সোমবার, ১৭ আগস্ট ২০২৬ ২ ভাদ্র ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

জাতীয়

ঈদের সুখ স্মৃতি নিয়ে স্বস্তির যাত্রায় ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত নগরবাসী

ঈদের সুখ স্মৃতি নিয়ে স্বস্তির যাত্রায় ঢাকায় ফিরছেন কর্মব্যস্ত নগরবাসী

পবিত্র ঈদুল আজহা উপলক্ষ্যে টানা সাত দিনের সরকারি ছুটি শেষ হচ্ছে রোববার (৩১ মে)। দীর্ঘ ছুটির পর আগামীকাল সোমবার (১ জুন) থেকে পুনরায় খুলছে সরকারি-বেসরকারি সব অফিস, আদালত, ব্যাংক, বিমা ও পুঁজিবাজার।

পবিত্র ঈদুল আজহার টানা ছুটি শেষে রাজধানী ঢাকা ফিরতে শুরু করেছেন নানা শ্রেণি-পেশার কর্মজীবী মানুষ। ঈদের সুখ স্মৃতি ছাপিয়ে মহাসড়কে দুর্ঘটনার ভয় নিয়ে ফিরে স্বস্তি প্রকাশ করেন যাত্রীরা।

ঈদ যাত্রীরা বলছেন, এবারের ঈদযাত্রায় মৃত্যুর মিছিল ছিল মহাসড়কে। ফিরতি পথেও সেটির ভয় ছিল। তবে ঈদযাত্রার তুলনায় ফিরতি যাত্রা স্বস্তির ছিল জানাচ্ছেন কর্মব্যস্ত নগরে ফেরা যাত্রীরা।

রোববার (৩১ মে) রাজধানীর গাবতলী বাস টার্মিনাল এলাকা ও টেকনিক্যালে দূরপাল্লার বাস পয়েন্ট ঘুরে যাত্রীদের সঙ্গে কথা বলে এ তথ্য জানা গেছে।

সরেজমিনে দেখা গেছে, গাবতলী বাস টার্মিনাল ও টেকনিক্যাল এলাকায় ঈদুল আজহার ছুটি শেষে ফিরছেন যাত্রীরা। বিভিন্ন রুটের দূরপাল্লার গণপরিবহণ টেকনিক্যাল পর্যন্ত আসতে পারছে। যানজট শঙ্কা ও ট্রাফিক শৃঙ্খলার স্বার্থে নগরের ভেতরে দূরপাল্লার বাসগুলোকে প্রবেশ করতে দেওয়া হচ্ছে না।

গাড়ি থেকে নেমেই যে যার মতন গন্তব্যগামী যানবাহন খুঁজতে ব্যস্ত হয়ে পড়ছেন। কেউ সিএনজিতে দরকষাকষিতে ব্যস্ত। দূরপাল্লার বাস থেকে যাত্রী নামলেই গন্তব্য জানতে ব্যস্ত হয়ে উঠছেন সিএনজি চালকেরাও।

সড়কে যানজট না থাকায় স্বস্তি প্রকাশ করে বগুড়া রুটে চলাচলকারী এসআর পরিবহনের যাত্রী আব্দুল মজিদ বলেন, কাল থেকে অফিস খুলছে৷ পরিবার নিয়ে গ্রামে ফিরেছিলাম। ঈদে প্রচুর বৃষ্টি হয়েছে। এদিক-সেদিক ঘোরাঘুরি কম হলেও আম কাঁঠালসহ মৌসুমি সকল অর্গানিক ফল খাওয়ার সুযোগ মিলেছে। যে সুযোগ ঢাকায় কম মেলে। ফিরতে পথে যানজট ছিল না। স্বস্তিতেই ফিরলাম তবে ভয় ছিল। কারণ ঈদ যাত্রায় মহাসড়কে দুর্ঘটনা বেশি ঘটেছে।

বগুড়া রুটে চলাচলকারী মানিক এক্সপ্রেসের চালক মো. সুমন বলেন, আজ যাত্রীর চাপ আছে। তবে বিকালের পর থেকে আরও চাপ বাড়বে। এখন যে যাত্রী আসছে সকল অগ্রিম টিকিটের যাত্রী।

দেশ ট্রাভেলসের যাত্রী রেজাউল করিম বলেন, চাঁপাইনবাবগঞ্জে গ্রামের বাড়িতে ঈদটা খুবই সুখকর ও স্মৃতিময় ছিল। বাবা-মায়ের সঙ্গে ঈদ, বন্ধুদের সঙ্গে আড্ডা, দীর্ঘদিন অদেখা আত্মীয়-স্বজনদের সাক্ষাতের সুযোগ তো ঈদে মেলে।

ফিরতি পথে কোন ভোগান্তি ছিল কিনা জানতে চাইলে তিনি বলেন, কোন ভোগান্তিতে পড়তে হয়নি। সকাল সাড়ে ৮টার সময় উঠে নামলাম ৫ টায়।

