মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬ ১৪ আশ্বিন ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

স্পেন-আর্জেন্টিনা ফাইনাল পুনরায় আয়োজনের দাবিতে লাখো ভক্তের স্বাক্ষর

১৯ জুলাই পর্দা নেমেছে ইতিহাসের সর্ববৃহৎ বিশ্বকাপ আসরের। ফাইনালে আর্জেন্টিনাকে ১-০ গোলে হারিয়ে নিউজার্সির মেটলাইফ স্টেডিয়ামে শিরোপা উৎসব করেছে স্পেন। তবে সেই ম্যাচ নিয়ে নানামুখী বিশ্লেষণ এখনও থামেনি। এমনকি ম্যাচ যথাযথ প্রক্রিয়া মেনে সম্পন্ন হয়নি দাবি করে পুনরায় ফাইনাল আয়োজনের দাবি উঠেছে। এ নিয়ে আর্জেন্টিনায় চলমান একটি ক্যাম্পেইনে স্বাক্ষর করেছেন ৬১৫০০–এর বেশি মানুষ।

ডিজিটাল প্ল্যাটফর্ম চেঞ্জডটওআরজিতে ওই পিটিশন চালু করেছেন গিসেলা সানচেজ নামে এক ফুটবলভক্ত। যেখানে তারা ফিফার কাছে স্লোভেনিয়ান রেফারি স্লাভকো ভিনচিসের পারফরম্যান্স এবং ভিএআরের সিদ্ধান্ত পুনর্বিবেচনার দাবি তোলা হয়েছে। 

এই ক্যাম্পেইনের উদ্যোক্তার দাবি– ম্যাচটির গতিপ্রকৃতি প্রভাবিত করার মতো রেফারিং হয়েছিল। এ ছাড়া তিনি কিছু অনিয়মের অভিযোগ তুলেছেন, যদিও তিনি এ বিষয়ে কোনো যাচাইকৃত প্রমাণ উপস্থাপন করেননি এবং বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সংস্থাকে পুরো বিষয়টি পর্যালোচনা করার আহ্বান জানিয়েছেন। যদিও এমন আবেদনের কোনো আনুষ্ঠানিক বা বিধিবদ্ধ বৈধতা নেই এবং কোনো আনুষ্ঠানিক প্রতিযোগিতার ফলাফল পরিবর্তন করতে বাধ্য করার ক্ষমতা নেই। 

খেলা পুনরায় আয়োজন কেবল তখনই সম্ভব, যখন ক্রীড়া-সংক্রান্ত বিধিমালার আওতায় কোনো ব্যতিক্রমী পরিস্থিতি তৈরি হয় অথবা সংশ্লিষ্ট কর্তৃপক্ষ এ বিষয়ে কোনো সিদ্ধান্ত গ্রহণ করে। আর্জেন্টিনার এই উদ্যোগটি ২০২৬ বিশ্বকাপ চলাকালে সামনে আসা অন্যান্য প্রতিবাদেরই একটি অংশ। এর আগে ফ্রান্সে ৮২০০০–এরও বেশি স্বাক্ষরসহ একটি ডিজিটাল ক্যাম্পেইনে দাবি করা হয়েছিল, স্পেন যে পেনাল্টি থেকে গোল করে এগিয়ে গিয়েছিল তার ঠিক আগের একটি ঘটনার জেরে স্পেনের বিপক্ষে সেমিফাইনাল ম্যাচটি পুনরায় খেলা হোক। তবে তাদের সেই আবেদনের ফলাফল শূন্য!

প্রসঙ্গত, ১৯ জুলাই অনুষ্ঠিত ফাইনালের অতিরিক্ত সময়ে ফেররান তোরেসের গোলে স্পেন চ্যাম্পিয়ন হয়। এর পরই হাজার হাজার আর্জেন্টাইন দেশের বিভিন্ন প্রান্তে রাস্তায় নেমে আসেন। ফাইনালে ওঠা এবং টানা দ্বিতীয়বার শিরোপা জয়ের খুব কাছাকাছি পৌঁছায় তারা লিওনেল মেসিদের প্রতি সমর্থন ও কৃতজ্ঞতা প্রকাশ করেন। এ ছাড়া বুয়েন্স আয়ার্সে পুলিশের সঙ্গে সংঘর্ষের মতো ঘটনাও ঘটে।

আরও

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

খেলাধুলা

বিসিবির নতুন টুর্নামেন্ট শুরু ১২ ডিসেম্বর, বরিশালে ফাইনাল

৩ অক্টোবর থেকে মাঠে গড়াবে লাল বলের ন্যাশনাল ক্রিকেট লিগ (এনসিএল)। এরপর হবে ওয়ানডে এবং সবশেষ টি-টোয়েন্টি ফরম্যাটের খেলা অ...

২০২৬-০৯-২৭ ১০:১১

২০২৭ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, ইঙ্গিত কোহলির

খেলাধুলা

২০২৭ বিশ্বকাপই শেষ বিশ্বকাপ, ইঙ্গিত কোহলির

২০২৭ ওয়ানডে বিশ্বকাপের পর আন্তর্জাতিক ক্রিকেট থেকে বিদায় নেওয়ার ইঙ্গিত দিয়েছেন ভারতের তারকা ক্রিকেটার বিরাট কোহলি। ওই বি...

২০২৬-০৯-২৬ ১৬:৫৭

ভারতের সাবেক ক্রিকেটার-শচীনের বন্ধু এখন বৃদ্ধাশ্রমে!

খেলাধুলা

ভারতের সাবেক ক্রিকেটার-শচীনের বন্ধু এখন বৃদ্ধাশ্রমে!

ভারতীয় ক্রিকেটে বিনোদ কাম্বলির মতো চরিত্র কমই আছে। উশৃঙ্খল জীবনযাপন করে সম্ভাবনাময় ক্রিকেট ক্যারিয়ার নিজ হাতে ধ্বংস করে...

২০২৬-০৯-২৬ ১৩:২৪