শনিবার, ৭ নভেম্বর ২০২৬ ২২ কার্তিক ১৪৩৩ বঙ্গাব্দ
Channel18

অন্যান্য

মাকে বিদায়ের দুঃখ ভুলতে সিঁদুর খেলা

মাকে বিদায়ের দুঃখ ভুলতে সিঁদুর খেলা

মহালয়ায় দেবী দুর্গা পৃথিবীতে নেমে এসেছিলেন, আজ বিজয়া দশমীর দিন আবার মর্ত্যলোক ছেড়ে স্বর্গলোকে প্রস্থান করবেন। অগণিত ভক্তদের মনে তাই আজ বিদায়ের বিষাদ। দেবীর বিদায়ের কষ্ট ভুলে থাকতে এবং হাসিমুখে বিদায় জানানোর জন্য ভক্তরা মত্ত হয়েছিলেন সিঁদুর খেলায়।

দুর্গাপূজায় সবশেষ রীতিটি হচ্ছে— ‘দেবী বরণ’। এটি শুরু হয় বিবাহিত নারীদের সিঁদুর খেলার মাধ্যমে। বিবাহিত নারীরা সিঁদুর, পান ও মিষ্টি নিয়ে দুর্গা মাকে সিঁদুর ছোঁয়ানোর পর একে অপরকে সিঁদুর মাখিয়ে দেন। তারা এই সিঁদুর মাখিয়ে দুর্গা মাকে বিদায় জানান। দুর্গাকে নিয়ে যাওয়ার আগে সিঁথিতে সিঁদুর মাখানোর পর আঙুলে লেগে থাকা বাকি সিঁদুর তারা একে অপরের মুখে মাখেন। এই সিঁদুর মাখার রীতি অনেক সময় দশমী ঘরে পালন করা হলেও অনেকে আবার নিজেদের ঘরেই খেলে থাকেন।

মুখ রঙিন করে হাসি মুখে মাকে বিদায় জানানোর জন্যই এই সিঁদুর খেলা। তাই মাকে বিসর্জনের আগ পর্যন্ত তারা একে অপরকে সিঁদুর লাগিয়ে মিষ্টিমুখ করেন, নাচ, গান করেন। যেন সারাটা বছর এমন আনন্দেই কাটে।

রীতি অনুযায়ী সধবা নারীর স্বামীর মঙ্গল কামনায় দশমীর দিন নারীরা নিজ কপালে সিঁদুর লাগান এবং সেই সিঁদুরের কিছু অংশ দিয়ে দেবীর চরণ স্পর্শ করে থাকেন। তারপর সবাই মিলে একে অপরকে সিঁদুর মাখেন। ‘দুর্গা আগামী বছর আবার সাথে করে শাঁখা সিঁদুর সঙ্গে নিয়ে আসবেন এবং সেই শাঁখা সিঁদুর ধারণ করেই স্বামীর মঙ্গল হবে’— এই বিশ্বাসে ভক্তরা সিঁদুর নিয়ে দশমী উদযাপন করেন। এই উৎসবের নামই সিঁদুর খেলা।

এই সিঁদুর খেলা বিবাহিত নারীর জন্য সীমাবদ্ধ থাকলেও সকলেই মণ্ডপে ভিড় করেন নেচে গেয়ে এতে অংশ নেন। অবিবাহিতরা গালে আর হাতে মাখেন সিঁদুর।

বুধবার (২১ অক্টোবর) দুপুরে রাজধানীর ঢাকেশ্বরী জাতীয় মন্দির ঘুরে দেখা যায় লাল শাড়ি, সাদা শাড়ি লাল পাড় পোশাকে ছেয়ে আছে। দেবীকে সিঁদুর ছোঁয়ানোর জন্য দীর্ঘ লাইন। অনেকেই এসেছেন সিঁদুর খেলতে। বাদ্যের তালে তালে মণ্ডপে মণ্ডপে চলছে বিদায়ের প্রস্তুতি। বিকালে প্রতিমা বিসর্জনের মধ্যে দিয়ে শেষ হবে দুর্গাপূজা।

পূজা দিতে আসা এক তরুণী বলেন, ‘বিয়ে ছাড়া মাথায় সিঁদুর দেওয়া যায়না। আমাদের একদিন বিয়ে হবে তখন ভালো স্বামী এবং সুখের সংসারের কামনায় আমরা সিঁদুর খেলায় আসি। বিয়ে হলে আমরাও সিঁথিতে সিঁদুর পরবো।’

