শনিবার, ২৩ মে ২০২৬ ৯ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

ফিচার-লাইফস্টাইল

ফলের ফেলে দেওয়া অংশ যেসব কাজে লাগাতে পারেন

ফলের ফেলে দেওয়া অংশ যেসব কাজে লাগাতে পারেন

গ্রীষ্মকাল হলো ফলের মৌসুম। আমরা প্রায় সবাই ফল খেলেও এর খোসা কিংবা বীজ ফেলে দিই। কিন্তু আপনি কি জানেন, এমন অনেক ফল আছে যেগুলোর বীজ কিংবা খোসা ফেলে না দিয়ে বিভিন্ন কাজে লাগানো যায়? বিশেষ করে বিভিন্ন নাস্তা, পানীয় তৈরিতে এগুলো ব্যবহার করা যেতে পারে। বিশ্বাস হচ্ছে না? তাহলে চলুন জেনে নেওয়া যাক কোন ফলের কোন উচ্ছিষ্ট অংশ দিয়ে কী তৈরি করা যেতে পারে-

১. তরমুজের খোসার সবজি

তরমুজের রসালো লাল শাঁস এবং শক্ত সবুজ খোসার মাঝের সাদা অংশটি কিন্তু রান্না করে খাওয়া যায়। সেজন্য আপনাকে বাইরের সবুজ স্তরটি ছাড়িয়ে নিতে হবে, এবার সাদা অংশটি ছোট ছোট টুকরো করে কেটে নিন। এবার অন্যান্য সবজি রান্নার মতোই বিভিন্ন মসলা সহযোগে রান্না করুন। এই তরকারি রুটি, পরোটা কিংবা ভাতের সঙ্গে খেতে পারবেন।

২. তরমুজের বীজ

তরমুজের বীজ পুষ্টিগুণে ভরপুর। এটি দিয়ে সহজেই মুচমুচে নাস্তা তৈরি করতে পারবেন। তরমুজের বীজ ধুয়ে শুকিয়ে নিন। এরপর সামান্য ঘি, ব্ল্যাক সল্ট, চাট মসলা এবং ভাজা জিরার গুঁড়া দিয়ে ভাজুন। এর স্বাদ বাদামের মতো। একটি জারে রেখে দিন এবং যখন প্রয়োজন মুঠো ভরে খান। এগুলো চাটের টপিং হিসেবেও চমৎকার কাজ করে।

৩. লেবু জাতীয় ফলের খোসা

কমলা এবং লেবুর খোসা সুগন্ধ এবং তীব্র স্বাদে ভরপুর। এগুলো ফেলে না দিয়ে রোদে বা চুলার অল্প আঁচে মুচমুচে হওয়া পর্যন্ত শুকিয়ে গুঁড়া করে নিন। এই গুঁড়া কেক, চা, ম্যারিনেড এবং ডেজার্টে চমৎকারভাবে কাজ করে। তাহলে এখন থেকে এ ধরনের ফলের খোসা ফেলে না দিয়ে সংরক্ষণ করুন।

৪. লেবুর খোসা দিয়ে ক্যান্ডি

লেবু বা কমলার খোসা দিয়ে সুস্বাদু ক্যান্ডি তৈরি করা যায়। খোসা সেদ্ধ করে চিনির সহযোগে রান্না করুন। খাওয়ার পরে এগুলো চিবিয়ে খেলে তা মুখের ভেতরটা সতেজ রাখে। এটি অনেকটা ঘরে তৈরি ডাইজেস্টিভ ক্যান্ডির মতো কাজ করে। ক্যান্ডিগুলো একটি জারে রেখে দিন এবং খাবারের পর উপভোগ করুন।

