বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬ ১৫ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

সারা দেশ

আনোয়ারায় বৃদ্ধকে কুপিয়ে জখম

আনোয়ারায় বৃদ্ধকে কুপিয়ে জখম

চট্টগ্রামের আনোয়ারায় জায়গা-জমি নিয়ে বিরোধের জেরে আলী আহমদ (৬৫) নামের এক বৃদ্ধ ও তার পরিবারের দুই সদস্যকে ধারালো অস্ত্র দিয়ে আঘাত করে জখম করার অভিযোগ উঠেছে। এ ঘটনায় আহত আলী আহমদ বাদী হয়ে ১০ জনকে আসামি করে থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন।

সোমবার (১০ আগস্ট) বিকেল তিনটার দিকে উপজেলার বৈরাগ ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের আক্কল আলীর বাড়ি এলাকায় এ ঘটনা ঘটে।

আহত আলী আহমদ ওই এলাকার মৃত আবদুর রকিবের ছেলে।

অভিযোগে বলা হয়, অভিযুক্ত ব্যক্তিরা একই বাড়ির বাসিন্দা। তাদের সঙ্গে আলী আহমদের পরিবারের দীর্ঘদিন ধরে জায়গা-জমি নিয়ে বিরোধ ও মামলা-মোকদ্দমা চলে আসছিল। এর জের ধরে সোমবার বিকেলে অভিযুক্ত ব্যক্তিরা পূর্বপরিকল্পিতভাবে ধারালো অস্ত্রসস্ত্র ও লাঠিসোঁটা নিয়ে আলী আহমদ ও তার স্বজনদের আমির আহমদ ও স্ত্রী নূর বেগমকে এলোপাতাড়ি মারধর করে আহত করা হয়।

এছাড়া হামলাকারীরা আলী আহমদের একটি পেয়ারা গাছ ও টিনের তৈরি রান্নাঘর ভাঙচুর করে প্রায় ১ লাখ ৫০ হাজার টাকার ক্ষতি করেছে বলে অভিযোগে বলা হয়। পরে তারা আবারও খুন ও জখমের হুমকি দেন বলেও অভিযোগে উল্লেখ করা হয়েছে।

এবিষয়ে আহত আলী আহমদ বলেন, এসময় স্থানীয়রা আমাদের উদ্ধার করে প্রথমে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ও পরে উন্নত চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে (চমেক) পাঠানো হয়।

অভিযোগের বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জুনায়েত চৌধুরী বলেন,'আমরা আহতদের পক্ষ থেকে একটি অভিযোগ পেয়েছি। বিষয়টি তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।'

আরও

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে

সারা দেশ

প্রতিমন্ত্রী মীর শাহে আলম ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে

ফ্যাসিস্ট শেখ হাসিনাকে ফেরাতে গুপ্ত ও নিষিদ্ধদের ষড়যন্ত্র চলছে বলে মন্তব্য করেছেন স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় প্...

২০২৬-০৯-২৯ ২২:১২

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

সারা দেশ

মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনায় কঠোর হচ্ছে কেসিসি

খুলনা সিটি কর্পোরেশনের মেডিকেল বর্জ্য ব্যবস্থাপনা কমিটির এক সভা আজ মঙ্গলবার বিকেলে নগর ভবনের জিআইজেড মিলনায়তনে অনুষ্ঠিত...

২০২৬-০৯-২৯ ২২:০৮

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

সারা দেশ

শালিখা শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়নের চেয়ারম্যানের সংবাদ সম্মেলন

মাগুরার শালিখায় সমবায় অধিদপ্তরের নিবন্ধিত ‘শিক্ষক কর্মচারী কো-অপারেটিভ ক্রেডিট ইউনিয়ন লিমিটেড’-এর চেয়ারম্যান বাহারুল...

২০২৬-০৯-২৯ ২১:০৬

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

সারা দেশ

গাইবান্ধায় রোগাক্রান্ত গরুর মাংস বিক্রির অভিযোগে মাংস ব্যবসায়ির ২৫ হাজার টাকা জরিমানা

গাইবান্ধার সাদুল্লাপুর উপজেলায় রোগাক্রান্ত গরু জবাই করে মাংস বিক্রির অভিযোগে জেলাল শেখ (৫০) নামের এক মাংস ব্যবসায়ির ২৫...

২০২৬-০৯-২৯ ২১:০৫

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

সারা দেশ

মীরসরাইয়ে পালগ্রাম সংযোগ সড়কের সংস্কার কাজের উদ্বোধন

মীরসরাইয়ের এমপি নুরুল আমিন এর উন্নয়নমূলক কাজের অংশ হিসেবে মীরসরাই উপজেলার ১২ নং খৈয়াছড়া ইউনিয়ন পশ্চিম খৈয়াছড়া পালগ্রাম...

২০২৬-০৯-২৯ ২০:২৬