শুক্রবার, ১৩ নভেম্বর ২০২৬ ২৮ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অন্যান্য

জুমার নামাজে দাঁড়ানো অবস্থায় জুতা চুরি হচ্ছে, কী করবেন?

জুমার নামাজে দাঁড়ানো অবস্থায় জুতা চুরি হচ্ছে, কী করবেন?

জুমার নামাজ চলছে। মুসল্লিরা সবাই দাঁড়িয়ে কিংবা রুকু-সিজদায় ব্যস্ত। এমন সময় কারও চোখে পড়ল, মসজিদের বাইরে রাখা তাঁর জুতা নিয়ে পালিয়ে যাচ্ছেন একজন। তখন কী করবেন? নামাজ চালিয়ে যাবেন, নাকি চোরকে ধরতে নামাজ ছেড়ে বেরিয়ে যাবেন?

মসজিদে নামাজ পড়তে গিয়ে জুতা হারানোর ঘটনা অনেকেরই পরিচিত। বিশেষ করে জুমার দিনে মুসল্লির সংখ্যা বেশি থাকায় জুতা ও ব্যক্তিগত জিনিসপত্র নিয়ে বিড়ম্বনায় পড়েন অনেকে। কিন্তু নামাজের মধ্যে চুরির ঘটনা চোখে পড়লে ধর্মীয় দৃষ্টিতে করণীয় কী, তা নিয়ে অনেকেরই প্রশ্ন থাকে।

ইসলামি ফিকহের আলোচনায় এ ধরনের পরিস্থিতিতে সম্পদ রক্ষার বিষয়টিও বিবেচনায় নেওয়া হয়েছে। নামাজের মধ্যে কোনো মূল্যবান জিনিস চুরি হয়ে যাওয়ার আশঙ্কা থাকলে সেটি রক্ষার জন্য নামাজ ছেড়ে দেওয়ার অবকাশ রয়েছে।

নামাজ ছেড়ে দেওয়া কি অন্যায় হবে?

এ বিষয়ে একটি প্রশ্নের উদাহরণ দেওয়া যায়। এক ব্যক্তি মসজিদে জুমার নামাজ পড়তে গিয়ে দরজার পাশের জুতার বাক্সে নিজের জুতা রাখেন। নামাজ চলাকালে এক ব্যক্তি তাঁর প্রায় ১ হাজার ৭০০ টাকা মূল্যের জুতা নিয়ে পালিয়ে যান। বিষয়টি বুঝতে পেরে তিনি নামাজ ছেড়ে চোরকে ধরার চেষ্টা করেন। কিন্তু অনেক খোঁজাখুঁজির পরও তাঁকে ধরতে পারেননি। ততক্ষণে জামাত শেষ হয়ে যায়। পরে তিনি বাড়িতে গিয়ে জোহরের নামাজ আদায় করেন।

এ ধরনের পরিস্থিতিতে নামাজ ছেড়ে দেওয়া অন্যায় হয়নি বলে ফিকহি ব্যাখ্যায় উল্লেখ করা হয়েছে। কারণ, নামাজের মধ্যে নিজের সম্পদ চুরি বা নষ্ট হওয়ার আশঙ্কা দেখা দিলে তা রক্ষার জন্য নামাজ ছেড়ে দেওয়ার অনুমতি রয়েছে।

সম্পদ রক্ষার পক্ষে রয়েছে ফিকহি দৃষ্টান্ত

এ বিষয়ে তাবেয়িদের থেকেও দৃষ্টান্ত বর্ণিত হয়েছে। তাঁদের কারও কারও নামাজের মধ্যে বাহন চলে যাওয়ার আশঙ্কা দেখা দিলে তাঁরা নামাজ ছেড়ে সেটি রক্ষার ব্যবস্থা করেছেন।

কিছু ফকিহের মতে, এক দিরহাম পরিমাণ—অর্থাৎ প্রায় ৩ দশমিক ০৬১৪ গ্রাম রুপার সমমূল্যের সম্পদ রক্ষার জন্যও নামাজ ছেড়ে দেওয়ার অবকাশ রয়েছে। বর্তমান হিসাবে এর মূল্য প্রায় ৯১৮ টাকা ধরা হয়েছে।