৫. ফলের খোসার ভিনেগার তৈরি করুন

আপেল, নাশপাতি, আনারস বা বেরি জাতীয় ফলের খোসা এবং অবশিষ্ট অংশ দিয়ে ঘরে তৈরি ফ্রুট ভিনেগার বানানো যায়। এর সঙ্গে প্রয়োজন পানি ও চিনি। প্রাকৃতিক চিনি গাঁজন প্রক্রিয়ার মাধ্যমে ধীরে ধীরে টক-মিষ্টি ভিনেগার তৈরি হয়। যা সালাদ ড্রেসিং, ম্যারিনেড বা ঘরে তৈরি পরিষ্কারক দ্রবণেও ব্যবহার করা যেতে পারে।

৬. কমলার খোসার চাটনি

কমলার খোসার একটি সুন্দর, মিষ্টি-তিক্ত স্বাদ রয়েছে যা দিয়ে চমৎকার চাটনি তৈরি হয়। খোসার তেতো ভাব কমাতে সেদ্ধ করুন, তারপর গুড়, তেঁতুল, শুকনা এবং ভাজা জিরার সঙ্গে ব্লেন্ড করে নিন। এর ফলে আঠালো, ঝাল, টক এবং হালকা মিষ্টি চাটনি তৈরি হয়। যা অনেক খাবারের সঙ্গে খাওয়া যায়।

আরও

বয়স ১৮ পেরোলেও নেওয়া জরুরি এই ৫ টিকা, কারণ জানাল হু

ফিচার-লাইফস্টাইল

বয়স ১৮ পেরোলেও নেওয়া জরুরি এই ৫ টিকা, কারণ জানাল হু

টিকা শুধু শৈশবেই নিতে হয়, এ ধারণা ভুল। বর্তমান পরিস্থিতিতে যে ভাবে সংক্রামক রোগ বেড়ে চলেছে, তাতে বয়ঃসন্ধিকাল পার হওয়ার...

২০২৬-০৫-১০ ১০:১৫

আজ বিশ্ব মা দিবস : মমতাময়ী মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা

ফিচার-লাইফস্টাইল

আজ বিশ্ব মা দিবস : মমতাময়ী মায়ের প্রতি বিনম্র শ্রদ্ধা

প্রতি বছর মে মাসের দ্বিতীয় রোববার বিশ্বজুড়ে পালিত হয় মা দিবস। মাকে নিয়ে লিখা শুরু করলে আসলে তা শেষ করা যাবে না। পৃথিবীর...

২০২৬-০৫-১০ ০৯:২২

অকালে চুল পাকার সমস্যা? এই খাবারগুলো খান

ফিচার-লাইফস্টাইল

অকালে চুল পাকার সমস্যা? এই খাবারগুলো খান

চুল পাকা এখন আর শুধু বয়সের সঙ্গে সম্পর্কিত কোনো বিষয় নয়। মানসিক চাপ, জীবনযাপনের পরিবর্তন থেকে শুরু করে পুষ্টির অভাব প...

২০২৬-০৫-০৯ ০৯:২০

পেয়ারা না কি কমলা, কোন ফলে বেশি ভিটামিন সি থাকে?

ফিচার-লাইফস্টাইল

পেয়ারা না কি কমলা, কোন ফলে বেশি ভিটামিন সি থাকে?

রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ানো এবং ত্বকের উজ্জ্বলতা বজায় রাখার ক্ষেত্রে ভিটামিন সি সবার মনোযোগ আকর্ষণ করে। এই অপরিহার্য পু...

২০২৬-০৫-০৯ ০৯:০০

ডুপ্লিকেশন কমাতে একীভূত হচ্ছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা : প্রতিমন্ত্রী

ফিচার-লাইফস্টাইল

ডুপ্লিকেশন কমাতে একীভূত হচ্ছে মাঠপর্যায়ের স্বাস্থ্যসেবা : প্রতিমন্ত্রী

স্বাস্থ্য ও পরিবার কল্যাণ প্রতিমন্ত্রী ড. এম এ মুহিত বলেছেন, আমাদের সরকারের স্বাস্থ্য পরিকল্পনার মূল ভিত্তিই হচ্ছে প্রাথ...

২০২৬-০৫-০৮ ০৯:০০