সোমবার, ৯ নভেম্বর ২০২৬ ২৪ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অন্যান্য

বিপদে কাজে আসবে যেসব হটলাইন নম্বর

বিপদে কাজে আসবে যেসব হটলাইন নম্বর

দৈনন্দিন জীবনে নানা জরুরি পরিস্থিতির মুখোমুখি হতে হয় আমাদের। অগ্নিকাণ্ড, নারী ও শিশু নির্যাতন, চিকিৎসা কিংবা সরকারি সেবা নিয়ে অভিযোগ—এ-সংক্রান্ত জরুরি প্রয়োজনে কোথায় ফোন করতে হবে, তা অনেকেরই জানা নেই। অথচ এসব পরিস্থিতিতে দ্রুত সহায়তা পেতে বিভিন্ন সরকারি দপ্তর ও সংস্থার রয়েছে নির্দিষ্ট হটলাইন নম্বর। জাতীয় জরুরি সেবা থেকে শুরু করে স্বাস্থ্য, আইনি সহায়তা, দুর্নীতি ও মাদক-সংক্রান্ত অভিযোগ জানানোর জন্যও রয়েছে আলাদা হটলাইন।

জরুরি সেবা পেতে প্রয়োজনীয় হটলাইন নম্বরগুলো মোবাইল ফোনে সংরক্ষণ করে রাখা জরুরি। একই সঙ্গে পরিবারের সদস্যদেরও এসব নম্বর জানিয়ে রাখা উচিত।

জরুরি প্রয়োজনে কাজে আসতে পারে, এমন কয়েকটি গুরুত্বপূর্ণ নম্বর—

১. জাতীয় জরুরি সেবা—৯৯৯

দেশের যেকোনো স্থানে দুর্ঘটনা কিংবা জরুরি পরিস্থিতিতে পুলিশ, ফায়ার সার্ভিস ও অ্যাম্বুলেন্স সেবা পেতে ৯৯৯ নম্বরে ফোন করা যায়। পুলিশের অধীনে পরিচালিত এই কল সেন্টার ২৪ ঘণ্টা চালু থাকে।

২. ফায়ার সার্ভিস—১০২

কোথাও আগুন লাগলে, ভবনে আটকে পড়লে কিংবা অগ্নিনিরাপত্তা-সংক্রান্ত জরুরি পরিস্থিতিতে ফায়ার সার্ভিসের সহায়তা পেতে ১০২ নম্বরে ফোন করা যায়।

৩. বিদ্যুৎ বিভাগ—১৬৯৯৯

বিদ্যুৎ-সংক্রান্ত সমস্যা ও অভিযোগ জানাতে হটলাইন ১৬৯৯৯ ও মোবাইল ০১৭৩৯০০০২৯৩ নম্বর কাজে আসতে পারে।

 

৪. নারী ও শিশু নির্যাতন প্রতিরোধ—১০৯

নারী ও শিশু নির্যাতনের ঘটনা, সহিংসতা কিংবা এ-সংক্রান্ত সহায়তার প্রয়োজন হলে ১০৯ নম্বরে ফোন করা যায়। নির্যাতনের শিকার ব্যক্তি কিংবা তাঁর সহায়তায় অন্য কেউ এই নম্বরে যোগাযোগ করতে পারেন।

৫. চাইল্ড হেল্পলাইন—১০৯৮

কোনো শিশু নির্যাতন, সহিংসতা, শোষণ কিংবা ঝুঁকিপূর্ণ পরিস্থিতির শিকার হলে ১০৯৮ নম্বরে ফোন করে সহায়তা চাওয়া যায়। শিশু নিজে কিংবা অন্য যে কেউ এই নম্বরে যোগাযোগ করতে পারে। ২৪ ঘণ্টা এই সেবা চালু থাকে।

৬. স্বাস্থ্য বাতায়ন—১৬২৬৩

স্বাস্থ্যসংক্রান্ত পরামর্শ ও প্রয়োজনীয় তথ্য পেতে স্বাস্থ্য বাতায়নের ১৬২৬৩ নম্বরে ফোন করা যায়। অসুস্থতা কিংবা স্বাস্থ্য নিয়ে কোনো সমস্যায় প্রাথমিক পরামর্শের জন্য এই সেবা কাজে আসতে পারে।

