শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় পরিবারের ওপর অভিমান করে প্রেমিক- প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু

গাইবান্ধায় পরিবারের ওপর অভিমান করে প্রেমিক- প্রেমিকার বিষপান, প্রেমিকার মৃত্যু

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় পরিবারের ওপর অভিমান করে বিষপান করেছে প্রেমিক প্রেমিকার। এতে মৃত্যু হয়েছে মিম আক্তার( ১৯) নামের প্রেমিকার। অপরদিকে হাসপাতালে মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে প্রেমিক মোরসালিন হাসান পরশ (২১)।

রোববার (১৯ এপ্রিল) রাতে বিষয়টি নিশ্চিত করেছেন সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একে এম হাবিবুল ইসলাম ।

সাদুল্লাপুর উপজেলার জয়েনপুর গ্রামে প্রেমিক- প্রেমিকার একসঙ্গে বিষপান করার বিষয়টি ব্যাপক চাঞ্চলের সৃষ্টি হয়েছে।


প্রেমিক মোরসালিন হাসান পরশ জয়েনপুর গ্রামের হামিদ মিয়া ছেলে এবং প্রেমিকা মিম আক্তার একই গ্রামের শফিউল ইসলামের মেয়ে ।


পুলিশ ও স্থানীয়রা জানায়, দীর্ঘদিন ধরে মিম আক্তারের সাথে প্রতিবেশী মোরসালিন হাসান পরশের প্রেমের সম্পর্ক চলে আসছিল । এ বিষয়টি উভয় পরিবারের মধ্যে জানাজানি হলে তারা নিজেরাই দুই জনে পরিবারের বিয়ের প্রস্তাব করেন। এতে পরিবারের লোকজন রাজি না হওয়ায় মোরসালিন হাসান পরশ ও মিমা আক্তার আজ রোববার সকাল ১১ টার দিকে দুই জনেই বিষপান করে আত্মহত্যার চেষ্টা করেন । বিষপানের ঘটনাটি টের পেয়ে স্বজনরাও তাদেরকে উদ্ধার করে সাদুল্লাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন । চিকিৎসাধীন অবস্থায় সেখানে প্রেমিকা মিম আক্তার মৃত্যুবরণ করেন । এদিকে প্রেমিক মোরসালিন হাসান পরশের অবস্থার অবনতি ঘটলে কর্তব্যরত চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য রংপুর মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে।

সাদুল্যাপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ( ওসি )এ কে এম হাবিবুল ইসলাম বলেন, মিম আক্তারের মরদেহ ময়নাতদন্তের জন্য গাইবান্ধা আধুনিক হাসপাতালে প্রেরণ করা হয়েছে । এ ব্যাপারে এখনো কোনো অভিযোগ পাওয়া যায়নি। তবে থানায় একটি ইউ ডি মামলা দায়ের করা হয়েছে বলে জানান তিনি ।

আরও

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

সারা দেশ

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী প্রাইভেটকারের পথ আটকে ক্যাশ ম্যানেজারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা আর...

২০২৬-১০-০৯ ২১:৩০

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

সারা দেশ

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছ...

২০২৬-১০-০৯ ২১:১৮

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