রঞ্জনা দাস জানান, স্বামীর মঙ্গল কামনায় এই রীতি। মা দুর্গা আগামী বছর শাঁখা সিঁদুর সঙ্গে নিয়ে আসবেন এবং সেই শাঁখা সিঁদুর ধারণ করেই স্বামীর মঙ্গল হবে।

মহানগর সার্বজনীন পূজা কমিটি জানায়, বিকাল ৩টায় বিজয়া শোভাযাত্রার পর সদরঘাটের ওয়াইজঘাটে হবে প্রতিমা বিসর্জন।

আরও

ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো ডাকাতি, ৬৩০ কোটি ডলার চুরির দাবি বাইন্যান্সের

অন্যান্য

নেপথ্যে উত্তর কোরিয়া ইতিহাসের সবচেয়ে বড় ক্রিপ্টো ডাকাতি, ৬৩০ কোটি ডলার চুরির দাবি বাইন্যান্সের

বিশ্বের বৃহত্তম ক্রিপ্টোকারেন্সি এক্সচেঞ্জ বাইন্যান্স জানিয়েছে, হ্যাকাররা তাদের ওয়ালেট থেকে প্রায় ৬৩০ কোটি ডলার মূল্যের...

২০২৬-১১-০১ ১৮:১২

দিল্লির ভিসা-দেয়ালে আটকে ইউরোপের  শ্রমবাজার, সুযোগ নিচ্ছে অন্যরা

অন্যান্য

দিল্লির ভিসা-দেয়ালে আটকে ইউরোপের শ্রমবাজার, সুযোগ নিচ্ছে অন্যরা

গ্রিসের একটি প্রতিষ্ঠানে চাকরি পেয়েছিলেন ইমন মিয়া। নিয়োগকর্তার কাছ থেকে ওয়ার্ক পারমিটও মিলেছিল। বিদেশে যাওয়ার প্রস্তুতিও...

২০২৬-১১-০১ ১২:৩৭

সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা

অন্যান্য

সরকারি পদ আর বিক্রির পণ্য নয়, চাই স্বচ্ছ পদায়নব্যবস্থা

সরকারি চাকরিতে কে কোথায় নিয়োগ পাবেন, কোন কর্মকর্তা কোন পদে পদায়িত হবেন কিংবা কার ভাগ্যে জুটবে লাভজনক কর্মস্থল—এসব সিদ...

২০২৬-১০-২৪ ১৫:৫৭

মৃত্যুদণ্ড কার্যকরের পর চিঠি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতা নিয়ে প্রশ্ন

অন্যান্য

মৃত্যুদণ্ড কার্যকরের পর চিঠি, পররাষ্ট্র মন্ত্রণালয়ের তৎপরতা নিয়ে প্রশ্ন

সৌদি আরবে দুই বাংলাদেশির মৃত্যুদণ্ড কার্যকরের পর প্রবাসীদের সুরক্ষা এবং বিপদে পড়া নাগরিকদের দেশে ফিরিয়ে আনতে বাংলাদেশ দূ...

২০২৬-১০-২৪ ১৫:৫৪

পিএইচপিতে কী ত্রুটি ছিল, কেন বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ করতে হলো?

অন্যান্য

পিএইচপিতে কী ত্রুটি ছিল, কেন বিশ্বজুড়ে ওয়েবসাইট বন্ধ করতে হলো?

হঠাৎ করেই নিরাপত্তাঝুঁকিতে পড়ল ইন্টারনেটের একটি বড় অংশ। কারণ, ওয়েবসাইট চালানোর অন্যতম গুরুত্বপূর্ণ প্রোগ্রামিং ভাষা পিএই...

২০২৬-১০-২২ ১৫:৪৮

চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর

অন্যান্য

চিকিৎসাসেবা থেকে শিক্ষা সহায়তা: জিয়াউর রহমান ফাউন্ডেশনের ২৭ বছর

১৯৯৯ সালে প্রতিষ্ঠার পর থেকে মানবসেবা ও জনকল্যাণের লক্ষ্য নিয়ে কাজ করে যাচ্ছে জিয়াউর রহমান ফাউন্ডেশন (জেডআরএফ)। স্বাস্থ্...

২০২৬-১০-১৮ ১৪:৫৮