বুধবার, ২৭ মে ২০২৬ ১৩ জ্যৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অন্যান্য

ঈদের ছুটিতে শিশুদের নিয়ে কোথায় বেড়াবেন?

ঈদের ছুটিতে শিশুদের নিয়ে কোথায় বেড়াবেন?

শিশুদের কাছে ঈদ অনেক আনন্দের। নতুন জামা-জুতার পাশাপাশি তারা কর্মজীবী বাবা-মাকে একসঙ্গে কাছে পায়। তাই তাদের খুশির পারদ উপরেই থাকে। ঈদের ছুটিতে শিশুদের ঘুরতে যাওয়ার বায়নাও থাকে। এবারের ঈদে ঘরের ছোট সদস্যদের নিয়ে রাজধানীর কিছু বিনোদন কেন্দ্রে যেতে পারেন।

বাংলাদেশ সামরিক জাদুঘর, থ্রিডি আর্ট গ্যালারি ও নভোথিয়েটার 

ঈদের ছুটিতে সন্তানদের নিয়ে সামরিক জাদুঘর ও নভোথিয়েটারে যেতে পারেন। এ দুটিই ঢাকার বিজয়সরণীতে অবস্থিত। সামরিক জাদুঘরে বাংলাদেশের সামরিক বাহিনীর ইতিহাস, ঐতিহ্য, ব্যবহৃত অস্ত্র ও তাদের সাফল্যের গল্পের নিদর্শন দেখা যাবে। ১০ একর জায়গাজুড়ে গড়ে উঠেছে এ বিনোদন কেন্দ্রটি। ঈদের ছুটিতে সেনাবাহিনী, বিমানবাহিনী, নৌবাহিনী ইত্যাদি বেশ কয়েকটি গ্যালারিসহ পৃথক ছয়টি সেকশন খুব অল্প সময়েই ঘুরে দেখতে পারবেন। টিকিট মূল্য মাত্র ১০০ টাকা। 

সামরিক জাদুঘরলাগোয়া আরেকটি বিনোদনকেন্দ্র রয়েছে, যার নাম 'থ্রিডি আর্ট গ্যালারি'। সন্তানদের নিয়ে আর্ট গ্যালারিতেও যেতে পারেন। সেখানে সমুদ্র, পাহাড়, ঝরনা, চা বাগান, নভোযান, নভোচারী, কৃষকসহ বিভিন্ন থ্রিডি দৃশ্য আঁকা রয়েছে। মজার এই থ্রিডি দৃশ্যগুলো শিশুদের আনন্দ দেয়। 

সন্তানকে বিজ্ঞানমনস্ক করে গড়ে তুলতে ঈদের ছুটিতে তো বটেই, সাধারণ যেকোনো ছুটিতে  নভোথিয়েটারে নিয়ে যেতে পারেন। সেখানে রয়েছে ৫ডি মুভি থিয়েটার, সিমুলেটর রাইড, ৫ডি ইন্টার্যারকটিভ এডুটেইনমেন্ট সিমুলেটর, ডিজিটাল ও বৈজ্ঞানিক প্রদর্শনী, বিশ্বখ্যাত বিজ্ঞানীদের প্রতিকৃতি, এবং সৌরজগৎ ও গ্রহের অনুকরণ। বিজ্ঞানীদের প্রতিকৃতি, সৌরজগৎ ও গ্রহ সম্পর্কে জ্ঞানলাভ শিশুরা খুব উপভোগ করবে। 

জাতীয় চিড়িয়াখানা 

ঢাকার মিরপুর ১ নং এ অবস্থিত জাতীয় চিড়িয়াখানায় যেতে পারেন শিশুদের নিয়ে। এখানের প্রাকৃতিক পরিবেশ বেশ মনোরম। সেই সাথে অসংখ্যা পশু-পাখি সরাসরি দেখার সুযোগ রয়েছে। তবে সন্তানকে খুব সাবধানে রাখতে হবে। কোনো প্রাণী বা পশুর মাধ্যমে সন্তান যেন আক্রান্ত না হয় সে ব্যাপারে আপনাকেই খেয়াল রাখতে হবে। চিড়িয়াখানায় শিশুপার্ক নামে আলাদা একটি খেলাধুলার ব্যবস্থাও রয়েছে। জনপ্রতি মাত্র ৫০ টাকার টিকেটের বিনিময়ে প্রকৃতি ও প্রাণীদের সাথে শিশুরা আনন্দমুখর সময় কাটাতে পারবে। 

