ফুটবলের পর এবার ‘ডক্টর’ মেসি, মিলছে সম্মানসূচক ডিগ্রি
স্পোর্টস ডেস্ক
|
২০২৬-১০-০১ ১৫:০৯
সিইও: সাজ্জাদ হোসেন
বাংলাদেশ অফিস: ইউরোপা টাওয়ার, ফ্ল্যাট ৩/বি, ৩৮৩/১/এফ বিটিভি সংলগ্ন, পূর্ব রামপুরা, ঢাকা-১২১৯।
যুক্তরাজ্য অফিস: লেক্স হাউস, ১-৭ হেইনল্ট স্ট্রিট, ইলফোর্ড আইজি১ ৪ইএল, যুক্তরাজ্য।
ফোন : +৪৪ ৭৪৯৫ ৯২২৫৮২
© ২০২৬ | চ্যানেল ১৮ কর্তৃক সর্বসত্ব ® সংরক্ষিত
ফুটবলের বড় প্রায় সব ট্রফিই জিতেছেন লিওনেল মেসি। এবার তাঁর অর্জনের তালিকায় যোগ হতে যাচ্ছে নতুন এক সম্মান—‘ডক্টর’ উপাধি। আর্জেন্টিনার বৃহত্তম ও অন্যতম মর্যাদাপূর্ণ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান বুয়েনস আইরেস বিশ্ববিদ্যালয় থেকে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি পেতে যাচ্ছেন আর্জেন্টাইন এই কিংবদন্তি।
মেসিকে সম্মানসূচক ডক্টরেট দেওয়ার সিদ্ধান্ত সর্বসম্মতভাবে অনুমোদন করেছে বিশ্ববিদ্যালয়ের সুপিরিয়র কাউন্সিল। তাঁর উৎকর্ষ, অধ্যবসায়, বিনয় এবং আর্জেন্টিনার প্রতিনিধিত্বের প্রতি অঙ্গীকারের স্বীকৃতি হিসেবে এই সম্মান দেওয়া হচ্ছে।
আগামী ৬ অক্টোবর মেসির হাতে তুলে দেওয়া হবে সম্মানসূচক ডক্টরেট ডিগ্রি। দিনটি তাঁর জন্য আরও বিশেষ হয়ে উঠবে কয়েক ঘণ্টা পরই। একই দিনে আর্জেন্টিনার জার্সিতে শেষবারের মতো মাঠে নামার কথা রয়েছে ৩৯ বছর বয়সী এই তারকার।
ফলে সম্মানসূচক ডক্টরেট গ্রহণের দিনই জাতীয় দলের হয়ে শেষ ম্যাচ—মেসির ক্যারিয়ারে দিনটি হয়ে উঠতে পারে স্মরণীয় এক অধ্যায়।