সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

বাংলাদেশে ফিরতে দিল্লিতে হাইকমিশনে পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন শেখ হাসিনার

বাংলাদেশে ফিরতে দিল্লিতে হাইকমিশনে পাসপোর্ট ও এনআইডির জন্য আবেদন শেখ হাসিনার

ভারতে অবস্থানরত বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা দেশে ফিরতে নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বা এনআইডির জন্য দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনে আবেদন করেছেন বলে জানা গেছে।

বাংলাদেশে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের একাধিক নেতার সঙ্গে কথা বলে এই তথ্য নিশ্চিত হওয়া গেছে।

সূত্র জানায়, লন্ডনভিত্তিক ল ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্সের মাধ্যমে এ আবেদন করেছেন তিনি। যদিও দিল্লিতে বাংলাদেশের হাই কমিশন এই তথ্য নিশ্চিত করেনি।

দিল্লিতে বাংলাদেশ হাই কমিশনের প্রেস মিনিস্টার সাইদুর রহমান জানান, বিভিন্ন মাধ্যম থেকে শেখ হাসিনার আবেদনের বিষয়টি তারা শুনেছেন। তবে সোমবার দিল্লির স্থানীয় সময় সকাল সাড়ে নয়টা পর্যন্ত তারা কোন আবেদন পাননি।

বাতিল পুরনো পাসপোর্ট, আছে মৃত্যুদণ্ডের সাজা

২০২৪ সালের ৫ আগস্ট বাংলাদেশ থেকে ভারতে তাকে যাওয়ার পর দুই বছরেরও বেশি সময় ধরে সেখানে অবস্থান করছেন। 

২০২৪ সালের আগস্টেই শেখ হাসিনার কূটনৈতিক লাল পাসপোর্ট ও সাধারণ পাসপোর্ট বাতিল করে বাংলাদেশের তৎকালীন অন্তর্বর্তী সরকার। এ সময় শেখ হাসিনাসহ আওয়ামী লীগের অনেক নেতার পাসপোর্ট বাতিল করা হয়।

চব্বিশ পরবর্তী সময়ে তার বিরুদ্ধে ৬৬৩টি মামলা হয়েছে। এর মধ্যে হত্যা মামলা ৪৫৩টি। এসব মামলার একটিতে মানবতাবিরোধী অপরাধের দায়ে তার মৃত্যুদণ্ডের সাজা হয়েছে।

সাম্প্রতিক মাসগুলোতে শেখ হাসিনা দলীয় নেতাকর্মীসহ ২০২৬ সালের ডিসেম্বরে বাংলাদেশে ফেরার ঘোষণা দেন। এ সময় তার পাসপোর্টের বিষয়টি সামনে আসে। কারণ তার কাছে বৈধ কোন পাসপোর্ট নেই।

আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক এস এম কামাল জানান, শেখ হাসিনা ডিসেম্বরে দেশে ফিরতে চান। এ জন্য শেখ হাসিনা পাসপোর্ট চেয়ে আবেদন করেছেন।

আবেদন নতুন পাসপোর্টের

জানা গেছে, দিল্লিতে বাংলাদেশের দূতাবাসের ভারপ্রাপ্ত হাই কমিশনার প্রীতি রহমানের কাছে শেখ হাসিনার আইনজীবীরা নতুন পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র দেওয়ার অনুরোধ জানিয়েছেন।

লন্ডনভিত্তিক ল' ফার্ম ম্যাট্রিক্স চেম্বার্সের আইনজীবীরা চিঠিতে লিখেছেন, অন্তর্বর্তী সরকার ও অন্যান্য কর্তৃপক্ষ শেখ হাসিনার আগের বাংলাদেশি পাসপোর্ট এবং জাতীয় পরিচয়পত্র বাতিল করেছে বলে তারা খবর পেয়েছেন।

চিঠিতে বলা হয়, “আমাদের মক্কেলের বিদ্যমান বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র বাতিলের খবরের পরিপ্রেক্ষিতে, তার জন্য নতুন বাংলাদেশি পাসপোর্ট ও জাতীয় পরিচয়পত্র ইস্যু করতে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার অনুরোধ জানাচ্ছি।”

শেখ হাসিনার বাংলাদেশি নাগরিকত্বের ভিত্তিতে এবং আন্তর্জাতিক মানবাধিকারবিষয়ক বিভিন্ন চুক্তি ও সনদ থেকে উদ্ভূত বাধ্যবাধকতা অনুসারে আবেদনগুলো দ্রুত নিষ্পত্তির অনুরোধ জানিয়েছেন তার আইনজীবীরা।

আওয়ামী লীগের সাবেক সাবেক প্রতিমন্ত্রী ও অন্যতম মুখপাত্র মোহাম্মদ আলী আরাফাত বলেন, শেখ হাসিনা ঝুঁকি থাকলেও ডিসেম্বরেই দেশে ফিরবেন। এই অবস্থানে অটল রয়েছেন। আর সেজন্য সারাদেশে দলকে সাংগঠনিক দিক থেকে গোছানো হয়েছে। তিনি নিজের ঘোষণা অনুযায়ীই দেশে ফিরবেন।

