বুধবার, ২২ জুলাই ২০২৬ ৭ শ্রাবণ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

গোলের পর ‘৩০৪’ উদযাপনের রহস্য ফাঁস, প্রশংসায় ভাসছেন ইয়ামাল

গোলের পর ‘৩০৪’ উদযাপনের রহস্য ফাঁস, প্রশংসায় ভাসছেন ইয়ামাল

নিজের শিকড়ের প্রতি ভালোবাসার প্রতীক হিসেবে ইয়ামাল গোল করার পর দুই হাত দিয়ে ‘৩০৪’ সংখ্যা তৈরি করে উদযাপন করেন। এটি রোকাফোন্দার ডাক (পোস্টাল) কোডের শেষ তিন অঙ্ক, যা তাঁর জন্ম ও বেড়ে ওঠার এলাকার প্রতি তাঁর গভীর টানকে প্রকাশ করে।

জানাজানি হওয়ার পর প্রশংসায় ভাসছেন লামিন ইয়ামাল।

তাছাড়া, বার্সেলোনা ও স্পেনের উদীয়মান ফুটবল তারকা লামিনে ইয়ামাল তাঁর নতুন চুক্তি স্বাক্ষরের আনুষ্ঠানিক ফটোশুট পিছিয়ে দেন, যাতে তাঁর দাদি ফাতিমা সেখানে উপস্থিত থাকতে পারেন।

মাত্র ১৭ বছর বয়সী ইয়ামাল শুধু মাঠের অসাধারণ পারফরম্যান্সের জন্যই নয়, তাঁর বিনয়ী আচরণের জন্যও সবার প্রশংসা কুড়িয়েছেন। তিনি প্রায়ই বলেন, তাঁর বাবা-মা যখন তাঁর তিন বছর বয়সে আলাদা হয়ে যান, তখন তাঁর বাবা-পক্ষের দাদি ফাতিমাই তাঁকে বড় করে তুলেছেন এবং জীবনে মাটির মানুষ হয়ে থাকতে শিখিয়েছেন।

মঙ্গলবার বার্সেলোনা জানায়, ক্লাব সভাপতি জোয়ান লাপোর্তা এবং ক্রীড়া পরিচালক ডেকো-র উপস্থিতিতে ইয়ামাল নতুন চুক্তিতে স্বাক্ষর করেছেন। এই চুক্তির ফলে তিনি ২০৩১ সাল পর্যন্ত ক্লাবে থাকবেন। তখনও তাঁর বয়স হবে মাত্র ২৪ বছর। চুক্তিতে ১ বিলিয়ন ইউরোর (প্রায় ৮৪০ মিলিয়ন পাউন্ড) বাইআউট ক্লজ রাখা হয়েছে।

তবে, আনুষ্ঠানিক ফটোসেশনটি জুলাই পর্যন্ত স্থগিত করা হয়েছে, যখন ইয়ামালের বয়স ১৮ হবে। কারণ, মঙ্গলবার তাঁর দাদি ফাতিমা অনুষ্ঠানে উপস্থিত থাকতে পারেননি।

ফাতিমা ১৯৯০ সালে মরক্কো থেকে তাঁর পাঁচ সন্তানকে নিয়ে বার্সেলোনায় আসেন। তাঁদের মধ্যে একজন ছিলেন ইয়ামালের বাবা মুনির নাসরাউই। পরে ইয়ামালের মা শেইলা এবানা, যিনি ইকুয়েটোরিয়াল গিনির বাসিন্দা এবং নাসরাউই আলাদা হয়ে গেলে ফাতিমাই ইয়ামালের লালন-পালনে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন।

একসময় ইয়ামাল তাঁর দাদিকে একটি নতুন বাড়ি কিনে দিতে চেয়েছিলেন। কিন্তু ফাতিমা তা গ্রহণ করেননি। তিনি বলেন, তিনি মাতারোর শ্রমজীবী এলাকা রোকাফোন্দাতেই থাকতে চান, যেখানে তিনি দীর্ঘদিন ধরে বসবাস করছেন।

এ দুটি বিষয় প্রকাশ পাওয়ায় প্রশংসায় ভাসছেন বিশ্বকাপ ২০২৬ জয়ী স্পেনের তারকা খেলোয়াড় লামিন ইয়ামাল।

আরও

বিশ্বকাপের সেরা একাদশের মনোনয়নে ভোজিনহা, সংক্ষিপ্ত তালিকায় আছেন কারা?

খেলাধুলা

বিশ্বকাপের সেরা একাদশের মনোনয়নে ভোজিনহা, সংক্ষিপ্ত তালিকায় আছেন কারা?

২০২৬ ফিফা বিশ্বকাপ শেষ হওয়ার পর এবার টুর্নামেন্টের সেরা একাদশ নির্বাচনের প্রক্রিয়া শুরু করেছে বিশ্ব ফুটবলের নিয়ন্ত্রক সং...

২০২৬-০৭-২১ ২২:২৮

এবার না কেঁদে কথা বললেন স্কালোনি, কী হয়েছিল ড্রেসিংরুমে, দিলেন উত্তর!

খেলাধুলা

এবার না কেঁদে কথা বললেন স্কালোনি, কী হয়েছিল ড্রেসিংরুমে, দিলেন উত্তর!

ফাইনালে স্পেনের কাছে হারার পর আর্জেন্টিনা কোচ কথাই বলতে পারেননি ঠিকভাবে। কাঁদতে কাঁদতে সংবাদ সম্মেলন ছেড়ে যান। লিওনেল স্...

২০২৬-০৭-২১ ২২:১৩

ধ*র্ষণের অভিযোগে গ্রেফতারের মুখে ভারতীয় ক্রিকেটার

খেলাধুলা

ধ*র্ষণের অভিযোগে গ্রেফতারের মুখে ভারতীয় ক্রিকেটার

এক মেডিকেল ছাত্রীকে ধর্ষণ ও আপত্তিকর ছবি ছড়িয়ে দেওয়ার হুমকিসহ গুরুতর অপরাধের অভিযোগে দিল্লি ক্যাপিটালস ও বাংলার ২৩ বছর ব...

২০২৬-০৭-২১ ২২:০৫

ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল হক

খেলাধুলা

ভারতীয় দলের বাংলাদেশ সফর নিয়ে যা বললেন আমিনুল হক

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক বলেছেন, গত বছর বাংলাদেশ সফরে আসার কথা ছিল ভারতীয় ক্রিকেট দলের। কিন্তু রাজনৈতিক কারণে...

২০২৬-০৭-২১ ১৮:৫১

নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ

খেলাধুলা

নতুন কুঁড়ি প্রথম আসরের জাতীয় পর্যায়ের আনুষ্ঠানিক উদ্বোধন আজ

দেশব্যাপী প্রতিভা অন্বেষণ কর্মসূচি 'নতুন কুঁড়ি স্পোর্টস'-এর চূড়ান্ত পর্বের আনুষ্ঠানিক উদ্বোধন আজ। প্রধান অতিথি হিসেবে জা...

২০২৬-০৭-২১ ০৮:৪৬