চাঁদনী ট্রাভেলসের চালক মো. আব্দুর রাজ্জাক বলেন, মোটামুটি আজ যাত্রীর চাপ আছে। গাড়ি ফুল নিয়ে আসছি। সকল যাত্রী অগ্রিম টিকিটের। রাতেই ফিরতি যাত্রায় যাত্রীর চাপ বাড়বে। আমাদের গাড়িতেই আগামী শনিবার পর্যন্ত অগ্রিম টিকিটের যাত্রীতে বুক। আজ থেকে যত গাড়ি আসবে সব যাত্রী ফুল আসবে।

পথে কোন ভোগান্তি ছিল না উল্লেখ করে তিনি বলেন, কাল যারা অফিস করবেন তাদের অধিকাংশরাই রাতে বাসে ফিরবেন। তাই রাতের যাত্রায় যানজটের শঙ্কা থাকছে।

পাটুরিয়া ফেরি ঘাট থেকে যাত্রী নিয়ে টেকনিক্যাল মোড়ে এসেছে সেলফি পরিবহন। বাসটির যাত্রী আনিসুর রহমান বলেন, পাবনা থেকে লোকাল পথে আরিচা হয়ে ঢাকা আসছি। দুপুরের ট্রিপ ছিল। বাসে যাত্রীর চাপ কিছুটা কম ছিল।

দিনাজপুর থেকে ঢাকায় ছেড়ে আসা হানিফ পরিবহনের যাত্রী মোস্তাকুর রহিম বলেন, যানজটের শঙ্কায় ছিলাম। আল্লাহর নাম নিয়ে দোয়া-দরুদ পড়ে বাসে উঠছি যাতে সহিসালামতে ঢাকায় ফিরতে পারি। আলহামদুলিল্লাহ যানজটও ছিল না, কোনো দুর্ঘটনাও ঘটেনি। নির্ধারিত সময়ের তুলনায় এক ঘণ্টা দেরিতে বাস পৌঁছলেও আক্ষেপ নেই।


এখানে উল্লেখ্য যে, ঈদুল আজহা উপলক্ষ্যে এ বছর ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি ঘোষণা করা হয়েছিল। এর সঙ্গে সাপ্তাহিক বন্ধ মিলিয়ে সরকারি কর্মকর্তা-কর্মচারীরা একটানা সাত দিনের ছুটি উপভোগ করেন।

আগামীকাল সোমবার (১ জুন) সরকারি, আধা সরকারি, স্বায়ত্তশাসিত ও বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানের পাশাপাশি ব্যাংক, আর্থিক প্রতিষ্ঠান এবং শেয়ারবাজারেও শুরু হবে নিয়মিত কার্যক্রম। ঈদের আগে সীমিত আকারে কিছু ব্যাংক খোলা থাকলেও সোমবার থেকে সকল ব্যাংকে স্বাভাবিক লেনদেন পরিচালিত হবে। একইসঙ্গে ঢাকা ও চট্টগ্রাম স্টক এক্সচেঞ্জেও নিয়মিত লেনদেন শুরু হবে।

আরও

দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী

জাতীয়

দেশের প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের বিচার হবে: আইনমন্ত্রী

আইনমন্ত্রী মো. আসাদুজ্জামান বলেছেন, ফ্যাসিবাদের আমলে সংঘটিত প্রতিটি খুন ও মানবতাবিরোধী অপরাধের ন্যায়বিচার নিশ্চিত করতে স...

২০২৬-০৮-১৬ ১৯:৪৫

বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন

জাতীয়

বেসরকারি জ্বালানি আমদানিতে প্রধানমন্ত্রীর সিদ্ধান্তে পূর্ণ আস্থা: অয়েল অ্যান্ড ওয়ার্কার্স ফেডারেশন

বেসরকারিভাবে পরিশোধিত জ্বালানি তেল আমদানির বিষয়ে প্রধানমন্ত্রী তারেক রহমান যে সিদ্ধান্ত নেবেন, তাতে পূর্ণ আস্থা রয়েছে বল...

২০২৬-০৮-১৬ ১৮:৩২

বাংলাদেশের অর্থনৈতিতে মৎস খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান

জাতীয়

বাংলাদেশের অর্থনৈতিতে মৎস খাতের ভূমিকা অপরিসীম: এমপি মান্নান

নারায়ণগঞ্জ-৩ আসনের সংসদ সদস্য আজহারুল ইসলাম মান্নান বলেছেন, বাংলাদেশের অর্থনীতি ও গ্রামীণ কর্মসংস্থানে মৎস্য খাতের গুরুত...

২০২৬-০৮-১৬ ১৮:০৫

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও

জাতীয়

জ্বালানি তেল আমদানিতে বেসরকারি খাত: সম্ভাবনার সঙ্গে বড় ঝুঁকিও

বাংলাদেশের অর্থনীতির গতি অনেকটাই নির্ভর করে নিরবচ্ছিন্ন জ্বালানি সরবরাহের ওপর। শিল্পের উৎপাদন, কৃষির সেচ, পণ্য ও যাত্রী...

২০২৬-০৮-১৬ ১৫:২৯