বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬ ১৬ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, নিহত ১

শরীয়তপুরে দুই পক্ষের সংঘর্ষ-ককটেল বিস্ফোরণ, নিহত ১

শরীয়তপুরের জাজিরায় আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসময় ককটেল বিস্ফোরণে মান্নান সরদার (৭০) নামে এক ব্যক্তি নিহত হয়েছেন। এ ঘটনায় একজনের হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হওয়াসহ অন্তত ১০ জন আহত হয়েছেন।

সোমবার (১০ আগস্ট) সন্ধ্যায় উপজেলার মূলনা ইউনিয়নের লাউখোলা এলাকায় এ ঘটনা ঘটে।

নিহত মান্নান সরদার পার্শ্ববর্তী সেনেরচর ইউনিয়নের চরধুপুর চরকান্দি এলাকার মৃত আলিউদ্দিন সরদারের ছেলে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, লাউখোলা এলাকার রেজাউল শিকদার ও তার সমর্থকদের সঙ্গে আধিপত্য বিস্তার নিয়ে তমিজ খাঁ ও তার সমর্থকদের বিরোধ চলে আসছিল। এর জেরে সোমবার সন্ধ্যায় দুই পক্ষের লোকজন সংঘর্ষে জড়িয়ে পড়ে। একপর্যায়ে উভয় পক্ষের মধ্যে বেশ কয়েকটি ককটেল বিস্ফোরণের ঘটনা ঘটে। এতে উভয় পক্ষের অন্তত ১০ জন আহত হন। আহতদের মধ্যে রেজাউল শিকদারের সমর্থক মান্নান সরদারকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে জাজিরা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

অন্যদিকে, তমিজ খাঁর সমর্থক রিপন মোল্লা হাতবোমার আঘাতে গুরুতর আহত হন। তার একটি হাত মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে তাকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় পাঠানো হয়েছে।

জাজিরা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা রোমান বাদশাহ বলেন, ‘বোমা বিস্ফোরণের আঘাত নিয়ে দুই ব্যক্তিকে হাসপাতালে আনা হয়েছিল। তাদের মধ্যে একজনের হাত গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়েছে। তাকে প্রাথমিক চিকিৎসা দিয়ে ঢাকায় রেফার করা হয়েছে। আহত আরেক ব্যক্তিকে পরীক্ষা-নিরীক্ষা শেষে মৃত ঘোষণা করা হয়েছে।

এ বিষয়ে জেলার অতিরিক্ত পুলিশ সুপার (নড়িয়া সার্কেল) মুহাম্মদ মহিউদ্দিন মিরাজ বলেন, জাজিরায় দুই পক্ষের সংঘর্ষের ঘটনায় একজন নিহত হওয়ার খবর পেয়েছি। ঘটনাস্থলে অতিরিক্ত পুলিশ পাঠানো হয়েছে। এ ঘটনায় প্রয়োজনীয় আইনি পদক্ষেপ নেওয়া হবে।

আরও

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

সারা দেশ

পায়রা সেতুতে দর্শনার্থীদের হেনস্তা ও চাঁদাবাজি কিশোর গ্যাংয়ের

পটুয়াখালীর জনপ্রিয় পর্যটন কেন্দ্র লেবুখালী পায়রা সেতুতে ঘুরতে আসা তরুণ-তরুণীদের ভয়ভীতি দেখিয়ে হেনস্তা ও টাকা আদায়ে...

২০২৬-১০-০১ ১৫:০৮

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

সারা দেশ

খুলনায় নিসচার মাসব্যাপী সচেতনতামূলক ক্যাম্পেইনের উদ্বোধন

নিরাপদ সড়ক সমৃদ্ধ দেশ সবার আগে বাংলাদেশ' প্রতিপাদ্য নিয়ে আগামী ২২ অক্টোবর দেশব্যাপী পালিত হতে যাচ্ছে 'জাতীয় নিরাপদ সড়ক দ...

২০২৬-১০-০১ ১৫:০৭

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

সারা দেশ

মিরপুরে সংঘর্ষ-অগ্নিসংযোগ: চার মামলায় আসামি ৪-৫০০, গ্রেপ্তার ২৬

রাজধানীর মিরপুর-১০ এলাকায় ফুটপাত থেকে অবৈধ দখল উচ্ছেদ অভিযানকে কেন্দ্র করে সংঘর্ষ, ভাঙচুর ও অগ্নিসংযোগের ঘটনায় চারটি মাম...

২০২৬-১০-০১ ১৪:৩২

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

সারা দেশ

ফুটপাত দখলমুক্ত না হওয়া পর্যন্ত অভিযান চলবে: ডিএনসিসি প্রশাসক

ফুটপাত দখলমুক্ত করতে যতদিন সফলতা না আসবে, ততদিন অভিযান চলবে বলে জানিয়েছেন ঢাকা উত্তর সিটি করপোরেশনের (ডিএনসিসি) প্রশাসক...

২০২৬-১০-০১ ১৪:২৩

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

সারা দেশ

যেখানেই যাচ্ছি, রাস্তা-ব্রিজ-ড্রেনেজ নেই, তাহলে উন্নয়ন হলোটা কী?’

গত ২০ বছরে দেশে উন্নয়নের জোয়ার বয়ে যাওয়ার কথা বলা হলেও বাস্তব চিত্র ভিন্ন বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন...

২০২৬-১০-০১ ১৪:২১

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সারা দেশ

সংসদ সদস্য পদ থেকে পদত্যাগপত্র জমা দিলেন ফেরদৌসী আহমেদ মিষ্টি

সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য পদ থেকে পদত্যাগ করতে জাতীয় সংসদে গিয়ে পদত্যাগপত্র জমা দিয়েছেন ফেরদৌসী আহমেদ মিষ্টি।

২০২৬-১০-০১ ১৪:১৮