য পণ্য হবে কৃষিপণ্য: কৃষিমন্ত্রী

জাতীয়

বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানিযোগ্য পণ্য হবে কৃষিপণ্য: কৃষিমন্ত্রী

মৎস্য, প্রাণিসম্পদ ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, আগামীতে বাংলাদেশের সর্বোচ্চ রপ্তানিযোগ্য পণ্য হবে কৃষিপণ্...

২০২৬-০৮-২৬ ১৬:১২

ভূমিকম্প-বন্যা-ঘূর্ণিঝড়ে কীভাবে চলবে উদ্ধারকাজ, তিনদিন চললো মহড়া

জাতীয়

ভূমিকম্প-বন্যা-ঘূর্ণিঝড়ে কীভাবে চলবে উদ্ধারকাজ, তিনদিন চললো মহড়া

দুর্যোগকালীন দেশব্যাপী প্রচলিত যোগাযোগব্যবস্থা ভেঙে পড়লে উদ্ধার ও জরুরি সেবা কার্যক্রম সচল রাখতে ফায়ার সার্ভিস ও সিভিল ড...

২০২৬-০৮-২৬ ১২:০১

মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব

জাতীয়

মহানবীর আদর্শ অনুসরণ করে ন্যায়ভিত্তিক সমাজ গড়ে তোলা সম্ভব

পবিত্র ঈদে মিলাদুন্নবী উপলক্ষ্যে মহানবী হজরত মুহাম্মদ (সা.)-এর শান্তি, ন্যায়, সহমর্মিতা, ক্ষমা ও মানবিকতার আদর্শ অনুসরণ...

২০২৬-০৮-২৬ ০৯:২৫

বরিশাল-চট্টগ্রামসহ ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

জাতীয়

বরিশাল-চট্টগ্রামসহ ৫ অঞ্চলে ঝোড়ো হাওয়াসহ বৃষ্টির আভাস

বরিশাল-চট্টগ্রামসহ দেশের ৫টি অঞ্চলের ওপর দিয়ে ঘণ্টায় সর্বোচ্চ ৬০ কিলোমিটার বেগে দমকা অথবা ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। একইস...

২০২৬-০৮-২৬ ০৯:২১

ঈদে মিলাদুন্নবীতে আজ দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে নানা আয়োজন

জাতীয়

ঈদে মিলাদুন্নবীতে আজ দেশজুড়ে শিক্ষাপ্রতিষ্ঠানে থাকবে নানা আয়োজন

আজ পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.)। দিবসটি যথাযোগ্য মর্যাদা, ধর্মীয় ভাবগাম্ভীর্য ও উৎসাহ-উদ্দীপনার সঙ্গে পালনে দেশের সব শিক...

২০২৬-০৮-২৬ ০৯:১২