সোমবার, ১০ আগস্ট ২০২৬ ২৬ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীদের বিরক্ত করার প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১

ফরিদপুরে মাদ্রাসাছাত্রীদের বিরক্ত করার প্রতিবাদে সংঘর্ষ, নিহত ১

ফরিদপুরের ভাঙ্গায় মাদ্রাসাছাত্রীদের বিরক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের মধ্যে সংঘর্ষে সানি ব্যাপারী (১৯) নামে এক তরুণ নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন অন্তত ১০ জন।

সোমবার (১০ আগস্ট) দুপুরে ভাঙ্গা পৌরসভার কৈডুবী সদরদী গ্রামে এ সংঘর্ষের ঘটনা ঘটে।

স্থানীয় সূত্রে জানা গেছে, কৈডুবী সদরদী এলাকার হযরত ফাতেমাতুজ যহুরা (রাঃ) মহিলা মাদ্রাসার কয়েকজন শিক্ষার্থীকে একই এলাকার বশার মাতুব্বরের ছেলে জিহাদ মাতুব্বর বেশ কিছুদিন ধরে বিরক্ত করে আসছিলেন বলে অভিযোগ ওঠে। বিষয়টি নিয়ে সোমবার সকালে মাদ্রাসার মোহতামিম মুফতি মনির ব্যাপারী প্রতিবাদ জানান।

এ নিয়ে দুই পক্ষের মধ্যে বিরোধের সূত্রপাত হয়। একপর্যায়ে উভয় পক্ষের লোকজন হাতাহাতিতে জড়িয়ে পড়েন। পরে তারা দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় এক ঘণ্টা ধরে চলা এ সংঘর্ষে অন্তত ১০ জন আহত হন।

স্থানীয়রা জানান, সংঘর্ষে একপক্ষে বশার মাতুব্বর, বাক্কার মাতুব্বর, আলমগীর মাতুব্বর, হাসান মাতুব্বর ও জাহাঙ্গীর মাতুব্বরের লোকজন এবং অপরপক্ষে মুফতি মনির ব্যাপারী, সবুজ ব্যাপারী, পলাশ ব্যাপারী ও আতিয়ার ব্যাপারীর লোকজন ছিলেন।

আহতদের উদ্ধার করে ভাঙ্গা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে চিকিৎসাধীন আহতদের মধ্যে গুরুতর অবস্থায় তিনজনকে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়।

পরে উন্নত চিকিৎসার জন্য আতিয়ার ব্যাপারীর ছেলে সানি ব্যাপারীকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানোর পথে তাঁর মৃত্যু হয়।

ঘটনার প্রত্যক্ষদর্শী আছমত মাতুব্বর বলেন, মাদ্রাসাছাত্রীদের বিরক্ত করার প্রতিবাদে প্রথমে দুই পক্ষের মধ্যে হাতাহাতি হয়। স্থানীয়দের সহায়তায় তখন পরিস্থিতি শান্ত করে সবাইকে বাড়ি পাঠানো হয়। প্রায় এক ঘণ্টা পর আবারও দুই পক্ষ দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে।

ভাঙ্গা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মিজানুর রহমান বলেন, মাদ্রাসাছাত্রীদের বিরক্ত করার প্রতিবাদকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে একজন নিহত ও কয়েকজন আহত হয়েছেন। বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে।

তিনি আরও বলেন, নিহতের মরদেহ ময়নাতদন্তের জন্য মর্গে পাঠানো হবে। ঘটনার তদন্ত করে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে।

আরও

ফেনীতে পৌর কৃষক দলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত

সারা দেশ

ফেনীতে পৌর কৃষক দলের উদ্যোগে গাছের চারা বিতরণ কর্মসূচি পালিত

প্রধানমন্ত্রী তারেক রহমানের ঘোষিত ৫ বছরে সারাদেশে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির অংশ হিসেবে ফেনী পৌরসভার প্রতিটি ওয়ার্ডে গা...

২০২৬-০৮-১০ ২০:৫৩

আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে জমিতে ফের স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে

সারা দেশ

আদালতের নিষেধাজ্ঞ অমান্য করে জমিতে ফের স্থাপনা নির্মাণের অভিযোগে সংবাদ সম্মেলনে

পটুয়াখালীর কলাপাড়ায় আদালতের স্থিতাবস্থা আদেশ থাকা একটি বিরোধপূর্ণ জমিতে ফের দুটি টিনের স্থাপনা নির্মাণের অভিযোগ উঠেছে। এ...

২০২৬-০৮-১০ ২০:৩২

সাত শিক্ষক, আট পরীক্ষার্থী পাস করেনি একজনও; শিক্ষক সংকট ও অনিয়মিত ক্লাসের অভিযোগ

সারা দেশ

সাত শিক্ষক, আট পরীক্ষার্থী পাস করেনি একজনও; শিক্ষক সংকট ও অনিয়মিত ক্লাসের অভিযোগ

পিরোজপুর সদর উপজেলার কদমতলা ইউনিয়নের পোরগোলা মাধ্যমিক বিদ্যালয়ের এবারের এসএসসি পরীক্ষায়নিয়মিত আট পরীক্ষার্থীর কেউই পাস ক...

২০২৬-০৮-১০ ২০:২৮

ঘুন পোকার গুঁড়োতেই মিলল খুনের ক্লু, পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন

সারা দেশ

ঘুন পোকার গুঁড়োতেই মিলল খুনের ক্লু, পিরোজপুরের ভাণ্ডারিয়ায় ১৬ ঘণ্টায় হত্যার রহস্য উন্মোচন

লাশ পড়ে ছিল নদীর বেরিবাঁধের পাশে। দেখে মনে হচ্ছিল, সেখানেই হয়তো খুন করা হয়েছে কিন্তু পুলিশের চোখে ধরা পড়ে মরদেহের মাথা ও...

২০২৬-০৮-১০ ২০:২২

জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ১৭

সারা দেশ

জমি নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ১, আটক ১৭

কুড়িগ্রামের ভূরুঙ্গামারী উপজেলার আন্ধারীঝাড় ইউনিয়নের রায়গঞ্জ ব্রীজ সংলগ্ন খামার আন্ধারীঝাড় কানিপাড়া এলাকায় জমি নিয়ে বিরো...

২০২৬-০৮-১০ ২০:২০