বুধবার, ৯ সেপ্টেম্বর ২০২৬ ২৫ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

খেলাধুলা

এজবাস্টনে পাকিস্তানের লজ্জার রেকর্ড

এজবাস্টনে পাকিস্তানের লজ্জার রেকর্ড

লিডস আর লর্ডস টেস্টে হেরে আগেই সিরিজ হাতছাড়া করেছে পাকিস্তান ক্রিকেট দল। আজ শুরু হয়েছে এজবাস্টন টেস্ট। হোয়াইটওয়াশ এড়ানোর এই টেস্টেও পাকিস্তানের চরম ব্যাটিং বিপর্যয়।

এজবাস্টনে সিরিজের তৃতীয় টেস্টের প্রথম ইনিংসে মাত্র ৩৩.৫ ওভারে ১৩৩ রানেই অলআউট হয় পাকিস্তান। টস হেরে ব্যাট করতে নেমেই ইনিংসের শুরুতে বিপর্যয়ে পড়ে যায় পাকিস্তান। ৪৮ রানে প্রথম পাঁচ ব্যাটসম্যান দুই অঙ্কের ফিগার রান করার আগেই সাজঘরে ফেরেন। এতেই অনাকাঙ্ক্ষিত এক রেকর্ড গড়ে পাকিস্তান।

টেস্ট ইতিহাসে কোনো দলের প্রথম পাঁচ ব্যাটার এক অঙ্কের রানে আউট হওয়ার ঘটনা এটি ১২তম। তবে প্রথম ইনিংসে এমন ঘটনা এবারই প্রথম।

আরেকটি লজ্জার রেকর্ডও এখন পাকিস্তানের সামনে। ইংল্যান্ডের মাটিতে কোনো তিন ম্যাচের সিরিজে কোনো দলই এতটা বাজেভাবে ইনিংস শুরু করেনি।

চলতি সিরিজে পাকিস্তানের দ্বিতীয় উইকেট পড়েছে লিডসে ৬ ও ১৩ রানে, লর্ডসে ১৬ ও ৭ রানে এবং এজবাস্টনে ১৪ রানে। অর্থাৎ সিরিজে প্রথম দুই উইকেট হারানোর সময় তাদের মোট রান মাত্র ৫৬। দ্বিতীয় উইকেট পড়ার সময় গড় জুটি দাঁড়িয়েছে ৫.৬ রান, আর দ্বিতীয় উইকেট গড়পড়তা পড়েছে ১১.২ রানে।

এভাবে চলতে থাকলে ১৮৮৮ সালের অস্ট্রেলিয়ার গড়া রেকর্ডও ভেঙে দেবে পাকিস্তান। ওই সিরিজে দ্বিতীয় উইকেট পড়ার সময় অস্ট্রেলিয়ার গড় ছিল ১৬ রান।

আরও

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি

খেলাধুলা

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের সূচি প্রকাশ করল বিসিবি

অক্টোবরে বাংলাদেশ সফরে আসছে ওয়েস্ট ইন্ডিজ ক্রিকেট দল—এটি আগে থেকেই নিশ্চিত ছিল। এবার দুই ম্যাচের টেস্ট সিরিজের পূর্ণাঙ্গ...

২০২৬-০৯-০৮ ১৯:১৫

যুক্তরাষ্ট্রে ফিরে বাংলাদেশের সাবেক কোচের বিস্ফোরক মন্তব্য

খেলাধুলা

যুক্তরাষ্ট্রে ফিরে বাংলাদেশের সাবেক কোচের বিস্ফোরক মন্তব্য

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের সাবেক কোচ যুক্তরাষ্ট্রে ফিরে সামাজিক যোগাযোগমাধ্যমে দীর্ঘ এক পোস্ট দিয়েছেন। সেখানে বাংলাদেশে ন...

২০২৬-০৯-০৮ ১৪:৪৭

গামিনি বানাচ্ছেন উইকেট, তবু জাপানে মিরপুরের সুবিধা মিলবে কি?

খেলাধুলা

গামিনি বানাচ্ছেন উইকেট, তবু জাপানে মিরপুরের সুবিধা মিলবে কি?

জাপানে ক্রিকেটের গল্প খুব বেশি পুরোনো নয়। এশিয়ার ক্রিকেটে দেশটির নামও এখনো খুব একটা পরিচিত নয়। তবে সাম্প্রতিক সময়ে ধীরে...

২০২৬-০৯-০৭ ২০:১২

শেফালিকে আউটের পর অঙ্গভঙ্গি, জরিমানা ফাতিমা সানার

খেলাধুলা

শেফালিকে আউটের পর অঙ্গভঙ্গি, জরিমানা ফাতিমা সানার

এশিয়া কাপের গ্রুপ পর্বে ভারতের বিপক্ষে ম্যাচে আচরণবিধি লঙ্ঘনের দায়ে পাকিস্তান অধিনায়ক ফাতিমা সানাকে জরিমানা করেছে আন্তর্...

২০২৬-০৯-০৭ ১৯:৫৯

সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস

খেলাধুলা

সংকটের মেঘ কেটে রোদের দেখা: মাঠ কাঁপাতে প্রস্তুত কিংস

ফিফার সাময়িক নিষেধাজ্ঞা থেকে মুক্ত হয়েছে আবাহনী লিমিটেড, বসুন্ধরা কিংস ও ইয়াংমেনস ফকিরেরপুল ক্লাব। বকেয়া মিটিয়ে তারা লাই...

২০২৬-০৯-০৭ ১৭:২৫

৬৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন প্রবীণ ক্রিকেটার, আর্চারের প্রতিক্রিয়া

খেলাধুলা

৬৫ বছরের ক্যারিয়ারের ইতি টানলেন প্রবীণ ক্রিকেটার, আর্চারের প্রতিক্রিয়া

বিশ্বের আনাচে কানাচে কত ক্রিকেটারই তো থেকে যান, যাদের নিয়ে কোনো খবর হয় না। কিন্তু বিল জেঙ্কিনসন শিরোনামে এলেন বিদায় নেও...

২০২৬-০৯-০৭ ১১:৩৯