শিশু মেলা

ঈদে সন্তানকে নিয়ে শ্যামলীতে অবস্থিত শিশু মেলায় যেতে পারেন। শিশুদের বিনোদনের জন্য একটি জনপ্রিয় স্থান এটি। শিশু মেলায় বিভিন্ন ধরনের রাইড রয়েছে। রয়েছে কৃত্রিম পাহাড়, ট্রেন ইত্যাদি। শিশুরা ঘোড়া, হাঁস কিংবা বিভিন্ন রাইডে চড়ে আনন্দঘন সময় কাটাতে পারবে। এটি প্রতিদিন সকাল ১০ টা থেকে রাত ৮:৩০ মিনিট পর্যন্ত খোলা থাকে। ঈদের ছুটিতে রাত ৯:৩০ পর্যন্ত খোলা থাকে। শিশু মেলায় প্রবেশমূল্য জনপ্রতি ১০০ টাকা। ভেতরের প্রতিটি রাইডে চড়ার জন্য জনপ্রতি ৫০ টাকা করে আলাদা টিকিট কাটতে হয়। 

বিমান বাহিনি জাদুঘর

শিশু ও বড়দের ঘুরাঘুরি ও বিনোদনের আরেকটি অন্যতম জায়গা হলো বিমান বাহিনি জাদুঘর। বাংলাদেশ বিমান বাহিনীর গৌরবময় ঐতিহ্যের ইতিহাস, সাফল্য ও উন্নয়নের ক্রমবিকাশকে সংরক্ষণ ও নতুন প্রজন্মের কাছে তুলে ধরতেই ২০১৪ সালের ২৮ সেপ্টেম্বর তেজগাঁও বিমানবন্দর রানওয়ের পশ্চিম পাশে যাত্রা শুরু করে বাংলাদেশ বিমান বাহিনী জাদুঘর। এ জাদুঘরে হান্টার বিমান, এন-২৪ বিমান, এফ-৮৬ যুদ্ধবিমানসহ অনেক বিমান রয়েছে। বিমান দেখার পাশাপাশি সেখানে গিয়ে শিশুরা বিভিন্ন প্রাণীর প্রতিকৃতি দেখতে পারবে, রাইড ও ট্রেনে চড়তে পারবে। এর জন্য আলাদা টিকিট কাটতে হবে। আর জাদুঘরে প্রবেশ করা যাবে মাত্র ২০ টাকা টিকিটে। 

টগি ফান ওয়ার্ল্ড

ঈদের ছুটিতে সন্তানকে আনন্দ দিতে ঢাকার পান্থপথের বসুন্ধরা সিটিতে নিয়ে যেতে পারেন। চিত্তবিনোদনের অন্যতম জায়গা হিসেবে পরিচিত টগি ফান ওয়ার্ল্ড আপনার শিশুর বিনোদনের পাশাপাশি আপনাকেও বিনোদিত করবে। এই ইনডোর গেমিং জোনে শিশুদের জন্য বিভিন্ন রাইড ও গেমিং অভিজ্ঞতার ব্যবস্থা রয়েছে। এখানে ভার্চুয়াল গেমগুলোর বাস্তব অভিজ্ঞতা নেওয়ার সুযোগ  রয়েছে। তাই এই গেমিং জোনটি শিশুদের জন্য আনন্দদায়ক।

আরও

মায়ের অনুশাসনে সন্তানের ভবিষ্যৎ নির্ভর করে, মা আমার প্রথম শিক্ষক

অন্যান্য

মায়ের অনুশাসনে সন্তানের ভবিষ্যৎ নির্ভর করে, মা আমার প্রথম শিক্ষক

পৃথিবীতে যত ধর্ম আছে, সব ধর্মেই মায়ের মর্যাদা সর্বোচ্চ। মা দিবসে সকল মায়ের জন্য রইলো দোয়া ও শুভকামনা।

২০২৬-০৫-১০ ১৪:৫৭

নতুন ভাইরাস ‌‘হান্টাভাইরাস’ নিয়ে সতর্কবার্তা

অন্যান্য

নতুন ভাইরাস ‌‘হান্টাভাইরাস’ নিয়ে সতর্কবার্তা

নেদারল্যান্ডসভিত্তিক একটি বিলাসবহুল প্রমোদতরীতে হান্টাভাইরাস ছড়িয়ে তিনজনের মৃত্যু ও বেশ কয়েকজনের আক্রান্ত হওয়ার ঘটনায় বি...

২০২৬-০৫-০৭ ২৩:৪৪

সৌদিতে বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

অন্যান্য

সৌদিতে বাংলাদেশিদের হজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের

অতিরিক্ত ভিড় নিয়ন্ত্রণ ও হজযাত্রীদের নিরাপত্তায় সৌদি আরব যে হজ বিধিমালা জারি করেছে, তা মেনে চলতে বাংলাদেশিদের অনুরোধ জান...

২০২৬-০৫-০৭ ২২:৫৯