শনিবার, ১০ অক্টোবর ২০২৬ ২৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

গাইবান্ধায় মোটরসাইকেল চালকদের বিক্ষোভ

গাইবান্ধায় মোটরসাইকেল চালকদের বিক্ষোভ

গাইবান্ধায় তিনদিন ধরে জ্বালানি তেল না পেয়ে ক্ষোভে ফেটে পড়েছেন প্রায় পাঁচ শতাধিক মোটরসাইকেল চালক। মঙ্গলবার (৩১ মার্চ) সকালে তারা সড়ক অবরোধ করে বিক্ষোভ শুরু করেন। এতে ওই এলাকায় যান চলাচল সম্পূর্ণভাবে বন্ধ হয়ে যায় এবং সাধারণ যাত্রীদের চরম ভোগান্তিতে পড়তে হয়।

বিক্ষোভকারীরা অভিযোগ করেছেন, স্থানীয় রহমান অ্যান্ড পেট্রোল পাম্প কর্তৃপক্ষ ইঞ্জিন নষ্ট হওয়ার অজুহাত দেখিয়ে দীর্ঘদিন ধরে মোটরসাইকেল চালকদের জ্বালানি তেল দিচ্ছে না। সোমবার রাত থেকেই তারা পাম্পের সামনে অবস্থান নেন। পরে কোনো সমাধান না পেয়ে মঙ্গলবার সকালে বাধ্য হয়ে সড়ক অবরোধ করেন।

এদিকে সরকার অবৈধ মজুদের বিরুদ্ধে বিশেষ অভিযান চালাচ্ছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের তথ্য অনুযায়ী, ৩ মার্চ থেকে ২৯ মার্চ পর্যন্ত সারাদেশে মোট ৩,১৬৮টি অভিযান পরিচালনা করা হয়। এই অভিযানে ২ লাখ ৮,৬৫০ লিটার জ্বালানি তেল উদ্ধার করা হয়েছে, যার মধ্যে ডিজেল সবচেয়ে বেশি—১,৩৯,৯৬৫ লিটার। এছাড়া ২২,৫৩৯ লিটার অকটেন ও ৪৬,১৪৬ লিটার পেট্রোল জব্দ করা হয়েছে।

অবৈধ মজুদের বিরুদ্ধে ১,০৫৩টি মামলা দায়ের করা হয়েছে, ১৬ জনকে কারাদণ্ড দেওয়া হয়েছে এবং মোট ৭৫ লাখ ১৬ হাজার টাকা জরিমানা আদায় করা হয়েছে। জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের যুগ্ম সচিব মনির হোসেন চৌধুরী জানিয়েছেন, অভিযান চলমান থাকবে এবং জ্বালানি খাতে শৃঙ্খলা ফেরাতে কঠোর ব্যবস্থা নেওয়া হচ্ছে।

একই সময়ে আন্তর্জাতিক বাজারে তেলের দাম ও দেশীয় পরিস্থিতি বিবেচনা করে সরকার জ্বালানি তেলের নতুন দাম নির্ধারণের উদ্যোগ নিয়েছে। নিয়মিত মাসিক মূল্য সমন্বয় নীতির অংশ হিসেবে মঙ্গলবার (৩১ মার্চ) নতুন দাম ঘোষিত হবে। সরকারি কর্মকর্তারা বলছেন, এতে আমদানি ব্যয় ও বাজার ব্যবস্থাপনায় ভারসাম্য বজায় রাখার পাশাপাশি জ্বালানি খাতে স্বচ্ছ ও পূর্বানুমেয় নীতি কাঠামো নিশ্চিত হবে।

তবে বর্তমান পরিস্থিতিতে শিক্ষাপ্রতিষ্ঠান ও সরকারি অফিসে অনলাইন ক্লাস ও হোম অফিস চালুর বিষয়টি আবারও সরকারের সক্রিয় বিবেচনায় রয়েছে, যেন জ্বালানি সাশ্রয়ে সাধারণ মানুষের দৈনন্দিন চলাচল ও উৎপাদন কার্যক্রমে প্রভাব কম হয়।

আরও

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

সারা দেশ

শ্রীপুরে বিকাশের টাকাবাহী গাড়িতে হামলা, গুলিবিদ্ধ ক্যাশ ম্যানেজার

গাজীপুরের শ্রীপুরে বিকাশের টাকাবাহী প্রাইভেটকারের পথ আটকে ক্যাশ ম্যানেজারকে গুলি করেছে দুর্বৃত্তরা। এ সময় গাড়িতে থাকা আর...

২০২৬-১০-০৯ ২১:৩০

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

সারা দেশ

চলতি বছর ছয় কোটি পর্যন্ত গাছ লাগানোর পরিকল্পনা সরকারের

চলতি বছর পাঁচ কোটি গাছ লাগানোর লক্ষ্যমাত্রা বাড়িয়ে সাড়ে পাঁচ থেকে ছয় কোটি গাছ লাগানোর পরিকল্পনা করছে সরকার। একই সঙ্গে বছ...

২০২৬-১০-০৯ ২১:১৮

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারা দেশ

‘কে কোথা থেকে কত পারসেন্ট টাকা নেয়, আমি জানি’: এমপি লুৎফুল্লাহেল মাজেদ বাবু

সারের লাইসেন্স দেওয়া নিয়ে উপজেলা ও জেলা প্রশাসনের ভূমিকা সম্পর্কে অসন্তোষ প্রকাশ করেছেন ময়মনসিংহ-৮ (ঈশ্বরগঞ্জ) আসনের বিএ...

২০২৬-১০-০৯ ২১:০১

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

সারা দেশ

সম্প্রীতি বজায় রেখে শান্তিপূর্ণ দুর্গাপূজা উদ্‌যাপনের আহ্বান খাদ্যমন্ত্রীর

ধর্ম-বর্ণ নির্বিশেষে সবাইকে সম্প্রীতি ও সৌহার্দ্য বজায় রেখে আসন্ন দুর্গাপূজা শান্তিপূর্ণ ও নির্বিঘ্নে উদ্‌যাপনে দায়িত্বশ...

২০২৬-১০-০৯ ২০:৪৯

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

সারা দেশ

কুমিল্লায় হত্যার শিকার শিক্ষার্থীর লাশ যশোরে দাফন, একমাত্র সন্তানকে হারিয়ে বাকরুদ্ধ মা বাবা

কুমিল্লার লালমাইয়ে ধানক্ষেত থেকে উদ্ধার হওয়া সপ্তম শ্রেণির শিক্ষার্থী জান্নাতুল তাজমিনের (১৫) মরদেহ যশোরে দাফন করা হয়েছে...

২০২৬-১০-০৯ ১৯:১৬

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

সারা দেশ

গাইবান্ধা বারান্দায় চিকিৎসা, হাসপাতাল থেকেই ডেঙ্গু ছড়িয়ে পড়ার শঙ্কা

‘ছোট শিশুটি কয়েকদিন ধরে পেট ব্যথায় ভুগছিল। গত দুইদিন ধরে গাইবান্ধা হাসপাতালে ভর্তি করাইছি। এখানে মানুষ গাদাগাদি করে ভর্ত...

২০২৬-১০-০৯ ১৯:১৪