 

৭. সরকারি আইনি সহায়তা—১৬৬৯৯

আইনগত সহায়তা, পরামর্শ কিংবা আইনি অধিকার সম্পর্কে জানতে সরকারি আইনি সহায়তার হটলাইন ১৬৬৯৯ নম্বরে যোগাযোগ করা যায়। অসহায় ও আর্থিকভাবে অসচ্ছল ব্যক্তিদের আইনি সহায়তা পাওয়ার ক্ষেত্রে এই সেবা গুরুত্বপূর্ণ।

৮. দুর্নীতি দমন কমিশন—১০৬

দুর্নীতি ও অনিয়মের তথ্য জানাতে দুর্নীতি দমন কমিশনের (দুদক) হটলাইন ১০৬ নম্বরে যোগাযোগ করা যায়। দুর্নীতির অভিযোগ কিংবা এ-সংক্রান্ত তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে এই নম্বর ব্যবহার করা যায়।

৯. বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশন—১০০

মোবাইল অপারেটর কিংবা টেলিযোগাযোগ সেবা নিয়ে কোনো অভিযোগ থাকলে বাংলাদেশ টেলিযোগাযোগ নিয়ন্ত্রণ কমিশনের (বিটিআরসি) ১০০ নম্বরে ফোন করা যায়।

 

১০. মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর—০১৯০৮৮৮৮৮৮৮

মাদক কারবার কিংবা মাদকসংক্রান্ত কোনো তথ্য সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তরের হটলাইনে যোগাযোগ করা যায়। প্রাপ্ত তথ্য যাচাই-বাছাই করে আইনানুগ ব্যবস্থা নেওয়ার জন্য এই সেবা চালু রয়েছে।

১১. পাসপোর্ট বাতায়ন—১৬৪৪৫

পাসপোর্টের আবেদন, ই-পাসপোর্ট, মেশিন রিডেবল পাসপোর্ট (এমআরপি) কিংবা পাসপোর্টসংক্রান্ত প্রয়োজনীয় তথ্য জানতে দেশের ভেতর থেকে ১৬৪৪৫ নম্বরে ফোন করা যায়। বিদেশ থেকে যোগাযোগের নম্বর ০৯৬৬৬৭১৬৪৪৫।

১২. সরকারি তথ্য ও সেবা—৩৩৩

বিভিন্ন সরকারি সেবা ও দপ্তরে যোগাযোগের তথ্য কিংবা সংশ্লিষ্ট বিষয়ে প্রয়োজনীয় তথ্য জানতে ৩৩৩ নম্বরে ফোন করা যায়। সরকারি সেবা সম্পর্কে জানতে কিংবা বিভিন্ন সামাজিক সমস্যা ও অভিযোগ সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে জানাতে এই নম্বর ব্যবহার করা যাবে।

১৩. প্রবাসী কল সেন্টার—১৬১৩৫

প্রবাসী বাংলাদেশি কর্মী ও তাঁদের পরিবারের সমস্যা সমাধান, বৈদেশিক কর্মসংস্থান, ঋণসহায়তা ও কল্যাণমূলক সেবা সম্পর্কে তথ্য পেতে ১৬১৩৫ নম্বরে ফোন করা যায়। দেশের ভেতর থেকে ২৪ ঘণ্টা ও সপ্তাহের সাত দিন বিনা মূল্যে এ সেবা পাওয়া যাবে। বিদেশ থেকে +৮৮০৯৬১০১০২০৩০ নম্বরে যোগাযোগ করা যাবে।

আরও যেসব নম্বর জানা জরুরি

এ ছাড়া বিভিন্ন ক্ষেত্রে প্রয়োজনীয় সহায়তা পেতে আরও কিছু হটলাইন নম্বর রয়েছে। এর মধ্যে উল্লেখযোগ্য—

