শনিবার, ২৫ জুলাই ২০২৬ ১০ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নাকচ করে দিলো অলিম্পিক কমিটি

ফিফা সভাপতির বিরুদ্ধে তদন্তের দাবি, নাকচ করে দিলো অলিম্পিক কমিটি

বিশ্বকাপ চলাকালেই ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর কর্মকাণ্ড ও আচরণ নিয়ে কাটাছেঁড়া শুরু হয়েছিল। টুর্নামেন্ট শেষে তার বিরুদ্ধে তদন্তের আবেদন জানানো হয় আন্তর্জাতিক অলিম্পিক কমিটির (আইওসি) কাছে। যদিও দুটি সংস্থাই ক্রীড়াঙ্গনের স্বতন্ত্র গঠনতন্ত্র ও শাসন কার্যক্রম মেনে চলে। আইওসি–ও সেটাই স্মরণ করিয়ে বলছে, তাদের এখতিয়ার নেই।

বিশ্বকাপে শেষ ষোলোর ম্যাচে বসনিয়া ও হার্জেগোভিনার বিপক্ষে ২-০ গোলের জয়ে লাল কার্ড দেখেছিলেন যুক্তরাষ্ট্রের স্ট্রাইকার ফোলারিন বালোগান। ফলে পরের ম্যাচে বেলজিয়ামের বিপক্ষে তিনি নিষিদ্ধ হওয়ার কথা। কিন্তু মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের হস্তক্ষেপে সেই নিষেধাজ্ঞা ১২ মাসের জন্য স্থগিত করা হয়। যা নিয়ে তখন ব্যাপক সমালোচনার মুখে পড়েন ফিফা সভাপতি। 

ট্রাম্পের হস্তক্ষেপে ফিফার নীতি লঙ্ঘনকে কেন্দ্র করেই মানবাধিকারভিত্তিক প্রচারণা সংস্থা ফেয়ারস্কয়ার আইওসির কাছে অভিযোগ করেছিল। সংস্থাটির দাবি, ট্রাম্পের প্রতি প্রকাশ্য সমর্থন জানিয়ে ইনফান্তিনো অলিম্পিক সনদের রাজনৈতিক নিরপেক্ষতার নীতি লঙ্ঘন করেছেন। ইনফান্তিনো ২০২০ সাল থেকে আইওসির সদস্য। অলিম্পিক সনদের দ্বিতীয় ধারায় বলা হয়েছে, আইওসি সদস্যরা কোনো সরকার, সংস্থা বা অন্য কোনো পক্ষের এমন নির্দেশনা গ্রহণ করতে পারবেন না, যা তাদের স্বাধীন সিদ্ধান্ত গ্রহণ বা ভোটদানে প্রভাব ফেলতে পারে।

ফেয়ারস্কয়ারের সেই আবেদনের প্রেক্ষিতে আইওসি এক বিবৃতিতে জানায়, ইনফান্তিনোর বিরুদ্ধে আনা অভিযোগটি মূলত ফিফার শাসনব্যবস্থা, সরকারের সঙ্গে সম্পর্ক এবং ফুটবলের নিয়ম বাস্তবায়নসংক্রান্ত সিদ্ধান্তের সঙ্গে সম্পর্কিত। এসব বিষয় আইওসির নৈতিকতা বিধির আওতাভুক্ত নয়। অর্থাৎ, স্বতন্ত্র সংস্থা ফিফা বা তাদের কোনো কর্মকর্তার কর্মকাণ্ড তদন্তের এখতিয়ার নেই অলিম্পিক কমিটির।

আরও

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

খেলাধুলা

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯ জুলাই পর্দা নেমেছে ইতিহাসের সর্ববৃহৎ বিশ্বকাপ আসরের। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়...

২০২৬-০৭-২৩ ১২:৪১

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

খেলাধুলা

বিশ্বকাপের সেরা একাদশ ঘোষণা করল ফিফা, জায়গা পেলেন যারা

২০২৬ ফুটবল বিশ্বকাপে আর্জেন্টিনাকে হারিয়ে শিরোপা জিতেছে স্পেন। টুর্নামেন্টের পর এবার আসরের সেরা পারফরমারদের নিয়ে ‘টিম অব...

২০২৬-০৭-২২ ২৩:২১

যে সব কারণে ২০৩০ বিশ্বকাপও জিততে পারে স্পেন

খেলাধুলা

যে সব কারণে ২০৩০ বিশ্বকাপও জিততে পারে স্পেন

২০২৬ বিশ্বকাপ জয়ের উচ্ছ্বাস এখনও কাটেনি। কিন্তু ফুটবল বিশ্ব ইতোমধ্যেই আলোচনা শুরু করে দিয়েছে পরবর্তী বিশ্বকাপ নিয়ে। কারণ...

২০২৬-০৭-২২ ২৩:০১

আর্জেন্টিনার কোচ: স্কালোনি বিদায় নিলে যে চারজন আলোচনায়

খেলাধুলা

আর্জেন্টিনার কোচ: স্কালোনি বিদায় নিলে যে চারজন আলোচনায়

২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে স্পেনের কাছে ১-০ গোলে হারের পর আর্জেন্টিনা ফুটবলে নতুন এক অধ্যায়ের আভাস মিলছে। দলের সফল কোচ...

২০২৬-০৭-২২ ২২:৫৮

গোলের পর ‘৩০৪’ উদযাপনের রহস্য ফাঁস, প্রশংসায় ভাসছেন ইয়ামাল

খেলাধুলা

গোলের পর ‘৩০৪’ উদযাপনের রহস্য ফাঁস, প্রশংসায় ভাসছেন ইয়ামাল

নিজের শিকড়ের প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে ইয়ামাল গোল করার পর দুই হাত দিয়ে ‘৩০৪’ সংখ্যা তৈরি করে উদযাপন করেন। এটি রোক...

২০২৬-০৭-২২ ১৪:৫৯