বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

গুগলের নতুন পিক্সেল ফোন আসছে কবে?

গুগলের নতুন পিক্সেল ফোন আসছে কবে?

নতুন পিক্সেল স্মার্টফোন উন্মোচনের দিনক্ষণ ঘোষণা করেছে গুগল। আগামী ১২ আগস্ট যুক্তরাষ্ট্রের নিউইয়র্কে অনুষ্ঠিত হবে প্রতিষ্ঠানটির ‘মেড বাই গুগল’ আয়োজন। সেখানেই নতুন পিক্সেল ১১ সিরিজের স্মার্টফোন উন্মোচনের সম্ভাবনা রয়েছে।

প্রযুক্তিবিষয়ক সংবাদমাধ্যম টেকক্রাঞ্চ জানিয়েছে, গুগল ইতোমধ্যে অনুষ্ঠানের আমন্ত্রণপত্র পাঠানো শুরু করেছে। তবে নতুন যন্ত্রগুলোর বিষয়ে এখনো আনুষ্ঠানিকভাবে কিছু জানায়নি প্রতিষ্ঠানটি।

বিভিন্ন তথ্য ফাঁসের ভিত্তিতে ধারণা করা হচ্ছে, এবার পিক্সেল ১১ সিরিজে নকশায় কিছু পরিবর্তন আসবে। নতুন একটি সোনালি রঙের সংস্করণও থাকতে পারে।

খবরে বলা হয়েছে, সাধারণ পিক্সেল ১১ মডেলে পর্দার চারপাশের কালো অংশ আরও সরু হতে পারে। পেছনের ক্যামেরার নকশাতেও পরিবর্তন দেখা যেতে পারে।

অন্যদিকে পিক্সেল ১১ প্রো আগের মডেলের তুলনায় কিছুটা পাতলা হতে পারে। ভাঁজ করা যায় এমন পিক্সেল ১১ প্রো ফোল্ড মডেলে নতুন ক্যামেরা বিন্যাস এবং কম ওজনের নকশা দেখা যেতে পারে বলেও গুঞ্জন রয়েছে।

তবে সম্ভাব্য একটি পরিবর্তন ক্রেতাদের জন্য সুখবর নাও হতে পারে। বিভিন্ন প্রতিবেদনে বলা হচ্ছে, নতুন পিক্সেল ফোনে ১২৮ গিগাবাইট ধারণক্ষমতার সংস্করণ নাও থাকতে পারে। সেক্ষেত্রে শুরুতেই ২৫৬ গিগাবাইট সংস্করণ বাজারে আসবে। এতে ফোনের দামও কিছুটা বাড়তে পারে।

গত বছর ২০ আগস্ট একই আয়োজনে পিক্সেল ১০ সিরিজ উন্মোচন করেছিল গুগল। পাশাপাশি কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক নতুন সুবিধা, ভাঁজ করা যায় এমন স্মার্টফোন, নতুন স্মার্টঘড়ি এবং স্বল্পমূল্যের নতুন তারবিহীন কানে শোনার যন্ত্রও ঘোষণা করেছিল প্রতিষ্ঠানটি।

আরও

মনের না বলা কথার সঙ্গী ‘মন তরঙ্গ’

প্রযুক্তি

প্রযুক্তিতে মানসিক স্বাস্থ্যসেবার নতুন উদ্যোগ মনের না বলা কথার সঙ্গী ‘মন তরঙ্গ’

কিছু কষ্ট থাকে, যা কাউকে বলা যায় না। হাসিমুখের আড়ালে জমে থাকে উদ্বেগ, একাকিত্ব, হতাশা কিংবা ভবিষ্যৎ নিয়ে অজস্র দুশ্চিন্ত...

২০২৬-১১-১২ ১৯:২০

১৩ নভেম্বর বাংলাদেশে আসছে পাবজি মোবাইল ফ্ল্যাশ

প্রযুক্তি

১৩ নভেম্বর বাংলাদেশে আসছে পাবজি মোবাইল ফ্ল্যাশ

কম ও মাঝারি ক্ষমতার স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বাংলাদেশে আসছে পাবজি মোবাইলের নতুন সংস্করণ ‘পাবজি মোবাইল ফ্...

২০২৬-১১-১২ ১৯:০৭

ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা

প্রযুক্তি

ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের নীতিমালা, ঘৃণাত্মক বক্তব্য ও ভুল তথ্য নিয়ন্ত্রণ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য...

২০২৬-০৯-২৭ ১৩:১১

রোবট দিয়েই রোবট তৈরি, স্বয়ংক্রিয় উৎপাদন লাইন চালু চীনে

প্রযুক্তি

রোবট দিয়েই রোবট তৈরি, স্বয়ংক্রিয় উৎপাদন লাইন চালু চীনে

রোবট দিয়ে রোবট তৈরির ধারণা এবার আর কল্পবিজ্ঞানে সীমাবদ্ধ থাকছে না। চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং জানি...

২০২৬-০৯-১১ ২১:৪১