• কৃষি কল সেন্টার—১৬১২৩: কৃষিসংক্রান্ত পরামর্শ ও তথ্য পেতে।

• বিটিসিএল—১৬৪০২: টেলিফোন ও সংশ্লিষ্ট সেবা নিয়ে যোগাযোগ করতে।

• দুর্যোগের আগাম বার্তা—১০৯০: আবহাওয়া ও দুর্যোগ-সংক্রান্ত আগাম তথ্য পেতে।

• কোস্ট গার্ড সদর দপ্তর—১৬১১১: সমুদ্র ও উপকূলীয় এলাকায় জরুরি সহায়তার জন্য।

সূত্র: বাংলাদেশ জাতীয় তথ্য বাতায়ন, সংশ্লিষ্ট ওয়েবসাইট

আরও

কাপ্তাই জাতীয় উদ্যানে খাদ্য সংকটে হাতি

অন্যান্য

কাপ্তাই জাতীয় উদ্যানে খাদ্য সংকটে হাতি

রাঙ্গামাটির কাপ্তাই জাতীয় উদ্যানের প্রাকৃতিক আবাসস্থলে কমছে এশীয় হাতির খাদ্য। রোগবালাইয়ে বাঁশ ও ঝোপঝাড়ের পরিমাণ কমে যাওয়...

২০২৬-১১-০৮ ২০:১১

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট: কী হবে ৩১ ডিসেম্বরের পর?

অন্যান্য

মোটরসাইকেলের সামনে নম্বর প্লেট: কী হবে ৩১ ডিসেম্বরের পর?

রাস্তায় একটি মোটরসাইকেল ছুটে যাচ্ছে। সামনে থেকে এর চালককে দেখা যায়। সেই সঙ্গে দেখা যায় তার মোটরসাইকেলের রং ও মডেলটিও। তব...

২০২৬-১১-০৮ ২০:০৬

আলোক নিবাস: বাংলাদেশের সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের জন্য আশ্রয়স্থল

অন্যান্য

আলোক নিবাস: বাংলাদেশের সুবিধাবঞ্চিত ক্যান্সার রোগীদের জন্য আশ্রয়স্থল

গার্মেন্টস ব্যবসায়ী হিসেবে নাজমুস আহমেদ আলবাব যখন সাফল্যের শিখরে, ঠিক তখনই তার শরীরে ধরা পড়ে ব্লাড ক্যানসার। অন্য কোনো ক...

২০২৬-১১-০৭ ১১:২৭

ভয়ের পরিবেশ যেন সাংবাদিকদের নিত্যসঙ্গী

অন্যান্য

ভয়ের পরিবেশ যেন সাংবাদিকদের নিত্যসঙ্গী

গত বছরের ৩০ নভেম্বর। আন্তসীমান্ত মাদক ও অস্ত্র চোরাচালান নিয়ে প্রতিবেদন করার জন্য পরিচিত একটি আইপি টেলিভিশন চ্যানেলের সা...

২০২৬-১১-০২ ১২:৪৩

ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো ডাকাতি, ৬৩০ কোটি ডলার চুরির দাবি বাইন্যান্সের

অন্যান্য

নেপথ্যে উত্তর কোরিয়া ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো ডাকাতি, ৬৩০ কোটি ডলার চুরির দাবি বাইন্যান্সের

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স জানিয়েছে, হ্যাকাররা তাদের ওয়ালেট থেকে প্রায় ৬৩০ কোটি ডলার মূল্যের...

২০২৬-১১-০১ ১৮:১২

দিল্লির ভিসা-দেয়ালে আটকে ইউরোপের  শ্রমবাজার, সুযোগ নিচ্ছে অন্যরা

অন্যান্য

দিল্লির ভিসা-দেয়ালে আটকে ইউরোপের শ্রমবাজার, সুযোগ নিচ্ছে অন্যরা

গ্রিসের একটি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছিলেন ইমন মিয়া। নিয়োগকর্তার কাছ থেকে ওয়ার্ক পারমিটও মিলেছিল। বিদেশে যাওয়ার প্রস্তুতিও...

২০২৬-১১-০১ ১২:৩৭