বৃহস্পতিবার, ১৯ নভেম্বর ২০২৬ ৪ অগ্রহায়ণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

প্রযুক্তি

গুগল সার্চে বড় পরিবর্তন

গুগল সার্চে বড় পরিবর্তন

বিশ্বের সবচেয়ে জনপ্রিয় সার্চ প্ল্যাটফর্ম গুগল তাদের সার্চ ব্যবস্থায় বড় পরিবর্তন আনছে। এতদিন কোনো তথ্য খুঁজলে বিভিন্ন ওয়েবসাইটের লিংক দেখানো হতো। এখন সেই জায়গায় কৃত্রিম বুদ্ধিমত্তাভিত্তিক সরাসরি উত্তর, কথোপকথনের মতো তথ্য আদান-প্রদান এবং ব্যবহারকারীর প্রয়োজন অনুযায়ী আলাদা অভিজ্ঞতা দেখাবে গুগল।

যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত গুগলের বার্ষিক প্রযুক্তি সম্মেলনে নতুন এই পরিবর্তনের ঘোষণা দেওয়া হয়। প্রতিষ্ঠানটি বলছে, গত ২৫ বছরে সার্চ ব্যবস্থায় এটিই সবচেয়ে বড় পরিবর্তন। নতুন ব্যবস্থায় ব্যবহারকারী বড় প্রশ্ন লিখতে পারবেন। গুগল শুধু লিংক দেখাবে না, বরং নিজেই তথ্য বিশ্লেষণ করে উত্তর দেবে। প্রয়োজনে ব্যবহারকারী একই বিষয়ে ধারাবাহিক প্রশ্নও করতে পারবেন।

এছাড়া নতুন সুবিধায় এমন স্বয়ংক্রিয় তথ্য সহকারী থাকবে, যা ব্যবহারকারীর হয়ে ইন্টারনেটে তথ্য খুঁজে নজরদারি করতে পারবে। উদাহরণ হিসেবে গুগল জানিয়েছে, কেউ চাইলে নির্দিষ্ট বাজার পরিস্থিতি বা কোনো বিষয়ের পরিবর্তন পর্যবেক্ষণে এই সহকারী ব্যবহার করতে পারবেন। নতুন তথ্য পাওয়া গেলে সেটি জানিয়ে দেওয়া হবে।

আরও একটি সুবিধায় ব্যবহারকারীরা নিজেদের প্রয়োজন অনুযায়ী ছোট আকারের সেবা বা অ্যাপ তৈরি করতে পারবেন। খাবারের তালিকা, ব্যায়াম পরিকল্পনা কিংবা ব্যক্তিগত সময়সূচির মতো কাজেও এটি ব্যবহার করা যাবে।

প্রযুক্তি বিশ্লেষকেরা বলছেন, এই পরিবর্তনের সবচেয়ে বড় প্রভাব পড়তে পারে অনলাইন সংবাদমাধ্যম ও বিভিন্ন ওয়েবসাইটে। কারণ আগে ব্যবহারকারীরা তথ্য জানতে বিভিন্ন ওয়েবসাইটে প্রবেশ করতেন। এখন গুগল নিজেই অনেক তথ্যের উত্তর দেখিয়ে দিলে ওয়েবসাইটের ভিজিটর কমে যেতে পারে।

বিশেষজ্ঞদের মতে, এখন শুধু সার্চের জন্য লেখা কনটেন্টে আগের মতো সুবিধা পাওয়া যাবে না। বরং মৌলিক সংবাদ, বিশ্বাসযোগ্য তথ্য, নিজস্ব প্রতিবেদন ও ভিডিওভিত্তিক কনটেন্টের গুরুত্ব বাড়বে।

বাংলাদেশের অনলাইন সংবাদমাধ্যমগুলোর বড় অংশ এখনো গুগল থেকে আসা দর্শকের ওপর নির্ভরশীল। ফলে নতুন পরিস্থিতিতে টিকে থাকতে হলে নিজস্ব পাঠকগোষ্ঠী তৈরি, মানসম্মত কনটেন্ট প্রকাশ এবং সরাসরি দর্শকের সঙ্গে যোগাযোগ বাড়ানোর দিকে গুরুত্ব দিতে হবে।

আরও

মনের না বলা কথার সঙ্গী ‘মন তরঙ্গ’

প্রযুক্তি

প্রযুক্তিতে মানসিক স্বাস্থ্যসেবার নতুন উদ্যোগ মনের না বলা কথার সঙ্গী ‘মন তরঙ্গ’

কিছু কষ্ট থাকে, যা কাউকে বলা যায় না। হাসিমুখের আড়ালে জমে থাকে উদ্বেগ, একাকিত্ব, হতাশা কিংবা ভবিষ্যৎ নিয়ে অজস্র দুশ্চিন্ত...

২০২৬-১১-১২ ১৯:২০

১৩ নভেম্বর বাংলাদেশে আসছে পাবজি মোবাইল ফ্ল্যাশ

প্রযুক্তি

১৩ নভেম্বর বাংলাদেশে আসছে পাবজি মোবাইল ফ্ল্যাশ

কম ও মাঝারি ক্ষমতার স্মার্টফোন ব্যবহারকারীদের কথা মাথায় রেখে বাংলাদেশে আসছে পাবজি মোবাইলের নতুন সংস্করণ ‘পাবজি মোবাইল ফ্...

২০২৬-১১-১২ ১৯:০৭

ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা

প্রযুক্তি

ফেসবুকে ব্যবহারকারীদের বিভ্রান্ত করেছে মেটা

ফেসবুক ব্যবহারকারীদের ব্যক্তিগত তথ্য ব্যবহারের নীতিমালা, ঘৃণাত্মক বক্তব্য ও ভুল তথ্য নিয়ন্ত্রণ নিয়ে বিভ্রান্তিকর বক্তব্য...

২০২৬-০৯-২৭ ১৩:১১

রোবট দিয়েই রোবট তৈরি, স্বয়ংক্রিয় উৎপাদন লাইন চালু চীনে

প্রযুক্তি

রোবট দিয়েই রোবট তৈরি, স্বয়ংক্রিয় উৎপাদন লাইন চালু চীনে

রোবট দিয়ে রোবট তৈরির ধারণা এবার আর কল্পবিজ্ঞানে সীমাবদ্ধ থাকছে না। চীনের বৈদ্যুতিক গাড়ি নির্মাতা প্রতিষ্ঠান এক্সপেং জানি...

২০২৬-০৯-১১ ২১:৪১