যে অবস্থানে বাংলাদেশের সরকার

শেখ হাসিনাকে দেশে ফেরাতে বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও বিএনপি সরকার ভারতের কাছে কয়েকদফায় আনুষ্ঠানিক চিঠি দিয়েছে। সরকারের দায়িত্বশীলরাও তাকে ফেরাতে উদ্যোগ নেওয়ার কথা বারবার তুলে ধরেছেন। 

গত বৃহস্পতিবার ঢাকায় একটি ব্রিফিংয়ে বিএনপি সরকারের পররাষ্ট্র প্রতিমন্ত্রী হুমায়ুন কবির সাংবাদিকদের বলেছেন, "শেখ হাসিনা কি শ্বশুর বাড়িতে বেড়াইতেআসবেন যে তাকে পাসপোর্ট দিতে হবে"।

তিনি এ- ও বলেছেন, সন্ত্রাসী ও অপরাধীদের গ্রেপ্তারের জন্য আমাদের প্রত্যর্পণ চুক্তি আছে। সন্ত্রাসী বা অপরাধীদের ফেরাতে পাসপোর্ট লাগে না। এটি হস্তান্তরের বিষয়।

সেখানে তিনি আরও বলেছেন, দুই দেশের মধ্যে বিদ্যমান প্রত্যর্পণ চুক্তির আওতায় ভারত থেকে তাকে ফেরত আনার উদ্যোগ নেবে বাংলাদেশ।

কবির বলেছেন যে, চুক্তির আওতায় প্রতিষ্ঠিত বিচারিক ও কূটনৈতিক চ্যানেলের মাধ্যমে ভারতীয় কর্তৃপক্ষের কাছে শেখ হাসিনাকে আনুষ্ঠানিকভাবে হস্তান্তরের দাবি জানাচ্ছে বাংলাদেশ।

আরও

১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ–জাপান যৌথ ঘোষণায়

জাতীয়

১ ট্রিলিয়ন ইয়েন বিনিয়োগ ও ২ লাখ কর্মসংস্থানসহ যা আছে বাংলাদেশ–জাপান যৌথ ঘোষণায়

বাংলাদেশ ও জাপানের দ্বিপক্ষীয় সম্পর্ককে ‘কৌশলগত অংশীদারত্বে’ উন্নীত করার ঘোষণা দিয়েছেন দুই দেশের প্রধানমন্ত্রী। জাপানের...

২০২৬-১০-২৭ ১৬:০৬

প্রধানমন্ত্রীর সফরে জাপানের সঙ্গে ২ বিলিয়ন ডলার ঋণচুক্তি সইয়ের সম্ভাবনা

জাতীয়

প্রধানমন্ত্রীর সফরে জাপানের সঙ্গে ২ বিলিয়ন ডলার ঋণচুক্তি সইয়ের সম্ভাবনা

প্রধানমন্ত্রী তারেক রহমানের টোকিও সফরে বাংলাদেশ ও জাপানের মধ্যে প্রায় ২ বিলিয়ন মার্কিন ডলারের ঋণ ও আর্থিক সহায়তা সংক্র...

২০২৬-১০-২৬ ১৩:০৯

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা সতর্কতা

জাতীয়

বাংলাদেশিদের জন্য যুক্তরাষ্ট্রের নতুন ভিসা সতর্কতা

কোনো মামলায় গ্রেপ্তার হলে বাংলাদেশিদের যুক্তরাষ্ট্রের ভিসা বাতিল হতে পারে বলে সতর্ক করেছে ঢাকায় অবস্থিত মার্কিন দূতাবাস।...

২০২৬-১০-২৪ ১৬:০৭

ক্ষুধামুক্তির লড়াইয়ে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

জাতীয়

ক্ষুধামুক্তির লড়াইয়ে ভারত-পাকিস্তানের চেয়ে এগিয়ে বাংলাদেশ

ক্ষুধা ও অপুষ্টি মোকাবিলায় দক্ষিণ এশিয়ায় বাংলাদেশের ধারাবাহিক অগ্রগতির বিপরীতে পাকিস্তানের পরিস্থিতির অবনতি হয়েছে। নারীদ...

২০২৬-১০-২২ ১৫:৪৫

কোনো অপশক্তিকে জাতীয় ঐক্য নষ্ট করতে দেওয়া যাবে না: রাষ্ট্রপতি

জাতীয়

কোনো অপশক্তিকে জাতীয় ঐক্য নষ্ট করতে দেওয়া যাবে না: রাষ্ট্রপতি

তরুণ প্রজন্মকে সত্য, ন্যায় ও মানবিকতার পক্ষে সোচ্চার থাকার জোর আহ্বান জানিয়েছেন রাষ্ট্রপতি মির্জা ফখরুল ইসলাম আলমগীর।

২০২৬-১০-২১ ১৫:৪৫

পূজা ও ফাঁকা রাজধানীর নিরাপত্তায় ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনী

জাতীয়

পূজা ও ফাঁকা রাজধানীর নিরাপত্তায় ব্যস্ত আইনশৃঙ্খলা বাহিনী

একদিকে পূজা অন্যদিকে ফাঁকা রাজধানী। এমন অবস্থায় রাজধানীর নিরাপত্তায় নির্ঘুম রাত কাটছে আইনশৃঙ্খলা বাহিনীর। পূজামণ্ডপের কঠ...

২০২৬-১০-২১ ১৫:৪৩