অর্থাৎ সম্পদ রক্ষার বিষয়টি ইসলামে গুরুত্ব পেয়েছে। তবে এর অর্থ এই নয় যে সামান্য সন্দেহ হলেই নামাজ ভেঙে ফেলতে হবে। বাস্তবে চুরির আশঙ্কা বা জিনিসটি নিয়ে যাওয়ার ঘটনা স্পষ্ট হলে পরিস্থিতি বিবেচনা করে ব্যবস্থা নেওয়ার কথা বলা হয়েছে।

নামাজের আগেই সতর্কতা জরুরি

নামাজের মধ্যে এমন পরিস্থিতি তৈরি হলে ইবাদতের মনোযোগ নষ্ট হওয়ার পাশাপাশি বিশৃঙ্খলাও তৈরি হতে পারে। তাই মসজিদে যাওয়ার সময় জুতা ও ব্যক্তিগত জিনিসপত্র নিরাপদ স্থানে রাখা উচিত। সম্ভব হলে জুতার নির্দিষ্ট তাক বা বাক্সে রাখতে হবে। মূল্যবান সামগ্রী সঙ্গে নিয়ে গেলে সেগুলোও নিরাপদে রাখার ব্যবস্থা করা প্রয়োজন।

নামাজের সময় মনোযোগ ও একাগ্রতা বজায় রাখা যেমন জরুরি, তেমনি নিজের সম্পদ রক্ষার বিষয়টিও বিবেচ্য। তাই আগে থেকেই সতর্ক থাকলে নামাজের মধ্যে এমন অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি এড়ানো সম্ভব।

আরও

বিষাদ সিন্ধুর স্রষ্টার স্মৃতিকেন্দ্রেই বিষাদের ছাপ

অন্যান্য

বিষাদ সিন্ধুর স্রষ্টার স্মৃতিকেন্দ্রেই বিষাদের ছাপ

বাংলা সাহিত্যের অমর সৃষ্টি ‘বিষাদ সিন্ধু’। কারবালার করুণ ইতিহাসকে অবলম্বন করে লেখা এই উপন্যাসের মধ্য দিয়ে মীর মশাররফ হোস...

২০২৬-১১-১৩ ০৯:২৭

পাকিস্তানকে পাশে রাখার পাশাপাশি ভারতের কমিউনিস্টদেরও যেভাবে তুষ্ট করেছিল উত্তর কোরিয়া

অন্যান্য

পাকিস্তানকে পাশে রাখার পাশাপাশি ভারতের কমিউনিস্টদেরও যেভাবে তুষ্ট করেছিল উত্তর কোরিয়া

১৯৭০ সালের জুন মাস। উত্তর কোরিয়ার নামমাত্র রাষ্ট্রপ্রধান চোয়ে ইয়ং-গন পিয়ংইয়ংয়ের সুনান বিমানবন্দরে অপেক্ষা করছিলেন। ভারতী...

২০২৬-১১-১২ ১৭:০১

সাইন্টোলজি: আত্মিক মুক্তির প্রতিশ্রুতি, নাকি ব্যয়বহুল এক বিতর্কিত ব্যবস্থা?

অন্যান্য

সাইন্টোলজি: আত্মিক মুক্তির প্রতিশ্রুতি, নাকি ব্যয়বহুল এক বিতর্কিত ব্যবস্থা?

মানসিক শান্তি ও আত্মিক মুক্তির খোঁজে মানুষ নানা পথ বেছে নেয়। সেই আকাঙ্ক্ষাকে কেন্দ্র করেই যুক্তরাষ্ট্রে গড়ে উঠেছিল সাইন্...

২০২৬-১১-১২ ১৩:২৪

কাপ্তাই জাতীয় উদ্যানে খাদ্য সংকটে হাতি

অন্যান্য

কাপ্তাই জাতীয় উদ্যানে খাদ্য সংকটে হাতি

রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের প্রাকৃতিক আবাসস্থলে কমছে এশীয় হাতির খাদ্য। রোগবালাইয়ে বাঁশ ও ঝোপঝাড়ের পরিমাণ কমে যাওয়...

২০২৬-১১-০৮ ২০:১১

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট: কী হবে ৩১ ডিসেম্বরের পর?

অন্যান্য

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট: কী হবে ৩১ ডিসেম্বরের পর?

রাস্তায় একটি মোটরসাইকেল ছুটে যাচ্ছে। সামনে থেকে এর চালককে দেখা যায়। সেই সঙ্গে দেখা যায় তার মোটরসাইকেলের রং ও মডেলটিও। তব...

২০২৬-১১-০৮ ২০:০৬