শুক্রবার (২৮ আগস্ট) বিজিবি ফেনী ব্যাটালিয়ন থেকে পাঠানো এক বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়।
বিজিবি জানায়, সীমান্ত দিয়ে মাদক ও চোরাচালান প্রতিরোধে নিয়মিত টহলের অংশ হিসেবে ছাগলনাইয়া সীমান্তে বিশেষ অভিযান পরিচালনা করা হয়। বিজিবির কঠোর অবস্থানের কারণে চোরাকারবারীরা ৩৬ কেজি ভারতীয় গাঁজা ও তাদের ব্যবহৃত সিএনজি অটোরিকশাটি ফেলে পালিয়ে যায়। পরে ঘটনাস্থল থেকে মাদক ও গাড়িটি জব্দ করে টহল দল। জব্দকৃত মালামাল আইনি প্রক্রিয়া শেষে স্থানীয় থানায় হস্তান্তরের কাজ চলছে।
বিজিবি ফেনী ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এম এম জিল্লুর রহমান জানান, সীমান্তে মাদক ও চোরাচালান রোধ, অবৈধ অনুপ্রবেশ প্রতিহত করা এবং নিরাপত্তা নিশ্চিত করতে বিজিবি সর্বদা সতর্ক ও তৎপর রয়েছে। সীমান্ত অপরাধ দমনে এই ধরনের নিয়মিত ও বিশেষ অভিযান অব্যাহত থাকবে বলেও তিনি হুঁশিয়ারি দেন।